কবিতা:- ভালো থাকুক ভালোবাসা
আজ - ২২ ফাল্গুন | ১৪২৯ বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।
- আমার বাংলা ব্লগ কমিউনিটি
- স্বরচিত কবিতা
- আজ ২২শ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
- মঙ্গলবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ রাত্রি সবাইকে.....!!
আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।
আমরা স সময় আমাদের ভালোবাসার মানুষকে ভালো রাখতে চাই। আমাদের যত কষ্টই হোক না কেন আমরা কখনোই ভালোবাসার মানুষকে দুঃখের সাগরে ফেলে দিই না সবসময়ই চাই সেই মানুষটা যেন ভালো থাকে। আরে ভালো থাকাটা আমাদের মনের অজান্তেই চলে আসে কখনোই আমরা তার অমঙ্গল কামনা করি না। সে যদি আমার সঙ্গে খারাপ আচরণ বা কঠিন ভাবে ঠকিয়ে চলে যায় চিরদিনের জন্য তারপরও আমরা কখনোই চাই না সেই মানুষটা কষ্ট থাকুক বা দুঃখে থাকুক। সবসময়ই চাই প্রিয় মানুষটা যেন অনেক অনেক ভালো থাকে আমার কাছে থাকা অবস্থায় যতটা ভালো ছিল তার থেকেও যেন সে অন্যের কাছে ভালো থাকে। এটাই মূলত নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসার কোন স্বার্থ নেই কোন চাওয়া পাওয়া নেই সেটাই তো ভালোবাসা। ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া থাকতে নেই ভালবাসার মধ্যে যদি চাওয়া পাওয়া থাকে তাহলে সেটা আর ভালোবাসা থাকে না। নিঃস্বার্থভাবে তারাই ভালবাসতে পারে যারা অন্যের ভালো থাকাকে অনেক বেশি প্রাধান্য দেয়।
যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।
তোমার সাথে আমার আর কথা না হোক,
না হোক তোমায় ছোঁয়
না হোক তোমায় ছুঁতে চাওয়ার তীব্র আকাঙ্খা।
তুমি দূরে থাকো,বহুদূরে,বহু শতাব্দী দূরে
যেখানে,
যেখানে চাইলেই তোমায় ছোঁয় যাবে না।
চাইলেই তোমায় ধরা যাবে না,এক সাথে হাঁটা যাবে না।
না,না ভেবো না তোমায় দূরে ঠেলে দিচ্ছি
এটা ক্ষণিকের বিরতি মাত্র।
আমার প্রতি তোমার অবহেলাটা জানান দিতে চাই
জানান দিতে চাই,তুমি আসলে আমাকে ছাড়া কতোটা ভালো থাকতে পারো।
আমার শূর্ণতা যদি তোমাকে ভেতর থেকে আঘাত না করে
তাহলে বুঝে নিও
তাহলে বুঝে নিও আমাদের কখনো ভালোবাসা হয় নি,
শুধুমাত্র ভালোলাগা হয়েছিল মাত্র।
ভালোলাগা আর ভালোবাসা কি এক....??তুমিই বলে...!!
ভালোবাসা মানে প্রিয় মানুষকে ভালো রাখা
আর ভালোলাগা মানে,নিজে ভালো থাকা।
আমি তো নিজে ভালো থাকতে চাই নি,আমি তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম।
কিন্তু আফসোস
তুমি আমার ভালোবাসা হলেও আমি তোমার কাছে মাত্র ক্ষণিকের ভালোলাগা।
যেটা চাইলে তুমি যখন তখন ছুঁড়ে জানালা দিয়ে ফেলে দিতে পারো
অবশ্য দিয়েছো-ও তাই। তবে,
এটাতে আমার দুঃখ নাই,কারণ
আমার কষ্টে যদি তোমার সুখ হয় তাহলে,
সেই দুঃখ-কে আমি মালা বানিয়ে গলায় পরবো,কারন
ওই যে বললাম,
ভালো রাখার নামই ভালোবাসা,তোমাকে প্রচন্ড রকমের ভালো রাখতে চাই।
যতটা ভালো থাকলে আমাকে আর মনে পরবে না।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
| বিভাগ | স্বরচিত কবিতা |
|---|---|
| বিষয় | ভালো থাকুক ভালোবাসা |
| কবিতার কারিগর | @jibon47 |
| অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
আসলে সবাই সব সময় চায় যেন তার ভালোবাসার মানুষটি সব সময় ভালো থাকে। তার নিজের শত কষ্ট হলেও তার ভালোবাসার মানুষটি যেন সবসময় ভালো এবং সুস্থ থাকে সেই কামনা করে সবাই। আপনি সেই অনুভূতি নিয়ে আজকে এই কবিতাটি লিখেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতা লেখার টপিক সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। সম্পূর্ণ কবিতা আপনি খুবই সুন্দর ভাবেই লিখলেন।
আসলেই আমরা সকলেই চাই প্রিয় মানুষটা যেন ভাল থাকে আর এই প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য আমরা অনেকেই অনেক রকম সেক্রিফাইস করে থাকি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
উপরের এই কথাগুলো কিন্তু আপনি ঠিকই বলেছেন একেবারে বাস্তবিক। আসলে ভালো থাকুক ভালোবাসা। সবাই চায় তার ভালোবাসার মানুষটি যেন ভালো থাকে। আপনি আজকে যে বিষয়টি নিয়ে কবিতা লিখেছেন ওই বিষয়টির কারণে ভীষণ ভালো লেগেছে পড়তে কবিতাটি। কবিতার প্রত্যেকটি লাইন একেবারে মন ছোঁয়া ছিল।
আমার এই লিখিত কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আসলেই প্রিয় মানুষকে ভালো রাখাই দিনশেষে আমাদের মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়ে পড়ে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্যই তো আমরা সব সময় এত পরিশ্রম করি। আর সবাই এই কাজটি করে থাকে।
ভালবাসার মানুষকে ভাল রাখার জন্যই এত সংগ্রাম।সব কষ্ট হাসিমুখে বরণ করা।অনেক ভাল লিখেছেন ভাইয়া। বেশ বাস্তবতার সাথে সম্পর্কিত।তবে বেশ কিছু বানানে সমস্যা দেখলাম। ধন্যবাদ সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।
দিনশেষের প্রিয় মানুষের মুখে হাসি দেখতে অনেক বেশি ভালো লাগে সেটা যত কষ্টই হোক না কেন নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রেখে প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর মাঝে এক অন্যরকম তৃপ্তি আছে।
ভাই খুব সুন্দর কবিতা লিখেছেন। বাস্তব কথা গুলো কবিতার ছন্দে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো কবিতা ছন্দ গুলো দুর্দান্ত ছিলো সাবলীর ভাসায় সুন্দর করে কবিতার প্রতিটি ছন্দ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর একটি মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। সুন্দর এই মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কবিতা পড়তে এবং লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে সব মানুষের চায় তার ভালোবাসার মানুষটি শত কষ্ট এবং দুঃখ দেওয়ার পরও সেই মানুষটি যেন সুখে থাকে। ভালোবাসা যে কখন মনের ভিতরে আসে সে নিজেও জানে না। তবে আজকে আপনার কবিতাটি সত্যিই অসাধারণ। আপনি অনেক সময় কবিতা লেখেন ভালবাসাকে নিয়ে। আপনার কবিতাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে।
আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য কবিতা লিখতে আমারও অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তে ও শুনতে।
ঠিক বলেছেন, অন্যকে ভালো রাখলে নিজে ও ভালো থাকা যায়।ভালোবাসার মানুষের ভালো থাকার আকাঙ্ক্ষা নিয়ে লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে।ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে,ধন্যবাদ ভাইয়া।
আপনি আমার এই কবিতাটি বুঝতে পেরেছেন কবিতাটি বুঝে খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন আসলেই প্রিয় মানুষকে ভালো রাখাই আমাদের মুখ্য বিষয় হয়ে পড়ে দিনশেষে। মন্তব্যের জন্য ধন্যবাদ।