আমার তোলা বেশ কিছু ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি ফটোগ্রাফি পোস্ট। আজকের পোস্টের ফটোগ্রাফি গুলোর মধ্যে থাকছে বেশি কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আমার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20230423_104056.jpg

লোকেশন

প্রথমে আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত টগর ফুলের ফটোগ্রাফি। যদিও বা এই ফুলের ফটোগ্রাফি টা আমি অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম কিন্তু কোন না কোন কারণে সেটা হয়ে উঠছিল। তবে কিছুদিন আগে চোখের সামনে একটা টগর ফুল গাছ দেখতে পেয়ে আর সময় নষ্ট না করে টগর ফুলের একটা ফটোগ্রাফি করে গিয়েছিলাম। তো উপরে সেই টগর ফুলের ফটোগ্রাফি টা নিশ্চয়ই দেখতে পারছেন। আর ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর টগর ফুল আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গাছে যদি অনেকগুলো টগর ফুল একসাথে থাকে তাহলে কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালই লাগে।

IMG_20230419_230444.jpg

IMG_20230419_230457.jpg

লোকেশন

তো যাই হোক এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এই ফুলটা আমি ছোটকাল থেকে আমাদের ঈদগার গেটের সামনে দেখে আসছি কিন্তু এটা নাম আমার জানা নেই। তো কিছুদিন আগেই আমরা বন্ধুরা মিলে ঈদগাহের গেটের উপর আড্ডা দিছিলাম তখন দেখলাম ঈদগাহে পেটের উপর এই ফুল গাছটির একটা ডাল চলে এসেছে আর ডালে কয়েকটা ফুলও ছিল। তাই ফুলগুলোর কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তো আজকে গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলটার নাম হলো আলবিজিয়া জুলিব্রিসিন। তো আপনারা এই ফুলটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230505_152937.jpg

লোকেশন

তো এখন আপনারা যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত একটি বন্য ফুলের ফটোগ্রাফি। তো যেহেতু এটা বন্যফুল তাই এটা নাম না জানারই কথা। তো গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলটার নাম হচ্ছে Grangea‌। আপনারা কেউ কি এই ফুলটাকে অন্য কোন নামে চিনেন নাকি অবশ্যই কমেন্টে জানান। আরে হ্যাঁ, এই ফটোগ্রাফি টা মূলত আজকেই করেছিলাম। আজকে সকালে রাস্তার ধারে এই ছোট্ট বন্য ফুলগুলোকে দেখতে পেয়েছিলাম তো তখন মূলত এই ফুলগুলোর কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20221021_120416.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটাও একটা বন্য ফুলের ফটোগ্রাফি। তবে অন্যান্য বন্য ফুলের থেকেও এই ফুলটাকে দেখতে কিন্তু বেশ দারুন লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফি টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফুলটার নাম আমার জানা নেই তবে গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলটার নাম boerhavia diffusa। তো আপনারা কেউ যদি এই ফুলটার বাংলা নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230423_103751.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত গোলাপ ফুলের ফটোগ্রাফি। আর এই গোলাপ ফুল চিনে না এমন খুব মানুষই আছে। তো এই গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230417_153402.jpg

লোকেশন

উপরে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত একটি বন্য ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো ছোটবেলায় অনেক দেখতাম কিন্তু এখন আর তেমন দেখা যায় না। তারপরেও একেবারে যে দেখা যায় না তা কিন্তু নয়। মাঝে মাঝেই এই ফুলগুলোকে রাস্তার ধারে বা বনে জঙ্গলে দেখতে পাওয়া যায়। তো এই বন্য ফুলগুলোর নাম অনেক আগেই শুনেছিলাম কিন্তু এখন মনে পড়ছিল না। তাই গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলগুলোকে হাতিশুঁড় বলা হয়ে থাকে। নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো এই হাতিশুঁর ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। মেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য ‌।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সবগুলো ফুলের ছবিই বেশ ভালো তুলেছেন, তবে বেশি ভালো লেগেছে সাদা রংয়ের টগর ফুলটি।

 3 years ago 

সাদা রংয়ের টগর ফুলের ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

বাহ্ আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির দিকে। অসম্ভব সুন্দর কিছু মনোমুগ্ধকর ফটোগ্রাফি করেছিলেন যেগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব ভালো ছিল। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্য থেকে আমার কাছে টগর এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখতে। মন ছোঁয়া ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট পর্যবেক্ষণ করতে সবসময়ই আমার অনেক ভালো লাগে। নতুন নতুন ফটোগ্রাফি দেখা যায় এবং ফটোগ্রাফি করার ক্ষেত্রেও নতুন নতুন আইডিয়া পাওয়া যায়।।
আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন বিশেষ করে দুই নাম্বার প্রেমের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে এই ফুল আমিও প্রথমবারের মতো দেখলাম।।

 3 years ago 

আসলেই নতুন নতুন ফটোগ্রাফি দেখলে সেখান থেকে অনেক আইডিয়া পাওয়া যায়। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

অনেক গুলো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। টগর ফুল ও গোলাপ ফুল অনেক ভালো লেগেছে। এছাড়াও বন্য ফুলের ফটোগ্রাফি গুলো আপনি দারুণভাবে নিয়েছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।

 3 years ago 

আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো সব সময় দেখতে ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। টগর ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুল গাছ আমার একটি ছিল তবে এখন আর নেই। আর নাম না জানা ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর । বুনোফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা ফুলের ছবি কিন্তু ভালোই দিয়েছেন।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন নাম না জানা বন্যফুল গুলো কিন্তু দেখতে খারাপ লাগে না। যাইহোক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি বরাবরই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন এটা আমরা সকলেই জানি। আপনারা আজকের এই ফটোগ্রাফির পোষ্টের মধ্যে গোলাপ ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চমৎকার বর্ণনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ওয়াও! আপনার করা আজকের প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই অসাধারণ হয়েছে। সবগুলা ফুলি আমার কাছে ভালো লেগেছে, তবে আমার কাছে সবচেয়ে বেশি গোলাপ ফুল এবং হাতির শুঁড় ফুলের ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে। সত্যি নামটা খুবই ইন্টারেস্টিং হাতিরশুঁড়। তবে আপনি যে ফুলটির আপনাদের ঈদগাহ গেটের থেকে তুলেছেন সেটির নাম আমারও জানা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই হাতিশুর নামটা একটু অন্যরকমই লাগে। যাইহোক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

টগর ফুলের গাছ আমাদের বাড়িতেই আছে কিন্তু মজার ব্যাপার হলো আমি এতদিন নামটাই জানতাম না।। আজকে আপনার পোস্ট থেকে জানা হয়ে গেল। ফুলের ছবিগুলো সাধারণ হলেও এর সাথে দেওয়া বর্ণনা গুলো বেশ অসাধারণ ছিল ভাইয়া। আমার তো বেশ ভালো লেগেছে সবটাই।

 3 years ago 

নিজের বাড়িতে টগর ফুল গাছ থাকার সত্বেও ফুল দিয়ে নাম জানতেন না জেনে অবাক হলাম। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37