প্রচুর শীতে আগুন জ্বালানোর কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

IMG_20230104_165532-01.jpeg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন শীত প্রায় শেষের দিকে। অনেক জায়গায় হয়তো এখন আর শীত নেই তবে আমাদের এখানে এখনো হালকা হালকা শীত আছে। আপনাদের ওখানে এখন কেমন শীত অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক আপনারা তো জানেন প্রত্যেক বছরের শীতকালের কিছু দিনগুলোতে অনেক বেশি শীত পরে। তো এবারের শীতের মৌসুমেও কয়েকদিন অনেক বেশি শীত পড়েছিল। তো আজকে আমি আপনাদের মাঝে অনেক বেশি শীত পড়েছিল যে কয়টা দিন তার মধ্যে একটা দিনের কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যায়।

তো আমার যতটুকু মনে আছে এভারে যেই দিন অতিরিক্ত শীত পড়া শুরু করল ঠিক তার পরের দিন বিকাল বেলায় আমি আমরা বন্ধুরা মিলে যেখানে বসে থাকি ওখানে গেলাম। ওখানে পৌঁছে দেখি আমার একটা বন্ধু আগে থেকেই বসে আছে। তো আমিও গিয়ে ওর সাথে বসে পড়লাম। তবে অনেক শীত লাগছিল। আমার সাথে যে বন্ধু ছিল ওর বাড়ি কাছেই। তাই আমি ওকে বললাম বন্ধু অনেক শীত লাগছে বাড়িতে গিয়ে আগুন জ্বালানোর জন্য কিছু নিয়ে আয় আমি আগুন জ্বালাবো। ও প্রথমে যেতে চাচ্ছিল না কিন্তু পরে আমি জোর করাতে ও বাড়িতে গিয়ে আগুন জ্বালানোর জন্য একটা লাইটার নিয়ে এসেছিল। তো যেহেতু বলেছিলাম আগুন ধরাবো তাই আশেপাশে থেকে যত কাগজ পেয়েছি বা চিপসের প্যাকেট পেয়েছি সবগুলো কুড়িয়ে নিয়ে আসলাম আগুন ধরানোর জন্য। এবং অনেকগুলো কাগজ একসাথে গুছানো হয়ে গেলে আগুন ধরিয়ে ফেললাম।

যাই হোক তারপরে আগুন জ্বালানোর পর আগুন থেকে তাপ নেওয়া বাদ দিয়ে তখন আমি আগুন নিয়ে খেলা খেলতে বসে গেলাম। মানে আপনারা হয়তো জানেন চিপসের প্যাকেটে আগুন জ্বালালে অনেকটাই রাস্তায় ব্যবহৃত পিচ এর মত হয়ে যায়। আর পিচ হয়ে গেলে অনেকক্ষণ আগুন জ্বলে থাকে। তো আমি সেই পিচ কাঠির আগায় তুলছিলাম এবং ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই উপরে দেখতেই পাচ্ছেন। যাই হোক এগুলো করার সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। কারণ ছোটবেলা আমরা এভাবে আগুন জ্বালাতাম এবং পিচ নিয়ে খেলা খেলতাম। এবং এভাবেই একটা কাঠি আগাই তুলতাম এবং একটু একটু করে আগুন জ্বলে থাকা পিচের ফোঁটা ফেলে ফেলে আগুন দিয়ে নিজের নাম লিখতাম। তো সেদিন তো আমি নাম লিখিনি তবে পিচগুলো যখন নিচে পড়ছিল তখনও একটু ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আপনার নিশ্চয়ই নিচে দেখতে পারছেন।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো এবং ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

আপনাদের ওদিকে মনে হয় শীত একটু বেশিই পড়ে।আমাদের এদিকে শীত শুধু শেষ রাতের দিকে পড়ে।অনেক বেশি শীতের মধ্যে বন্ধুদের সাথে একদিনের আগুন পোহানোর ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন আজ ভাইয়া।আপনার পোস্ট দেখে শীতের কথা মনে পড়ে গেল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের কুষ্টিয়াতে এখন শীত নেই বললেই চলে দিনের বেলা সব সময় ফ্যান চালাতে হয় মাঝ রাত পর্যন্ত ফ্যান চালাতে হয় শেষ রাতে হালকা হালকা ঠান্ডা আছে।।
তবে খুব শীতের মাঝে এরকম আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে থাকতে খুবই ভালো লাগে।।

 3 years ago 

দেখছি শীত চলে যাওয়ার পর আপনি আগুন নিয়ে আসলেন। অবশ্য বর্তমানে অনেকটা কম শীত পড়ে। বহু বছর আগে অনেক বেশি শীত পড়তো। তারপরেও কিন্তু কখনো কখনো অতিরিক্ত শীত পড়ে। আপনার বন্ধুরা মিলে আগুন জ্বালিয়েছেন বিষয়টা ভালো লাগলো। ভিডিওটাও দেখলাম খুব সুন্দর লেগেছে। শীতের সময় আগুন পোহাতে ভালোই লাগে।

 3 years ago 

আসলে বর্তমান সময়ে শহর অঞ্চলের থেকে গ্রামের শীত একটু বেশি পড়ে। শহর অঞ্চলের মানুষ কখনো আগুন জালায় না খুব কম গ্রাম অঞ্চলের মানুষের আগুন জ্বলে থাকে। আমিও গ্রামে থাকতে অনেক আগুন জ্বালিয়েছি শীতের সময়। আসলে বন্ধুদের সাথে আগুন পোহানোর বিষয়টি সত্যি অনেক মজার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ের শীতের ঋতু গুলোতে যখন শীত আসে তখন তো শীত পড়ে কিন্তু খুব কম। কয়েক যুগ আগে এত পরিমান শীত পড়তো যে মানুষ শীতে কনকন করে কাপতে থাকতো। সেই সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে আগুন জ্বালানোর ধুম পড়ে যেত। দিনের পর দিন চলে যেত সূর্যের মুখ দেখা যেত না। আসলে শীতের সময় বন্ধুরা মিলে বা বাড়ির আশেপাশে লোকজন মিলে একত্রিত বসে গল্প গুজবের মাধ্যমে আগুন জ্বালানোর অনুভূতিটা অন্যরকম।

 3 years ago 

আসলেই গল্প গুজবের সাথে আগুন জ্বালানোর মুহূর্ত টা অন্যরকম হয়ে থাকে। ধন্যবাদ তুহিন ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার এই পোস্ট করে ছোটবেলার কথা মনে পড়ে গেল আসলে এই ছোটবেলায় যখন প্রচন্ড শীত লাগতো তখন আগুন নিয়ে এরকম খেলাধুলা করতাম। পাটকাঠির মাথায় আগুন লাগিয়ে সেটা উড়িয়ে দিতাম। আপনিও দেখছি কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গিয়েছিলেন বন্ধুর সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত।

 3 years ago 

টাইটেল দেখে বেশ অবাক হলাম,এই গরমে আপনি শীত পেলেন কই।আমাদের এখানে অলরেডি গরম পরে গিয়েছে, তবে আপনাদের এখানে হালকা গরম আছে জেনে অবাক হলাম।তবে শীতে আগুন পোহানোর ব্যপারটা আমার কাছে বেশ ভালো লাগে।ধন্যবাদ

কি বলছেন ভাই এখনো শীত রয়েছে.... আমাদের এদিকে তো রীতিমতো গরম পড়ে গেছে। যাই হোক তারপরও বন্ধুদের সাথে এভাবে আগুন পোহানোর মজাই আলাদা./। তবে প্লাস্টিক পুড়িয়ে আপনারা যে আগুন পোহাচ্ছেন এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। এই ধোয়া গুলো নাকে গেলে বা শরীরের ভিতর ঢুকলে নানা ধরনের বড় বড় রোগব্যাধি হতে পারে। এদিকে একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে আর কোন সমস্যা নেই। খুব ভালো লাগছিল আপনার পোস্টটা পড়তে।

 3 years ago 

কিছুদিন আগে যখন প্রচুর শীত পড়েছিল তখন আপনি এই আগুন জ্বালিয়ে তাপ নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ভাই বিশ্বাস করুন বর্তমানে প্রচন্ড গরমে আপনার এই আগুনের লেলিহান শিখা দেখে গরমটা বোধ হয় একটু বেশিই লাগছে। শীতকালে দেখলে হয়তো কিছুটা তাপ অনুভব করতাম। যাইহোক ভাই, ভিডিওর মাধ্যমে আগুনের লেলিহান শিখাকে খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন সেই সাথে সুন্দর বর্ণনার মাধ্যমে দারুণ একটি পোস্ট উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59790.59
ETH 1577.54
USDT 1.00
SBD 0.42