🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১৬🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ--২৮ অগ্রহায়ণ | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ-২৮ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

যাইহোক অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20210609173223-01.jpeg

সাদা জবা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

যত রকম জবা আছে তার মধ্যে আমার কাছে সাদা জামাটা অনেক বেশি ভালো লাগে কারণ মধ্যে এক অন্যরকম মাধুর্য কাজ করে। লাল জবা আমার অনেক বেশি পছন্দ তবে সাদা জবা সব থেকে বেশি পছন্দ করি আমি। অনেকবার চেষ্টা করেছি বাড়ির আঙিনায় সাদা বার গাছ লাগানোর কয়েকবার লাগিয়েছিলাম কিন্তু কোন একটা কারণে প্রত্যেকবারই গাছ মারা গিয়েছে যার কারণে আর সাদা জাবার গাছ লাগানো হয়নি। কয়েকদিন আগেই একটা জায়গায় ঘুরতে গিয়ে সাদা জাবার গাছ দেখে কিছু ফটোগ্রাফি করেছিলাম বেশ ভালো লাগছিল। সেই গাছের মধ্যে অনেকগুলো সাদা ধরেছিল আরো অনেক কড়ি এসেছিল বোঝাই যা ছিল কিছুদিন পরে পুরো গাছ সাদা রঙে ছেয়ে যাবে।

ফটোগ্রাফি--০২


IMG20211201165419-01.jpeg

শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

শেষ বিকেলের সূর্যের সঙ্গে সময় কাটাতে কে না পছন্দ করে আপনারাই বলুন। এখানে এমন অনেক মানুষ আছে যারা কিনা শেষ বিকেলের সূর্যাস্ত দেখতে অনেক বেশি পছন্দ করে যার কারণে অনেক মানুষ চলে যায় কুয়াকাটা। কুয়াকাটা গেলে সূর্যাস্তটা খুব কাছ থেকে উপলব্ধি করা যায় কিভাবে সূর্য সমুদ্রের শেষ অংশ যাচ্ছে যদিও কুয়াকাটা যাওয়া হয়নি তবে বাসার পাশে নদী থাকার কারণে খুব ভালোভাবে অল্প একটু হলেও পরিলক্ষিত করা যায়। মাঠ ভ্রমণ করতে গিয়ে সেদিন ফিরতে কিছুটা সন্ধ্যে হয়ে গিয়েছিল যখন সূর্য শেষ বিকেলে অস্ত যায় সেই মুহূর্তে এরকম একটা ফটোগ্রাফি করেছিলাম। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। এরকম মুহূর্ত বারবার ফিরে পেতে মন চায়।

ফটোগ্রাফি--০৩


2122124224-01.jpeg

নদী এবং নৌকার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

যেহেতু ছোটবেলা থেকেই আমি গ্রামে বড় হয়েছি এখনো গ্রামের প্রতি এক অন্যরকম ভালোলাগা কাজ করে শহরটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। গ্রামের নদী মেঠো পথ এগুলো আমাকে গভীরভাবে টানে মনটা ছুটে যায় গ্রামের দিকে কিন্তু চাইলেই তো আর এখন গ্রামে থাকা সম্ভব হয়ে ওঠেনা। আমাদের বাসাটা থেকে কিছুটা দূরে একটা নদী রয়েছে সেই নদীতে বর্ষা মৌসুমে পানি থাকে যখন বর্ষা মৌসুম শেষ হয়ে যায় তখন সেই পানীয় সেখান থেকে চলে যায় অর্থাৎ শুকিয়ে যায়। নির্দিষ্ট একটা জায়গায় অনেকদিন পর্যন্ত পানি থাকে এবং সেখানকার পানি দিয়ে কৃষকেরা তাদের জমির ধান চাষ করে এবং অনেকেই সেখানে নৌকা ডুবিয়ে রাখে। মাঝে মাঝে বিকেল বেলা সেখানে গিয়ে ভাই ব্রাদার সুন্দর মুহূর্ত কাটাই বেশ ভালই লাগে।

ফটোগ্রাফি--০৪


IMG20220130173537-01.jpeg

আগুনের শিখার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আগুনের স্ফুলিঙ্গর ফটোগ্রাফি বেশ ভালই লাগে দেখতে এর আগেও আমি আপনাদের মাঝে এরকম ফটোগ্রাফি শেয়ার করেছি তবে এটা সম্পূর্ণ ভিন্ন। এই ফটোগ্রাফি টা গতবছর মাঠে গিয়ে তুলেছিলাম। গত বছর, এই সময়টাতেই মাঠে গিয়েছিলাম যে সময়টাতে কৃষকেরা তাদের জমি থেকে সরিষা উঠিয়ে বাসায় নিয়ে আসে। দেখেছিলাম অনেক কি সত্য আর জমিতে সরিষার গাছ কেটে রেখে দিয়েছে যার সাথে কোন রকম সরিষা ছিল না মূলত তারা সরিষা আহরণ করে অবশিষ্ট অংশটুকু তারা জমিতে ফেলে রেখেছিল কিছুদিন পরে তাই এটা পুরিয়ে দিত। যেহেতু হালকা হালকা শীত পড়ছিল তাই আমরা সকলে মিলে সেখানে গিয়ে সেই অবশিষ্ট অংশটুকু পুড়িয়ে দিয়েছিলাম এবং সেখানে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম বেশ ভালো লেগেছিল সেই মুহূর্তটা।

ফটোগ্রাফি--০৫


IMG20220510125039-01.jpeg

মেঘলা দিনে ইটের ভাটার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

মেঘলা দিনে ইটের ভাটার এরকম একটা দৃশ্য দেখে সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। ফোনের গ্যালারি খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই ফটোটা সামনে আসলো এই ফটোটা মূলত আমি কুষ্টিয়া যাওয়ার পথে তুলেছিলাম। সেদিন অনেক বেশি আকাশে মেঘ ছিল চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয়ে যাবে ঠিক তেমনটাই হয়েছিল মনে হয় দশ পনের মিনিটের মধ্যেই প্রচন্ড রকমের বৃষ্টি আর সেইসাথে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসছিল। মনে হচ্ছিল এই বৃষ্টি যেন কখনোই শেষ হবে না ঠিক পথের মাঝখানেই এরকম দেখছিলাম যে ইটভাটার মাঝখান দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে আর চারদিকে কালো অন্ধকার বেশ ভালই লাগছিল দৃশ্যটা দেখতে।

ফটোগ্রাফি--০৬


IMG20220402104407-01.jpeg

কৃষকের জমি চাষ করার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

বর্তমান সময়ে যন্ত্রপাতির অগ্রসর হওয়ার কারণে মানুষ তার জমি চাষ করার জন্য নতুন নতুন যন্ত্র ব্যবহার করছে কিন্তু আগেকার দিনে মোটেও এরকম কোন যন্ত্র ছিল না। আগের দিনে মানুষ গরু মহিষ এগুলো দিয়েই তাদের জমি চাষ করতো আর গরু মহিষ দিয়ে জমি চাষ করতে তাদের অনেকটাই কষ্ট হত বর্তমান বিশ্ব কৃষকের কষ্টটা অনেকটাই কমিয়ে দিয়েছে। ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পাওয়ার টিলার, এই পাওয়ার টেলার দিয়ে খুব দ্রুতই জমি চাষ করা যায় এবং খুবই ভালোভাবে জমি চাষ হয় মাটিগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে যায়। আব্বুর জন্য বাসা থেকে ভাত নিয়ে মাঠে গিয়েছিলাম আব্বুকে ভাত দিয়ে বাসায় ফেরার পথে পাশেই দেখছিলাম যে কেউ একজন তার নিজের জমি চাষ করছে বেশ ভালই লাগছিল সেখানে গিয়ে জমি চাষ করে দেখছিলাম আর কিছু ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি এই ফটোগ্রাফিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফি--০৭


IMG_20210527_023221-01.jpeg

চাঁদনী রাতের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

চাঁদনী রাতে সময় কাটাতে কেনা পছন্দ করে আর এই চাঁদনী রাতে সময় কাটানোর মুহূর্তে যদি পছন্দের প্রিয় মানুষ পাশে থাকে তাহলে তো আর কোন কথাই নেই। যদিও বর্তমান সময়ে পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষ নেই বললেই চলে এখন ভাই ব্রাদারের সঙ্গেই মাঝে মাঝে চাঁদ দেখি বেশ ভালই লাগে। সেদিন হঠাৎ করেই মাঠে গিয়েছিলাম পূর্ণিমার চাঁদ ছিল পূর্ণিমার চাঁদের আলো চারিদিকে আলোকিত হয়েছিল আর সেই মুহূর্তেই নদীর পাড়ে দাঁড়িয়ে এরকম একটা ফটোগ্রাফি করেছিলাম। মনে হচ্ছিল যেন কেউ একজন উপর থেকে লাইট ধরে রয়েছে আর চারিদিকে আলোকিত হয়ে গেছে কি অপরূপ সেই দৃশ্য। সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর সেটা কেউ কখনো বর্ণনা করতে পারবে না আমিও কখনোই বর্ণনা দিতে পারব না তারপরেও পুরো দৃশ্যটা অনেকটাই রোমাঞ্চকর ছিল।



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১৬
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সত্যি বলতে আমরা সবাই আমার বাংলা ব্লগের বদৌলতে ফটোগ্রাফার হয়ে গেছি। সবাই এতো ভালো ফটোগ্রাফী করে যা দেখে সত্যিই দারুন লাগে। আপনার তোলা প্রতিটি ছবি অসম্ভব সুন্দর ছিল। বিশেষ করে জবা ফুল, আগুনের ছবি, ইটভাটা, আর রাতের ছবিটি বিশেষ ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পেরে এখন অনেকেই অনেক সুন্দর ফটোগ্রাফি করে যারা কিনা আগে খুব একটা ভালো ফটো তুলতেই পারত না। আমার এই ফটোগ্রাফির পোস্ট গুলোর মধ্যে কয়েকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি আজকে আপনি ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন ভাইজান। অনেক সুন্দর ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। যেখানে গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য আপনি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছেন অনেক পরিষ্কারভাবে। প্রাকৃতিক দৃশ্যের মাঝে কৃষকের কাজকর্মসহ বিভিন্ন ফটোগুলো অনেক সুন্দরভাবে ক্যাপচার করেছেন।

 3 years ago 

আপনিও তো দেখি মাঝে মাঝে প্রকৃতির অনেক সুন্দর ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি শুধুমাত্র চেষ্টা করেছি প্রকৃতির কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আর এইসব সৌন্দর্যগুলো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি আজকে খুবই চমৎকার কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। এত চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রকৃতি আসলেই অনেক বেশি মনোমুগ্ধকর যে প্রকৃতি কে উপভোগ করতে পারে তার কাছে প্রকৃতি সবথেকে বেশি সুন্দর। আমার তোলা এই প্রকৃতির ফটোগ্রাফি পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম,ধন্যবাদ‌ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আহ কি অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম। তবে প্রথম দুইটা ফটোগ্রাফি কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে বিশেষ করে জবা ফুলের সৌন্দর্যটা আকৃষ্ট করেছে বেশি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুল পছন্দ করে না এইরকম মানুষ খুব কমই আছে আমরা সকলেই ফুলের পূজারী, আর এই জন্যই হয়তোবা আপনার জবাব ফুলের সৌন্দর্যটা বেশি আকৃষ্ট করেছে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ভাই বর্তমানে ফটোগ্রাফি করাটা সবার নেশা হয়ে গিয়েছে। ওয়াও ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি বরাবরই অনেক সুন্দর মন্তব্য করেন আমার পোস্ট এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আর প্রকৃতিকে আমি অনেক বেশি ভালোবাসি তাই মাঝে মাঝে প্রকৃতির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরি। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি আমাদের এখন সবার শখের হয়েছে। যে কোন জিনিস দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। জবা ফুল এবং আগুনের শিখার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান সময়ে ফটোগ্রাফি করাটা সকলেরই প্রায় শখের হয়ে গিয়েছে। শখের বসে এখন সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে। জবা ফুল এবং আগুনের শিখা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখে সৌন্দর্য উপভোগ এবং ফটোগ্রাফির গল্প গুলো পড়তে সত্যি আমার অনেক ভালো লাগে।
আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেন আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।
বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ নম্বর ফটো সব থেকে বেশি ভালো লাগলো।

 3 years ago 

আপনার কথা সঙ্গে আমিও একমত পোষণ করছি ফটোগ্রাফি পোস্ট দেখলে যেমন সুন্দর কিছু ফটো দেখা যায় সেই সাথে দারুন কিছু কথা শেখা যায়। কয়েকটি ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার করা এই ফটোগ্রাফি গুলো। একেবারে বেস্ট ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি। জবা ফুলের ফটোগ্রাফিটা অনেক বেশি সুন্দর ছিল। আর শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফি এবং আগুনের শিখার ফটোগ্রাফিও বেশ মনোমুগ্ধকর হয়েছে। মেঘলা দিনে ইটের ভাটার ফটোগ্রাফি, কৃষকের জমি চাষ করার ফটোগ্রাফি এবং চাঁদনী রাতের ফটোগ্রাফিও জাস্ট অসাধারণ ছিল।

 3 years ago 

আপনি আমার এই ফটোগ্রাফি পোস্টের অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন প্রত্যেকটা ফটোর দারুন বর্ণনা তুলে ধরেছেন। আপনার এই মন্তব্য পেয়ে আমি অনেক খুশি হলাম,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39