বৃষ্টিতে ভেজা পরিবেশের ফটোগ্রাফি।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
তো আমি প্রথমে যে ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম এটা মূলত তেলাকুইচা ফুলের ফটোগ্রাফি। যদিও বা এটা একটা বন্য ফুল। এটা বন্যা ফুল হলে কি হবে এটার সৌন্দর্য কিন্তু বেশ। তো আপনাদের কাছে এই বৃষ্টিতে ভেজা তেলাকুইচা ফুলের ফটোগ্রাফি টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো এরপর পাশের বাগানটাতে বেশ কয়েকটা ছোট ছোট পেয়ারা দেখতে পারলাম। তাই পেয়ারার কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আসলে বৃষ্টি পানিতে ধুয়ে প্রকৃতিটা বেশ চমৎকার হয়ে যায়। তো পেয়ারাটাও তার বাইরে নয়। আপনাদের কাছে এই পেয়ারা ফলের ফটোগ্রাফি টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো সেই বাগানে বেশ অনেকগুলো লেবু গাছও আছে। তো আমি দেখতে পেলাম লেবু গাছের পাতাগুলো দেখতে বেশ দারুন লাগছে। আসলে লেবু গাছের পাতার সাথে পানির ফোটা ঝুলে আছে দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিলো। তাই সঙ্গে সঙ্গে এটার একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তো আপনাদের কাছে এই ফটোগ্রাফি টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো এরপর আমি সেখানকার কয়েকটি লেবু গাছে ফুল দেখতে পারলাম। লেবু ফুল দেখতে আমার কাছে এমনিতেই অনেক দারুন লাগে। আর বৃষ্টির পানিতে ভেজার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। গতবছরও আমি এরকম কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। আর সেগুলো আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। আজকে আবারো আপনাদের মাঝে গত বছরের মতো এ বছরেও বৃষ্টির পানিতে ভেজা লেবু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
তো লেবু বাগানে যেহেতু এসেছি তো সেখানে লেবু দেখতে পারবো না সেটা কি মানা যায়। দেখলাম পাতাগুলোর মাঝখানে একটা লেবু ঝুলে আছে। তাই এটারও একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যদিও বা লেবুগুলো অনেক বড় হয় কিন্তু তখন হয়তোবা লেবুগুলো কিছুদিন আগে গাছে এসেছিল তাই ছোট ছিল।
তো এরপর আমি একটা লতা দেখতে পারলাম যদিও এটার নাম আমার জানা নেই। কিন্তু বাড়ির আশেপাশে লতাগুলো অনেক দেখতে পাওয়া যায়। লতা গুলো এভাবে থাকার কারণে দেখতে বেশি কিউট লাগছিল তাই ভাবলাম এটাও একটা ফটোগ্রাফি করে নি। তো আপনাদের কাছে এই লতার ফটোগ্রাফি টা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
তো এবারে আপনারা যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটাই মূলত আজকের ফটোগ্রাফি পোস্টের লাস্ট ফটোগ্রাফি। ফটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিসের ফটো। হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এটা মূলত শিম ফুলের ফটোগ্রাফি। যদিও বা এটা একটি সবজির ফুল তবুও কিন্তু এটা সৌন্দর্য কম নয়। আপনাদের কাছে শিম ফুল দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।
| ধন্যবাদান্তে | @johir65 |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইসঃ | Mobile |
| মোবাইল নেমঃ | vivo y11 |
| ক্যামেরাঃ | 13mp |
| লোকেশনঃ | গাংনী-মেহেরপুর |
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/MdJohir65/status/1709268924515446861?t=q3oP-CixsDsv3I8sLf6N0A&s=19
বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় বৃষ্টির পানিতে ধুয়ে মুছে সবকিছুই যেন পরিষ্কার হয়ে গেছে। আর তাইতো আপনার ফটোগ্রাফিতে থাকা বৃষ্টি ভেজা সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।