সময় মানুষের জীবন বদলে দেয়

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৭ জৈষ্ঠ্যমাস| ১৪৩০ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে বাস্তব কিছু কথা শেয়ার করবো,কধা গুলো আমাদের জীবন চলার পথের সাথে অনেকটাই মিলে যাবে।মনে পরে যাবে পুরনো স্মৃতি,ভেসে যাবেন অতীত জীবনে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • সময় সব কিছু পরিবর্তন করে দেয়
  • আজ ২৭ জৈষ্ঠ্য, ১৪৩০ বঙ্গাব্দ
  • শনিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সন্ধ্যা সবাইকে......!!


আমরা সকলেই হয়তো ছোটবেলায় একটা প্রবাদ করেছিলাম এবং সেটা মাঝে মাঝেই অনেক ক্ষেত্রে শেয়ার করি সেটা হচ্ছে যে, সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। আসলেই সময় এবং নদীর স্রোত কখনোই কারো জন্য অপেক্ষা করে না আমরা মানুষ মানুষের জন্য অপেক্ষা করলেও সময় এবং নদীর স্রোত কখনোই কারো জন্য অপেক্ষায় থাকে না। এই সময় এবং নদীর স্রোত বরাবরই প্রবাহমান এরা সবসময় সামনের দিকে অগ্রসর হয় এদের পিছুটান বলে কোন কিছু নেই। তবে সময়ের সাথে সাথে মানুষের জীবন অনেকটাই বদলে যায় বদলে যায় তার চলাফেরা হাজার আচরণ এবং দৈনন্দিন চলাফেরার গতি। এই সবকিছুই একটা না একটা সময় পরিবর্তন হয়ে যায় সময় মানুষের জীবনকে আসলেই বদলে দেয়।কেউ কেউ হয়তো এই সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে খারাপ সময় থেকে ভালো সময় এসেছে আবার অনেকেই সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে ভালো সময় থেকে খারাপের দিকে চলে এসেছে।

এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপর ব্যক্তির কতটা নিজের উপরে আস্থাশীল সেই বিষয়ে কে কেন্দ্র করে মানুষের জীবন বদলে যায়। কঠোর পরিশ্রম এবং লক্ষ্য স্থির রেখে যদি সামনের দিকে অগ্রসর হওয়া যায় তাহলে সময় কখনই ঠকায় না। তবে আমি এটা বিশ্বাস করি মানুষের ভাগ্য বা তকদির বলে কিছু আছে। তকদিরে যদি একটা জিনিস লেখা থাকে তাহলে সেই জিনিসটা সে যেভাবেই হোক পাবেই। আমাদের জীবনে ভালো সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু যখনই আমাদের জীবনে খারাপ সময়টা চলে আসে তখন সেই সময়টা যেন নিজের কাছে চিরস্থায়ী মনে হয়।

আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে খারাপ সময়টা যেমন অস্থায়ী ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে ভালো সময়টা ও স্থায়ী নয়। সময়ের সাথে সাথে নিজেকে তাল মিলিয়ে উঠতে পারাটা অনেক বেশি কষ্টকর।

stopwatch-153398_1280.png

source


ব্যক্তিগতভাবে আমি মনে করি পরিশ্রমের মাধ্যমে মানুষের জীবনে অনেকটাই পরিবর্তন আসে আর এই পরিবর্তন টা হঠাৎ করেই আমাদের জীবনে আসে না। অনেক পরিশ্রম করার ফলে সময় যখন আমাদের দিকে আসে ঠিক তখনই আমাদের জীবনটা একদম বদলে যায়। সবকিছু কেন জানি নতুন মনে হয় মনে হয় যেন পৃথিবীতে সকল কিছু আবার নতুন করে সৃষ্টি হয়েছে সকল কিছুর নতুন করে সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমার জন্য। এই ভালো সময়টার জন্য অনেক অপেক্ষা করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক ত্যাগ এবং কষ্টের মাধ্যমে যাওয়ার পরে আমরা যে সুখের সন্ধান পাই সেই সুখটা আমাদের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। এই স্বর্গীয় সুখ পেতে হলে অবশ্যই আপনাকে সময় নিতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা সকলেই এটা জানি যে ধৈর্যের ফল বরাবরই অনেক বেশি মিষ্টি হয়।

তাই আমাদের উচিত সবসময় ধৈর্য ধারণ করা আমাদের জীবনে খারাপ সময়টা আসবে এটাই স্বাভাবিক খারাপ সময়ে নিজেকে অস্থির না করে সব সময় স্থির থাকতে হবে এবং ভালো সময়ের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে অপেক্ষা করাটা অনেক বেশি কষ্টের যখন আপনি কোন মানুষের জন্য অপেক্ষা করবেন তখন সেই সময়টা আপনার কাছে মনে হবে এ সময় যেন শেষ হয় না, এ সময়ের শেষ কোথায় কেউ জানে না। আপনার জন্য কোন সময়টা ভালো হবে কোন সময়টাতে আপনার সাফল্য বয়ে আসবে সেটা অনেক আগে থেকেই সৃষ্টিকর্তার নির্ধারণ করে রেখেছে। সুতরাং নিজেকে এতটা বেশি উত্তেজিত করার কিছু নেই। একটা ভালো সময় আপনার জীবনটাকে বদলে দিতে পারে।

hourglass-620397_1280.jpg

source

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনার জীবনটাকে অনেক বেশি পাল্টে দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের সকলের উচিত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। হঠাৎ করেই মনের বিরুদ্ধে গিয়ে কোন কিছু জেনে না জেনে সিদ্ধান্ত নেওয়ার মাঝে আপনার ভালো সময়টা অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে যেটা হয়তোবা আপনি কখনো কল্পনাও করেননি অথবা আপনি যে সময়টার জন্য মোটেও প্রস্তুত নন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে সময়টার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না হয়তোবা আমরা ভালো সময়ের মধ্যে জীবন অতিবাহিত করি কিন্তু হুট করেই আমাদের জীবনে এমন একটা খারাপ সময় চলে আসে যেটার জন্য আমাদের অনেক বেশি পস্তাতে হয়। আমরা যখন জীবন চলার পথে বাধার সম্মুখীন হই অথবা হোঁচট খাই ঠিক তখনই আমরা ভেঙে পরি।

কিন্তু আমাদের সব সময় এটা মনে রাখা উচিত যে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করে ভালো সময়ের দেখা পাওয়ার মাঝে যে আনন্দ আছে সেটা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়। তাই আমাদের জীবনের দুঃখ কষ্ট আনন্দ এসব কিছু থাকবে এটাই স্বাভাবিক দুঃখ কষ্ট নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না নিজের লক্ষ্য স্থিতিকে সামনের দিকে অগ্রসর হতে হবে তাহলেই ভালো সময়ের দেখা পাওয়া যাবে। আর একটা ভালো সময় আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। তাই আমাদের উচিত ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো সময়ের সন্ধান করা।



এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়সময় মানুষের জীবন বদলে দেয়
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। মানুষের জীবনের সময় অমূল্য সম্পদ। সবার জীবনেই সময়টা কখনো ভালো কখনো খারাপ যায়। অবশ্যই কষ্ট পার করলে আমাদের জন্য সুখ অপেক্ষা করে। বেশ কিছু সুন্দর কথা গুছিয়ে লিখেছেন আপনি ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আপু আসলেই কষ্ট পার করলে আমাদের জীবনের সুখ অপেক্ষা করে। তবে আমাদের সবসময় ধৈর্য ধারণ করা উচিত তাহলে সুখের দেখা পাওয়া যাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে। আর আপনি ঠিকই বলেছেন এটা সবাই বলে, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আসলেই আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো সময়ের সন্ধান করা। খুব ভালোই দেখেছেন কিন্তু আপনি সম্পূর্ণটা। একেবারেই সত্যি এবং বাস্তবিক বলেছেন প্রত্যেকটা কথা। ভীষণ ভালো লাগলো আপনার লেখা আজকের এই পোস্টটা পড়ে।

 3 years ago 

সময় মানুষকে একটা সময় পরিবর্তন করে দেয় খারাপ সময়টা কখনোই চিরস্থায়ী নয় আবার ভালো সময়টা অস্থায়ী এটা আমাদের সকলের মানতেই হবে। গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি ভাইয়া সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলে যাবে এটাই স্বাভাবিক। আর জীবনে দুঃখ কষ্ট থাকবে, তবে জীবন তো থেমে থাকা যাবেনা।ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 3 years ago 

দুঃখ কষ্টে থাকা মানে এই নয় যে সারা জীবন দুঃখ কষ্টের মাঝেই জীবন অতিবাহিত করতে হবে দুঃখে থাকা মানেই সুখের নাগাল পাওয়া। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে একটা মানুষের জীবন থেকে যদি একবার সময় চলে যায়, তাহলে সেই সময়টা পরবর্তীতে একেবারেই ফিরে পাওয়া সম্ভব হয় না। আমরা সবাই জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই। কিন্তু যদি সেই বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আর সময়ের সাথে সাথে এসব কিছুর পরিবর্তন ঘটে, তাই সময়ে ই কাজটা করে নেওয়া ভালো। খুবই সুন্দর একটা পোস্ট লিখেছেন পড়ে বেশ ভালোই লাগলো।

 3 years ago 

জীবন চলার পথে আমাদের বাধা-বিপত্তি আসবে এটাই স্বাভাবিক জীবন চলার পথে যদি এসব বাধা-বিপত্তি না আসে তাহলে জীবনের সুখ উপলব্ধি করা যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সময়ের সাথে মানুষের জীবন অনেক পরিবর্তনশীল। সময়কে যদি আপনি মূল্য দিয়ে যদি সময়ের সাথে তাল মিলিয়ে পরিশ্রম করে জান তাহলে সেই পরিশ্রমের ফল খুব সুন্দর ভাবে আপনার জীবনের প্রভাবিত করবে এটাই স্বাভাবিক। সেটা আমার জীবনে হোক কিংবা আপনার জীবনে হোক অথবা অন্যের জীবনে হোক। সময়কে যত অবহেলা করা হয় ততই জীবন পিছিয়ে পড়ে। তাই জীবনে সফলতা আনতে হলে সময়ের প্রতি অনেক বেশি সচেতন হওয়া আমাদের সকলের উচিত। খুব সুন্দর একটি পরামর্শ মূলক পোস্ট শেয়ার করলেন পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

খুবই চমৎকার একটি কথা বলেছেন আপু সময় কি আমরা যত বেশি অবহেলা করব আমরা ঠিক ততটাই পিছিয়ে পড়বো ব্যাক্তি জীবনে। তাই আমাদের সকলের উচিত সময়টাকে কাজে লাগানো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই সময় মানুষকে বদলে দেয়, তবে মাঝে মাঝে সময় গুলো আপনাকে ভালো কিছু পাবার সুযোগ করে দেবে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে সেই চমৎকার সুযোগগুলো গ্রহণ করে জীবনে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবেন। আবার কেউ কেউ সময়ের দেয়া এই সুযোগগুলোকে হেলায় হারিয়ে ফেলে পরবর্তীতে বেশ কষ্ট পায়।

 3 years ago 

যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্তে কাজ করা যায় তাহলে কিছু সুন্দর সুযোগ আসে যে সুযোগগুলো জীবনটা একেবারেই বদলে দিতে পারে বলে আমার মনে হয়। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন সময় এবং নদীর সুত কারো জন্য অপেক্ষা করে না। তবে মানুষ সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায়। আসলে মানুষের আচার ব্যবহার অনেক সময় অনেকটা বদলে যায়। যেমন সুখ মানুষের জীবনে স্থায়ী হয় না তেমনি দুঃখটা মানুষের জীবনে স্থায়ী হয় না। এগুলোর সাথে তাল মিলিয়ে মানুষের জীবন যায়। এই কারণে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় তবে মানুষের জীবন অনেক ব্যতিক্রম।

 3 years ago 

মানুষের জীবন আসলেই অনেক বেশি ব্যাতিক্রম কারো কারো কাছে সময়ের তেমন একটা মূল্য নেই আবার কারো কারো কাছে সময়ের অনেক মূল্য। যে যত বেশি সময়ের মূল্যায়ন করে তার জীবন তত বেশি সুন্দর হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36