গত বছরে হালকা ঝড়ের সময় ধারণকৃত একটি ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

Videoshot_20240502_233739.jpg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আমরা অনেকেই প্রায় গরমের জন্য অতিষ্ঠ। কিছু কিছু মানুষ এই গরম কে একটু বেশি ফিল করছে আবার কিছু কিছু মানুষ একটু কম ফিল করছে। যেমন এত গরম পরলেও আমার খুব একটা কষ্ট হয়নি কিন্তু যারা বাইরের রোধে কাজ করে তাঁদের এ রোদের কারণে অনেক কষ্ট ফিল করতে হচ্ছে। আর যারা ভালো অবস্থায় অর্থাৎ এসির মধ্যে থাকেন তাদের তো আশা করা যায় আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো এই গরমের মধ্যে আমরা সবাই চাই যেন একটু বৃষ্টি নামুক এবং সবকিছু ঠান্ডা হয়ে যাক। কিন্তু বৃষ্টি তো আসতেই চাচ্ছে না। আজকে শুনলাম নাকি কুমিল্লার ঐদিকে বৃষ্টি হয়েছে। তাই হয়তোবা আমাদের এদিকেও একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে।

আশা করা যায় আমরাও খুব শীঘ্রই রহমতের বৃষ্টির দেখা পাব। তো যাই হোক বৃষ্টি কবে হবে সেটা জানি না তবে আমার কাছে গত বছরের একটা ভিডিও আছে। আর এই ভিডিওটা সেই সময় করেছিলাম যখন আকাশ কালো মেঘে ঢাকা ছিল এবং চারিদিকে অনেক বাতাস বইছিল। তো এ বছর যেহেতু এখনো তেমন বৃষ্টি দেখা পেলাম না তাই ভাবলাম গতবছরের সেই ভিডিওটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করা যাক। আসলে ভিডিওটা অনেকদিন ধরেই পড়ে আছে কিন্তু কখনোই আপলোড করার সুযোগ পায়নি আর আজকে মোবাইলের গ্যালারিতে গিয়ে ভিডিওটা দেখে ভাবলাম আজকে এটাই শেয়ার করা যাক। আর আশা করছি এই গরমের মধ্যে এই ঝড়ের ভিডিওটা দেখলে আপনাদের ভালোই লাগবে। তো যাই হোক চলুন তাহলে এবারে ভিডিওটা দেখে নেয়া যাক।

ভিডিওর লিংক

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11
ক্যামেরাঃ13 mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো গত বছরে হালকা ঝড়ের সময়ে ধারণকৃত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট জানাতে পারেন । তো আজকের মত এটুকুই।আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভিডিও ধারণ করেছিলেন দেখছি। ঝড়ের আগ মুহূর্তে ধারণ করা এমন সুন্দর ভিডিওটা আমার কাছে বেশ ভালো হয়ে গেছে। কিন্তু এবার যে ঝড়ের চিহ্নটাও দেখতে পাচ্ছি না। যাইহোক বেশ ভালো লাগলো সুন্দর এই ভিডিও দেখে। বেশ চমৎকার হয়েছে ধারণ করা।

 2 years ago 

এখনো ঝড়ের চিহ্ন দেখছি না তবে আল্লাহ দিলে সামনে দেখতেও পারি।

 2 years ago 

আপনি গত বছরের একটি ঝড়ের ভিডিওগ্ৰাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আকাশে কালো এবং প্রচন্ড জোরে বাতাস উঠলে তো আমার মনের ভেতর আলাদা রকম আনন্দ কাজ করে। আপনার ভিডিও ধারণ করা ভিডিও এর মাধ্যমে দেখতে পারলাম আকাশে প্রচুর মেঘ আর বাতাসে গাছের ডাল পালা দোলা দিচ্ছে। আসলে এরকম দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে ভাই এরকম দৃশ্যগুলো দেখতে বেশ ভালই লাগে।

 2 years ago 

পোস্ট দেখে প্রথমে মনে করেছিলাম এটা হয়তো এই বছরের ভিডিও কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম আসলে গত বছরের। হ্যাঁ আশা করছি খুব দ্রুতই বৃষ্টি হবে। বাংলাদেশের বেশ কয়েক অঞ্চলে বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় আবহাওয়া কিছুটা ঘোলাটে বৃষ্টি হলে স্বস্তি পাওয়া যাবে।

 2 years ago 

জি ভাই আল্লাহ দিলে খুব শীঘ্রই আমাদের এদিকেও বৃষ্টি হবে।

 2 years ago 

ভাইয়া এই ভিডিওটা আপনি মোরকা বাজার থেকে ধারণ করেছিলেন। দেখে যেন তাই মনে হলো আমার কাছে। যাইহোক এমন মুহূর্তে ভিডিও ধারণ করার মধ্যেও কিন্তু বেশ মজা লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার ঝড়ের মুহুর্তের ভিডিও ধারণ করা। ভিডিওটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভিডিওটা মরকা বাজার থেকেই ধারণ করা হয়েছিল।

 2 years ago 

ভাই ঐ বৃষ্টির আশায়ই তো আছি। কবে যে বৃষ্টির দেখা পাব তার ঠিক নেই। এখন আপনার ভিডিও টার থেকে সুন্দর জিনিস আর হয় না। মনে মনে বলছি কবে যে এইরকম ঝড় আসবে একটা প্রশান্তির সৃষ্টি করবে তার অপেক্ষায় আছি। ধন্যবাদ এক বছর আগের এইরকম একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

জি ভাই এরকম হালকা ঝড় এবং বৃষ্টির দেখা পেলে বেশ ভালই লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38