You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ প্রতারণা ]

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমে আমি রুমাল বাহিনী কথা শুনে ভেবেছিলাম এটা মনে হয় কোন মুক্তিবাহিনী 😁 পরবর্তীতে বুঝলাম যে রুমালের সাথে মেডিসিন মিশিয়ে মানুষকে অজ্ঞান করে তার কাছ থেকে সমস্ত কিছু আত্মসাৎ করে যারা নিয়ে যায় মূলত তাদেরকেই রুমাল বাহিনী বলা হয়। সচরাচর এরকম দৃশ্য ঢাকা শহরেই বেশি ঘটে থাকে। আমিও আপনার মত গতকাল ফেসবুকে শাওন আপুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি পড়েছিলাম। যেটা ছিল খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আমি আপনার সাথে আরও একটি কথাই একমত পোষণ করছি সেটা হচ্ছে যে ধান থেকে যেমন চিটা সম্পূর্ণ আলাদা করা যায় না ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে থেকে খারাপ মানুষদেরকেও আলাদা করা সম্ভব নয়। কিছু কিছু মানুষ থেকেই যাবে যারা সব সময় মুখোশ পড়ে মানুষের আড়ালে খারাপ কাজ করে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38