আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার আজকের তোলা বেশ কিছু ফটোগ্রাফি। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

IMG_20230228_113620.jpg

লোকেশন

উপরে আপনারা যে বন্য ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এই ফুলের নাম হচ্ছে হলুদ আমরুল। এটার নাম আমার জানা ছিল না তাই গুগলে সার্চ দিয়ে জেনে নিয়েছি। আজকে সকালে হুট করে এক জায়গায় লক্ষ্য করলাম এই ছোট ছোট বন্যা ফুল গুলোকে। ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তাই ফুলগুলোর একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20230228_114358.jpg

লোকেশন

আপনারা উপরে ফটোগ্রাফি টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা গোলাপ ফুলের ফটোগ্রাফি। হলুদ আমরুল ফুলের ছবিটা যেখান থেকে তুলেছিলাম ঠিক সেখানেই একজনের বাড়ির ভিতরে দেখলাম এই গোলাপ ফুল গুলো। বাড়িটা মূলত ঘেরা ছিল তাই ভিতরে যেতে পারিনি। তবে ফুলগুলো কাছে হওয়াতে হাত বাড়িয়ে এই গোলাপ ফুল গুলোর ছবি তুলে নিয়েছিলাম।
IMG_20230228_113638.jpg

IMG_20230228_114434.jpg

IMG_20230228_113651.jpg

লোকেশন

আপনারা উপরের ফটোগ্রাফি গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো একটি ভুট্টার ক্ষেত এর ফটোগ্রাফি। আজকে সকালে হলুদ আমরুল ফুলের ফটোগ্রাফি টা যেখান থেকে করেছিলাম ঠিক তার পাশে একটা ভুট্টার ক্ষেত ছিল। দেখলাম ভুট্টার গাছের উপরের "শিস" গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তাই এটার একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম এবং এর সাথে একটা গাছে থাকা কাঁচা ভুট্টা এবং ভুট্টা ক্ষেতেরও একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই সেই ফটোগ্রাফি গুলো উপরে দেখতেই পারছেন।

IMG_20230228_141016.jpg

IMG_20230228_141020.jpg

IMG_20230228_141005.jpg

লোকেশন

এখন আপনারা উপরে যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এই ফুল্টার নাম হচ্ছে মূলত মোরগ ফুল। আমাদের বাড়ির পাশে এই একজনের বাড়িতে এই গাছগুলো লাগানো আছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ফটোগ্রাফি করব কিন্তু সুযোগ পাচ্ছিলাম না,আজকে দুপুরে ওনাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন সুযোগ পেয়ে মোরগ ফুল গুলোর কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। সেই ফটোগ্রাফি গুলো নিশ্চয়ই আপনারা উপরে দেখতেই পারছেন।

IMG_20230228_141354.jpg

লোকেশন

গত পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমের মুকুলের ফটোগ্রাফি। আর এই পোস্টে আপনাদের মাঝে শেয়ার করছি একটা ছোট আমের ফটোগ্রাফি। আজকে দুপুরে রাস্তার ধারে একটা আম গাছে দেখলাম আমগুলো একটু বড় হয়ে গেছে তাই এটার ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর গাছটা যেহেতু রাস্তার পাশে ছিল তার জন্য এর পাতাগুলোতে ধুলায় ভর্তি হয়েছিল। সেটা নিশ্চয়ই আপনারা উপরের ফটোগ্রাফিতে দেখতেই পারছেন। যাইহোক আপনাদের নিজ এলাকার আম এখন কতটুক হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230228_141919.jpg

IMG_20230228_141916.jpg

লোকেশন

যাই হোক এখন আপনারা উপরের ফটোগ্রাফি টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটি গাছে ঝুলে থাকা শীতকালীন সবজি শিমের ফটোগ্রাফি। ওই রাস্তায় যেখানে আমি আমের ফটোগ্রাফিটা করেছিলাম ঠিক তার পাশের এই শিম গুলোকে ঝুলে থাকতে দেখলাম। তাই এই শিমগুলোর কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আরেকটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন শিমগুলোতেও ধুলা লেগে আছে।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার লাগছে। ভুট্টা, আম,সিম এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভুট্টা আম শিম এর ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার তোলা এত সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ। এরকম রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে করেছেন এবং খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফি গুলো। এরকম মনোমুগ্ধকর ফটোগ্রাফে দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। অসম্ভব ভালো ছিল ফটোগ্রাফি।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

প্রথম ফটোগ্রাফ গুলো বেশ ভাল ছিল।সাথে বর্ণনাও ভাল ছিল।ধন্যবাদ দৃষ্টিনন্দন ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

মন ছোঁয়া ফটোগ্রাফি করলেন আপনি যা দেখে তো মনটা একেবারে ভরে গিয়েছে আমার। যেকোনো জিনিসের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে।আপনি অনেক রকমের ফটোগ্রাফি করেছেন যেগুলোর থেকে ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। বিশেষ করে দুই নম্বর ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুবই ভালো লাগে কেননা একটি পোস্টে বেশ কয়েক ধরনের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়।। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

হলুদ আমরুল

এই ফুলের নাম জানতাম না। আমি নিজেও এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম তবে নাম উল্লেখ করতে পারি নি। আপনার ফটোগ্রাফি পর্ব অনেক সুন্দর ছিল। প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ ছিল। সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাই আপনার পোস্টে তো দেখছি, ফুল ফল সবজি সব ধরনের ফটোগ্রাফি দেখা যাচ্ছে। ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি সত্যি ভালো লাগে। সবুজ পাতার মাঝে হলুদ ছোট বন্য ফুল গুলো খুবই সুন্দর দেখাচ্ছে। সুন্দর বর্ণনার মাধ্যমে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি ভাই সবগুলো একসাথেই দিয়ে দিলাম।

 3 years ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে আপনা আপনি মন ভালো হয়ে যায়। আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে মোরগ ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ লেগেছে আমার কাছে। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়।

 3 years ago 

মোরগ ফুলের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে ভাইয়া।আপনি খুবই দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনি তো চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আমার কাছে পুরটা ক্ষেত আর মোরগ ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগলো। আমাদের বাড়ি চারপাশেও আমি আগে এরকম সুন্দর মোরগ ফুল গাছ লাগিয়েছিলাম। আজ অনেকদিন হয়ে গেল সেই ফুল গাছগুলো মরে গেছে। এখন আর মোরগ ফুল গাছ লাগানো হয়ে ওঠেনি। কিন্তু ভাবতেছি আবার ও চেষ্টা করব মোর ফুল গাছ লাগানোর জন্য। কারণ আমার অনেক পছন্দের মরগ ফুল গাছ।

 3 years ago 

হয়তোবা ঠিকমতো যত্ন না নেওয়ার কারণে ফুল গুলো মরে গেছে। পরবর্তীতে আবারো লাগাবেন। বাড়ির চারিপাশে ফুল গাছ লাগানো থাকলে দেখতে সুন্দর লাগে আবার পরিবেশটাও ভালো হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37