নাইট ফুটবল।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। নাইট ফুটবল বিষয়টা সম্পর্কে আপনারা কতটা পরিচিত তা আমি জানিনা। আমিও এটার সাথে পরিচিত ছিলাম না। কিন্তু কিছুদিন আগেই আমাদের এখানে একটা ছোট ফিল্ডে নাইট ফুটবল এর আয়োজন করেছিল। শুনেছিলাম নাকি এর আগে অন্য একটা জায়গায় এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। কিন্তু তখন আমি বেশ ছোট হওয়ার কারণে সেটা সম্পর্কে আমি জানতামই না যে সেটা কখন অনুষ্ঠিত হয়েছিল।

তো যাই হোক নাইট ফুটবলটা যেদিন অনুষ্ঠিত হয়েছিল তখন মূলত আমার পরীক্ষার আর কিছুদিন বাকি ছিল। তার জন্য হয়তো বা ফুটবল খেলা গুলো খুব বেশি ইনজয় করতে পারিনি। তবে কয়েকটা ম্যাচ দেখেছিলাম এবং ফাইনাল ম্যাচটা দেখেছিলাম। তো সেই নাইট ফুটবল ম্যাচ দেখার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালই লাগবে।

যেহেতু এই ধরনের খেলা অনেকদিন পর অনুষ্ঠিত হলো তাই খেলা দেখার জন্য লোকজন বেশ ভালই জমা হয়েছিল।

তো নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল মূলত আমাদের এলাকার কিছু ছেলেরা। ওরাও প্রায় আমাদের বয়সের। যাইহোক প্রথম দিন যখন মাঠটা দেখলাম তো দেখেই বেশ ভালো লাগলো ওরা খুব সুন্দর ভাবেই মাঠে লাইটিং করেছিল যেন প্লেয়াররা ভালোমতো খেলতে পারে। তো খেলা শুরু হওয়ার ২/১ দিন আগে থেকে লাইটিং করে রেখেছিল। তারপর হঠাৎ করে একদিন দেখলাম খেলা শুরু হয়ে গেল। আসলে ঠিকমতো খোঁজখবর যে কোন কিছু হঠাৎই মনে হয়।

খেলার মাঝখানে একবার হঠাৎ করে কারেন্টো চলে গিয়েছিল।

তো প্রথম দিন হালকা একটু গেলাম খেলা দেখার জন্য এবং পাড়ার কেউ খেলবে কিনা সেটা জানার জন্য। তো প্রথম দিন জানতে পারলাম আমাদের পাড়া থেকেও কয়েকজন খেলবে। তো তাদের খেলা দেখার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু পরে জানতে পারলাম তাদের খেলা আজকে হবে না কালকে হবে। তো যখনই শুনলাম কালকে খেলা হবে তাই আর সেখানে আর অপেক্ষা না করে বাড়ি চলে আসলাম। যাইহোক তারপর পরের দিন চলে গেলাম ওদের খেলা দেখার জন্য। কিন্তু গিয়ে যা দেখতে পারলাম আমাদের পাড়ার দুই দলের খেলা একসাথে পড়েছে। অর্থাৎ আমাদের পাড়ার ছেলেদের সাথে আমাদের পাড়ারই অন্য ছেলেদের খেলা পড়েছে। এটা শুনে বেশ খারাপ লাগলো। তারপরেও খেলাটা দেখলাম তো যথারীতি একদল জিতল এবং অন্য দল হারলো।

যাইহোক তারপর আর কোন খেলায় তেমন মনোযোগ দিয়ে দেখেছিলাম না। একেবারে ফাইনালে দিন চলে গিয়েছিলাম ফাইনাল ম্যাচটা দেখার জন্য। লাস্ট খেলাটা আমার কাছে বেশ ভালই ইন্টারেস্টিং লেগেছিল। ফাইনালে যে দল জিতেছিল তাদের খেলা আসলেই অনেক বেটার ছিল। দেখে মনে হচ্ছিল যে এরাই ফাইনালে জেতার যোগ্য। যাই হোক ফাইনাল খেলাটা বেশ ইনজয় করেছিলাম। তো এই ছিল মূলত আমাদের এলাকায় প্রথম নাইট ফুটবলের আয়োজন। জানিনা এটা সর্বপ্রথম কারা শুরু করেছে। তবে এখন থেকে দেখি মাঝে মাঝেই অনেক জায়গায় নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের শেয়ার করা পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ আপনাদের ওখানে কি কখনো এরকমভাবে নাইট ফুটবল এর আয়োজন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ

Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আমাদের পাশের উপজেলায় নাইট ক্রিকেট লিগ হয়ে শুনেছি।নিজেরা এখনো দেখি নাই সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে পরীক্ষা নিকটে থাকলে এগুলো খুব একটা উপভোগ করা যায় না। কারণ পরীক্ষার একটা প‍্যারা মাথায় থেকেই যায়। আমি একসময় নাইট ক্রিকেট খেলেছি কিন্তু নাইট ফুটবল কখনো খেলিনি এবং দেখিওনি। বেশ ছোট জায়গা নিয়ে খেলাটা হয়েছে দেখছি। আর খেলার মাঝে কারেন্ট চলে যাওয়ার ব‍্যাপার টা একটু অপ্রত্যাশিত তবে বেশ হাস‍্যকর।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাই পরীক্ষা নিকটে থাকলে কোন কিছু ইনজয় করা যায় না। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

রাত্রিকালীন মুহূর্ত ফুটবল খেলার মজাই আলাদা আবার ফুটবল খেলা দেখার মজা অন্যরকম। আসো আমাদের গাংনী তে বেশ অনেক জায়গাতে এমন খেলা হয়ে থাকে। খুব সুন্দর ভাবে এই খেলাধুলার মুহূর্তটা আমাদের মাঝে ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন দেখে ইচ্ছে জাগলো যেন এই জায়গায় গিয়ে একদিন খেলা উপভোগ করে আসি।

 3 years ago 

হ্যাঁ ভাই কোন এক সময় চলে আইসেন নাইট ফুটবল খেলা উপভোগ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38