🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১০ 🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৯ ভাদ্র | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ ২৯ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

যাইহোক অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20220111162551-01.jpeg

ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ফুলকে ভালোবাসো না এরকম মানুষ খুব কমই আছে। আর আমরা সকলেই ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি বিশেষ করে যখন আমরা কোন পার্কে যাই আর সেই পার্কে যদি ফুলের বাগান থাকে তাহলে আমরা বেশিরভাগ সময়টা সেই ফুলের বাগানের আশেপাশে কাটাই। আমাদের গ্রামে একটি কলেজ রয়েছে সেই কলেজের সামনে ছোট্ট একটি বাগান ছিল বাগানে অনেক সুন্দর সুন্দর এবং অনেক প্রজাতির ফুল গাছ লাগিয়েছিল যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর দেখাতো। সেই ফুল গুলোর মধ্যে একটি ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদিও এই ফুলের আমি নাম জানিনা তবে দেখতে অনেকটাই সুন্দর। আশা করছি এই ফুলের ফটোগ্রাফিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি পছন্দের হবে।

ফটোগ্রাফি--০২


IMG20220326155447-01.jpeg

গম গাছের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমরা সকলেই গম গাছের সাথে পরিচিত কারণ বর্তমান সময়ে বাংলাদেশের এবং ভারতের দুই জায়গাতেই অনেক বেশি গম উৎপাদন করা হচ্ছে। গম অনেক কাজেই ব্যবহার করা হয় তবে এই গম গাছ যখন পেকে যায় তখন অনেকটা সোনালী বর্ণ ধারণ করে আর সেই সোনালী বর্ণটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। অনেকদিন আগে আমি এই ফটোগ্রাফি করেছিলাম কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। যেহেতু শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি গম গাছের এই ফটোগ্রাফিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে।

ফটোগ্রাফি--০৩


IMG20220512134611-01.jpeg

কচুরি পানা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

কচুরিপানা ফুলের সঙ্গে আমরা সকলেই অনেক বেশি পরিচিত। বিশেষ করে বর্ষা মৌসুমী যখন নদীতে পানি জমে আর সেই নদীর পানি যখন হঠাৎ শুকিয়ে যায় তখন কচুরিপানাগুলো একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে থাকে। অনেকদিন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে যখন থাকে তখন সেটা আস্তে আস্তে বড় হতে থাকে আর বড় হওয়ার পরে মাঝের অংশ থেকে একটি ফুল বের হয় যে ফুলটি দেখতে অনেকটাই সুন্দর দেখায়। ছোট ছোট বাচ্চারা ওই ফুল নিয়ে খেলাধুলা করে দেখেছি তবে ব্যক্তিগতভাবে এই ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে বিকেলবেলা ঘোরাঘুরি করার মুহূর্তে এই ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে।

ফটোগ্রাফি--০৪


IMG20220715184715-01.jpeg

ঈগল পাখির ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

এইতো কয়েক বছর আগে আমাদের গ্রাম থেকে 4/5 গ্রাম পরে একটি গ্রাম আছে গ্রামটির নাম শিমুলিয়া। এই শিমুলিয়া গ্রামে ছোট একটি পার্ক হয়েছে আর এই পার্কের নাম ইউটিউব ভিলেজ। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই ইউটিউব ভিলেজ দেখতে ইউটিউব ভিলেজটি এত চমৎকারভাবে সাজানো হয়েছে যে আপনি যদি সেখানে যান দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন। অনেক রকম ঝর্ণা সেই সাথে ইট পাথর দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর পশু পাখি সহ বিকেলবেলা অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করা যায় সেই ইউটিউব ভিলেজে। দেখতেই পাচ্ছেন এটা একটা ঈগল পাখি এই ঈগল পাখিটি ইট এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।

ফটোগ্রাফি--০৫


IMG20230909180344-01.jpeg

IMG20230909180323-01.jpeg

মাছ বাজারের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

মাছের বাজারে গেলে আমি সচরাচর ফটোগ্রাফি করার চেষ্টা করি কারণ বাজারে সব সময় বড় মাছ পাওয়া যায় না আবার কখনো কখনো ছোট মাছ পাওয়া যায় না। যদিও আমাদের বাসার বাজার যখন শেষ হয়ে যায় তখন আমি মাঝে মাঝেই বাজারে যাই সেদিন বাজারে গিয়েছিলাম সন্ধ্যের একটু আগে। একটু আগে বাজারে গিয়ে দেখি যে প্রায় সকল মাছ শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র কিছু কিছু মাছ নিয়ে বিক্রেতারা বসে আছে। আমি সেখান থেকে দু কেজি রুই মাছ নিয়েছিলাম এবং দাঁড়িয়ে থেকে কয়েকটি ফটোগ্রাফিও করেছিলাম তার মধ্যে দুটো ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

ফটোগ্রাফি--০৬


IMG20201229193014-01.jpeg

চাঁদনী রাতের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

চাঁদনী রাতের ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি বিশেষ করে চাঁদের সাথে আমাদের সকলেরই অন্যরকম এক ভালোবাসা রয়েছে। চাঁদনী রাত মানেই যেন নিজের কাছে এক অন্যরকম লাগে ফাঁকা একটি জায়গায় বসে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনের লুকানো কথাগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে পূর্ণিমার চাঁদ উঠেছিল বাজার থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম ঠিক তখনই একটা পাতা ঝরে যাওয়া গাছের উপর দিয়ে চাঁদটাকে দেখছিলাম, চাঁদ টা দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল ভাষায় বলে প্রকাশ করতে পারবে না।

ফটোগ্রাফি--০৭


IMG20211201165415-01.jpeg

সূর্যাস্তের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

চাঁদ এবং সূর্য এই দুটোই আমাদের অনেক বেশি ভালো লাগে তবে সূর্য যখন পশ্চিম আকাশে হেরে যায় তখন শেষ বিকেলের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর এবং রোমাঞ্চকর মনে হয় সব সময়। সুন্দর মুহূর্তগুলো আমরা বরাবরই ক্যামেরাবন্দি করে রাখতে অনেক বেশি ভালোবাসি সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি গুলো যখন মাঝে মাঝে দেখি তখন খুবই ভালো লাগে। বেশ কিছুদিন আগে মাঠে ঘুরাঘুরি করে আসার সময় দেখছিলাম যে শেষ বিকেলে সূর্যটা প্রায় অস্ত চলে গিয়েছে আর গাছের উপর দিয়ে সূর্যটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আশা করছি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে।



আজ আর নয় এখানেই আমি আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট শেষ করছি আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--১০
পোস্টের কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ওয়াও চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন খুব সুন্দর করে।অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ফটোগুলো সুন্দরভাবে ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করার যাতে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঈগল পাখির ফটোগ্রাফি টা কৃত্রিম হলেও দেখতে অসাধারণ সুন্দর লাগছে সবগুলো ফটোগ্রাফির মধ্যে এটাই আমার কাছে বেশি সুন্দর লেগেছে। আপনার তোলা চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঈগল পাখির ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসলেই কৃত্রিম হলে কোন কোন জিনিস দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন ফটোগ্রাফি করাটা একটা নেশার মতো হয়ে গিয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে গম গাছের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে সকলের সুন্দর ফটোগ্রাফি দেখে আমিও মাঝে মাঝে চেষ্টা করি। গম গাছ এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার করা ফটোগ্রাফি প্রত্যেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটোগুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার।আপনার সৃজনশীলতা ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন ভাইয়া আপনার মন্তব্য দেখে আমি খুশি। যদিও প্রফেশনাল ফটোগ্রাফার নয় তবে চেষ্টা করছি প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার। গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকের ফটোগ্রাফির আয়োজনটা বেশ দারুন ছিল। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার এই ফটোগ্রাফি পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। সেই সাথে এটা জেনে আরো বেশি ভালো লাগলো যে আপনিও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসেন,মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দেখতে দেখতে আপনি ফটোগ্রাফি দশটি পর্ব শেষ করেছেন ভাইয়া। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। সত্যিই আপনার দক্ষতা আছে বলতে হবে। এভাবে সামনের দিকে এগিয়ে যান ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

যদিও আমি তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে মাঝে মাঝে চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।সূর্যাস্তের আর চাঁদনী রাতের ফটোগ্রাফি এক কথায় অসাধারন হয়েছে। ইউ টিউব ভিলেজের ঈগলটিকে দেখে ও খুব ভাল লেগেছে।কচুরিপানা,গম ও ফুলের ফটোগ্রাফি ও দারুন ছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমরা সকলেই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি তাই হয়তো প্রকৃতির ফটোগ্রাফি আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। সূর্যাস্তের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম ভাই। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি করতে আমারও খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি করতে আপনার খুবই ভালো লাগে এটা জেনে খুবই খুশি হলাম বর্তমান সময়ে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে। অনুপ্রেরণা মূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বেশ দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। আপনার করা প্রতিটি ফটোগ্রাফিই বাংলার চিরন্তন রূপচিত্রের কথা বলে। তবে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে কাশফুল। ধন্যবাদ ভাই এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাংলার রূপ লাবণ্য দেখে প্রায় সকলেই অনেক বেশি মুগ্ধ হয়েছে প্রতিটি কবি বাংলার রূপ লাবণ্য দেখে অনেক কবিতা লিখে দিয়েছে। আমি বাংলার কিছু চেনা চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি, আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার ছিল আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি। তবে ফুলের ফটোগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে। তাছাড়া ঈগল পাখির ফটোগ্রাফি দারুণ ছিল। সন্ধ্যাকালীন দৃশ্যের ফটোগ্রাফি ও অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে কিছু কিছু ফটোগ্রাফি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এটা জেনে সত্যিই খুবই ভালো লাগলো নিচের কাছে। চেষ্টা করে যাবো এরকম সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39