১০০ তম হ্যাং-আউট উপলক্ষে আমার মনের অনুভূতি
আজ - ০৬ জ্যৈষ্ঠ | ১৪৩০ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- নিজের অনুভূতি প্রকাশ
- আজ ০৬ষ্ঠ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
- শনিবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ সন্ধ্যা সবাইকে......!!
আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই যেন আমাদের সকলের কাছে ভালোবাসার এক কমিউনিটি। এই কমিউনিটিকে ঘিরে রয়েছে আমাদের অনেক অনেক স্মৃতি এবং ভালোবাসা। এই কমিউনিটিতে এমন অনেক মানুষ আছে যারা খুব কাছ থেকে এই কমিউনিটি প্রতিষ্ঠিত হওয়া দেখেছে আবার অনেকেই আছে যারা নতুন করে এই কমিউনিটির সঙ্গে যুক্ত হচ্ছে। সকলের এরকম অল্প অল্প একটু ভালোবাসায় আজ এই কমিউনিটি অনেকটাই শক্ত। আমাদের সকলের রয়েছে এই কমিউনিটির প্রতি অনেক অনেক ভালোবাসা যে ভালোবাসাটা হয়তোবা কখনোই শেষ হবার নয় আর এই ভালোবাসাটা নিঃস্বার্থ। এই কমিউনিটির প্রতি আমাদের যেমন ভালোবাসা রয়েছে সেটা হয়তো বা অন্য কোন কমিউনিটির প্রতি নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটি হচ্ছে একটা ব্র্যান্ড। এই কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি সেই সাথে এই কমিউনিটির প্রতিটি মেম্বার এবং এডমিন মডারেটর এবং প্রতিষ্ঠাতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেখতে দেখতে ১০০ তম হ্যাং আউট শেষ হয়ে গেল। যদিও অনেক আগেই ভেবে রেখেছিলাম যে এই ১০০ তম হ্যাং আউট উপলক্ষে একটি পোস্ট লিখব পোস্ট গতকাল লিখব বলে ভেবে রেখেছিলাম কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গতকাল আর পোস্ট দেখতে পারিনি। কিছুদিন যাবত নিজের কাছে খুবই অসুস্থতা বোধ করছি যার কারণে কোন কিছুই তেমন একটা ভালো হবে করতে পারছি না সবকিছুতেই কেমন যেন একটা পানসে পানসে ভাব চলে এসেছে। আসলে শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোন কিছুই তেমন একটা করতে ভালো লাগেনা আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ বোধ করছি যার কারণে আজকেই পোস্ট লিখব বলে মন স্থির করলাম।
নিজের মাতৃভাষা বাংলা ব্লগিং করার ভেতর যে কতটা মজা রয়েছে সেটা আমরা এই কমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে জেনেছি এবং বুঝেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতার জন্য। এই প্লাটফর্মে আসলে আগে ইংরেজি ব্যবহার করা হতো কিন্তু এই প্রথম বার কোন কমিউনিটি বাংলা মাতৃভাষা ব্লগিং করার সুযোগ করে দিয়েছে যেটা আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে এবং নিজের কাছে এতটা বেশি ভালো লেগেছে সেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না।
নিজের ভাষায় ব্লগিং করার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময় নিজের অনুভূতি গুলো খুব সহজেই সবার সামনে তুলে ধরা যায়। আর নিজের অনুভূতি যদি সহজেই প্রকাশ করা যায় তার থেকে ভালোলাগার মুহূর্ত আর কি হতে পারে আপনারাই বলুন....!!
আমি এই কমিউনিটিতে শুরু থেকেই কাজ করছি শুরু থেকে বলতে হয়তো বা কয়েক মাস পরেই জয়েন হয়েছিলাম। কিন্তু ডিসকোড এ আরো পরে জয়েন হয়েছিলাম। যদিও প্রথম অবস্থায় এই ডিসকোড কি জিনিস সেটা সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না পরবর্তীতে একটু ধারণা নিয়ে জানতে পারলাম যে এখানে কমিউনিটির সকলে মিলে কথোপকথন হয় এবং সেই সাথে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যায় সবসময়। আসলে আমরা যেখানে কাজ করি সেই মানুষগুলোর সঙ্গে যদি সব সময় কথা হয় তাহলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময়ই। সকলের সঙ্গে কথা বলার মাধ্যমে কাজ করার ধরন সম্পর্কে ধারণা লাভ করা যায় সেইসাথে নিজের মনের অনুভূতিগুলো একে অপরের সঙ্গে খুব সহজেই প্রকাশ করা যায় এই ডিসকোডের মাধ্যমে। সম্ভবত আমি পাঁচ অথবা সাত নম্বর হ্যাং আউট শেষ হবার পরে যুক্ত হয়েছিলাম। খুবই ভালো লাগতো সপ্তাহের একটি দিনে সকলের সঙ্গে নিজের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে। সব থেকে বেশি ভালো লাগতো যে তথ্য আদান-প্রদান শেষে ডিসকার্ডে গান বলা হত কেউবা কবিতা আবৃত্তি করত যদিও এখন এই প্রক্রিয়াটি চলমান রয়েছে এ ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
সত্যি বলতে একজন ক্রিকেটার ৮০ রান করার পরে যেমন অধীর আগ্রহে একটা সেঞ্চুরি পাবার অপেক্ষায় রাখে ঠিক তেমনি ভাবে আমি সপ্তাহের বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি। কখন সেই রাত্রি নয়টা বাজবে আর কখন শুরু হবে সেই আমাদের কাঙ্খিত হ্যাংআউট। এখানেও শোনার জন্য আমরা অনেকেই সেদিনের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি কোন কাজ রাখি না শুধুমাত্র এই হ্যাংআউট শোনার জন্য। আমরা কোথাও ঘুরতে গেলে সেই ঘোরাঘুরির দিনটা যদি বৃহস্পতিবার হয় তাহলে অনেক আগে থেকেই হেডফোন কাছে রেখে দেই কারণ ওই যে একটাই হ্যাংআউট শুনতে হবে। এটা আসলে এক অন্যরকম ভালোলাগা এবং ভালোবাসার জায়গা এই ভালোলাগা এবং ভালোবাসার জায়গাটা হয়তোবা কখনোই শেষ হবে না।
যেহেতু আমরা এক থেকে শুরু করে ১০০ তম হ্যাংআউট উদযাপন করে ফেলেছি তাই আমরা সবসময়ই আশা রাখবো এবং এখন পর্যন্ত আশা রাখি আমরা এক হাজার তম হ্যাংআউট পর্যন্ত অথবা তার পরেও এই কমিউনিটির সঙ্গে যুক্ত থাকবো। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন যেন আমাদের কাছে একটা পরিবারের মত মনে হয়েছে নিজের যেমন মা বাবা ভাই বোন এদের নিয়ে ছোট্ট একটি পরিবার গঠিত হয় ঠিক তেমনিভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারদের নিয়ে একটা ছোট্ট পরিবার গঠিত হয়ে গিয়েছে। আমরা যেমন পরিবারের মানুষ ছাড়া থাকতে পারি না কষ্ট হয় খারাপ লাগে যদি তাদের সঙ্গে কথা না হয় ঠিক তেমনি ভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারদের সঙ্গে কথা না বললে অথবা প্রতিনিয়ত কাজ না করলে নিজের মধ্যে এক অন্যরকম খারাপ লাগা কাজ করে। এই যে আমাদের খারাপ লাগা কাজ করে এ থেকেই বোঝা যায় যে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি রয়েছে আমাদের এক অন্যরকম ভালোবাসা।
সেদিনের সেই হ্যাং আউট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কারণ, অনেক রকম তথ্য আদান প্রদান করা হয়েছিল সকলেই অনেক সুন্দর সুন্দর গান গাইছিল। আমি সন্ধ্যে থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন হ্যাংআউট শুরু হবে, হেডফোনটা সবসময় কাছেই কারণ কখন কোথায় চলে যেতে হয় সেটা তো আর বলা যায় না আমার উদ্দেশ্য ছিল একটাই যেখানেই যায় না কেন হেডফোন এবং ফোন কাছে রাখতে হবে যাতে করে আমি হ্যাংআউট পুরোপুরি শুনতে পারি। পরিবারের মত কুইজ প্রতিযোগিতা টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল সেই সাথে হ্যাংআউট শেষে তথ্য আদান প্রদান করার পরে কমিউনিটিতে অনেকেই গান কবিতা বলেছিল যেটা বরাবরই অনেক বেশি ভালো লাগে। পুরোটা সময় খুবই চমৎকারভাবে এনজয় করেছিলাম সেই সাথে জুসি জুসি গিফট। আর গিফট পেতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি।
সর্বশেষে বলতে চাই যে আমার বাংলা ব্লগ এটা যেমন আমাদের সকলের হৃদয়ের সঙ্গে গেঁথে গিয়েছে আর এটা কখনোই হৃদয় থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। হয়তোবা এখন একটু ব্যস্ত থাকার কারণে কমিউনিটিতে তেমন একটা সময় দিতে পারছি না তবে এই ব্যস্ততা একদিন শেষ হবে যেদিন থেকেই ব্যস্ততা শেষ হবে তারপর থেকেই কমিউনিটিতে নিয়মিত কাজ করবো বলে আশা রাখি। কাজ করি অথবা না করি তবে এই কমিউনিটির প্রতি ভালবাসা থাকবে সব সময় এবং চিরদিনের।
এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই অনুভূতি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
| বিভাগ | জেনারেল রাইটিং |
|---|---|
| বিষয় | ১০০ তম হ্যাং-আউট উপলক্ষে আমার মনের অনুভূতি |
| পোষ্ট এর কারিগর | @jibon47 |
| অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া।আশাকরি আল্লাহ আপনার সুস্থতা দান করবেন।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। আমরা সবাই একসাথে বছর পার করবো নতুন উদ্যমে।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
অনুভূতি করে খুবই ভালো লাগলো এটা জেনে খুবই খুশি হলাম আপু সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।