🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-০৯ 🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ০৮ ভাদ্র | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ ০৮ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ বিকেল সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

যাইহোক অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20230624175011-01.jpeg

গাছ এবং নদীর ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

গাছ এবং নদী আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি গাছ থেকে আমরা যখন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই ঠিক তেমনি ভাবে নদীর সৌন্দর্য কেউ আমরা অনেক বেশি ভালোবাসি। বিশেষ করে বিকেল বেলা নদীতে নৌকা নিয়ে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। এই তো কিছুদিন আগে বড় ভাইদের সঙ্গে নদীতে ঘুরতে গিয়েছিলাম যদিও তখন নদীতে তেমন একটা বেশি পানি এসেছিল না পানি তখন নদীতে আসছিল ঠিক সেই সময়টাতেই আমরা নদীতে ঘুরতে গিয়েছিলাম নৌকা নিয়ে। নৌকা নিয়ে ঘুরার আগে নদীর পাশ থেকে এরকম নদী এবং গাছের ফটোগ্রাফি করেছিলাম। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে আপনারাই বলুন..!! এই মুহূর্তটা বারবার কাটাতে মন চায়।

ফটোগ্রাফি--০২


IMG20230621190556-01.jpeg

নদীতে জাল ফেলার দৃশ্য
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

নদীতে মাছ ধরতে আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করি। নদীর মাছ অনেকটাই সুস্বাদু হয়ে থাকে এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে কিনা নদীর মাছ পছন্দ করে না। পুকুরের মাছ যত বড়ই হোক না কেন নদীর মাছের মধ্যে আলাদা রকম একটা স্বাদ বরাবরই পরিলক্ষিত করা যায়। যদিও নদীতে তেমন একটা বেশি মাছ ধরা হয়ে ওঠেনি কিন্তু হাতেগোনা দু থেকে তিনবার নদীতে মাছ ধরতে গিয়েছিলাম প্রতিবারই মাছ পেয়েছিলাম এবং সেই ছোট্ট মাছ বাসায় এসে আম্মুকে দিয়ে রান্না করিয়েছিলাম এতটা বেশি সুস্বাদু লেগেছিল যে বলে বোঝাতে পারবে না। এইতো কিছুদিন আগে পদ্মা মোহনায় ঘুরতে গিয়ে সেখানে দেখেছিলাম জেলেরা তাদের জাল দিয়ে মাছ ধরছে হঠাৎ এক বড় ভাই তার কাছে গিয়ে বলল আমি একবার নদীতে জাল ফেলতে চাই যদি আপনারা আপনাদের একটি জাল আমাকে দেন। সেখানে থাকা জেলেরা বড় ভাইকে একটা জাল দিলো ভাই নদীতে জাল ফেলল বিশ্বাস করবেন না..!অনেকগুলো টেংরা এবং চিংড়িসহ পুটি মাছ উঠে এসেছিল আমরা তো দেখে মহা খুশি।

ফটোগ্রাফি--০৩


IMG20230624175310-01.jpeg

ফটকা ফলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

এই ফটকা ফলের সঙ্গে পরিচিত নয় এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ছোটবেলায় এই ফটকা ফলের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। মাঠে আমরা যখন যেতাম তখন দেখতাম যে মাঠে এরকম অনেক ফটকা ফলের গাছ যদিও কাঁচা অবস্থায় এই ফটকা ফল খাওয়া যায় না। কিন্তু এই ফটকা ফল যখন পেকে যায় তখন খেতে খুবই সুস্বাদু লাগে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে খেতেও খুব ভালো লাগে। ছোটবেলায় যখন বন্ধুদের সঙ্গে মাঠে যেতাম তখন দেখতে পেতাম এই ফটকা ফল তখন সেই ফটকা ফল গাছ থেকে ছিড়ে আমরা খেতাম খুবই ভালো লাগতো। অনেকদিন পরে এই ফটোগ্রাফি করতে যেয়ে এবং আজকের পোস্ট করতে যেয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল।

ফটোগ্রাফি--০৪


IMG20230623095055-01.jpeg

নীল আকাশের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

মেঘমুক্ত পুরস্কার নীল আকাশ দেখতে কার না ভালো লাগে..!! আমরা সকলেই পরিষ্কার নীল আকাশ দেখতে অনেক বেশি ভালবাসি বিশেষ করে এই ভাদ্র মাসে আকাশের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আকাশটা একদম নীল এবং সেই সাথে আকাশের সঙ্গে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে দৃশ্যটা দেখতে এতটা বেশি মনোমুগ্ধকর দেখায় বলে হয়তো বোঝানো যাবে না। এরকম সুন্দর দৃশ্য দেখে আমি বরাবরই মুগ্ধ হই কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সবসময়ই প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি। সেদিন সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি রোদ্রউজ্জ্বল একটা দিন আর আকাশে কোন মেঘ নেই সেই সাথে নীল আকাশের সঙ্গে রয়েছে সাদা মেঘের ভেলা। দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে ছিলাম কারণ অনেকদিন বাদে সেদিন সে রকম একটি দৃশ্য দেখেছিলাম।

ফটোগ্রাফি--০৫


IMG20230614171743-01.jpeg

ছাদ বাগানে ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

বর্তমানে আমি ঢাকাতে যেই বাসায় থাকি সেই বাসার ছাদে দিনের বেলা খুবই কম যাওয়া হয় বিশেষ করে দিনের বেলা তেমন একটা যাওয়া হয় না মাঝেমাঝে কাপড় রোদ্রে দেওয়ার জন্য যাওয়া হয় তবে ওভাবে কখনো ছাদে সময় কাটানো হয়নি। বেশিরভাগ সময়ই আমি রাত্রেবেলা ছাদে সময় কাটাই। সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি চুপি চুপি বাসার ছাদে উঠে যাই বাসার ছাদে উঠে গিয়ে রাতের শহরকে খুব কাছ থেকে উপভোগ করি চারদিকে শুধু টিপটিপ আলো আর ইট পাথরে গড়া বিল্ডিং দৃশ্যটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো এক অবস্থা আর সেই সাথে প্রকৃতির নির্মল বাতাস। সেদিন বিকেল বেলা ছাদে উঠেছিলাম একটু বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য গিয়ে দেখি ছাদ বাগানে খুবই সুন্দর কিছু ফুল যেগুলো দেখে আমি আর স্থির থাকতে পারেনি। তাই কিছু ফটোগ্রাফি করেছিলাম আর আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে।

ফটোগ্রাফি--০৬


IMG20230705175444-01.jpeg

গাছের পাতার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

কিছু কিছু সৌন্দর্য আছে যে সৌন্দর্যগুলো হয়তোবা ওইভাবে পরিলক্ষিত করা যায় না কিন্তু তার মধ্যে কিছু একটা থাকে যার কারণে সেই সৌন্দর্যটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক তেমনিভাবে গাছের এই পাতার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি কারন এই পাতাটা অন্যান্য পাতার থেকে বরাবরই আলাদা। ছোট ছোট পাতা আর মাঝখানে একটু ফাঁকা। এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা সম্ভবত আমাদের আঞ্চলিক ভাষায় বাবলা গাছের পাতা বলা হয়। এই সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ছোট ছোট এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে প্রকৃতি বরাবরই অনেক বেশি সুন্দর হয়ে থাকে কিন্তু আমরা অনেকেই হয়তোবা সেটা উপলব্ধি করতে পারি না। যারা প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারে তাদের মত সুখী মানুষ হয়তোবা এই পৃথিবীতে আর নেই।

ফটোগ্রাফি--০৭


IMG20230621122240-01.jpeg

পেঁপে ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

পেঁপে ফুলের ফটোগ্রাফি সকলেই অনেক সুন্দর ভাবে করতে পারে কারণ কমিউনিটিতে আমি এর আগে কয়েকজনের এরকম ফটোগ্রাফি দেখেছিলাম। পেঁপে ফুলের এই ফটোগ্রাফি সুন্দর হওয়ার পেছনে একটা কারণ রয়েছে কারণ পেঁপে গাছ একদম সবুজ হয়ে থাকে অন্যান্য গাছের তুলনায়। আর ক্যামেরার মাধ্যমে সেটা আরো বেশি সবুজ দেখায় বিশেষ করে গাছের ডগার অংশটাতে অনেক বেশি সবুজ হয়ে ওঠে। আর পেঁপে ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এর আগেও আমি আপনাদের মাঝে পেপে ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছিলাম সেই ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আজকে নতুন আরেকটি ফটোগ্রাফি তুলে ধরলাম। আশা করছি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে।



আজ আর নয় এখানেই আমি আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট শেষ করছি আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--০৯
পোস্টের কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি ফটোগ্রাফি করাটা এখন আমাদের নেশার মত হয়ে গেছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ফটকা ফল এর আগে আমি কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং বেলি ফুলের ফটোগ্রাফিও ভালো ছিল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করছে, ফটকা ফলের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল অসম্ভব সুন্দর এতো সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন খুব ভাল লেগেছে আমার। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার মত আমিও অনেক বেশি আনন্দিত ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে। নিজের ক্রিটিভিটি গুলো সব সময় খুব সুন্দরভাবে শেয়ার করার সুযোগ আছে তাই। আপনি এত চমৎকারভাবে আপনার বেস্ট ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে দেখে। আপনার ফটোগ্রাফি গুলো মানে হচ্ছে সেরা। বিশেষ করে কোন ফটোগ্রাফি নয় সব ফটোগ্রাফি ভালো লাগে দেখতে।

 3 years ago 

ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলা ব্লগ এ কাজ করতে পেরে অনেকেই অনেক বেশি আনন্দিত। সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম। প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। চোখ ধাঁধানো ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি শুধুমাত্র চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার আপনার কাছে এই ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে সত্যিই আমি আনন্দিত। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর একদমই ঠিক কথা বলেছেন বর্তমানে আমাদের সকলেরই ফটোগ্রাফি করা যেন নেশা হয়ে গেছে। আমরা অনেক ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি।। আপনার করা ফটোগ্রাফি গুলো প্রত্যেকটাই বেশ নিখুত এবং সুন্দর হয়েছে। তার মধ্যে আমার এক নাম্বার ও তিন নাম্বার ফটোগ্রাফি টা দেখতে এক কথায় অসাধারণ লেগেছে। ফটোগ্রাফি গুলো পেছনে নদী ছিল মনে হয় নদীর থাকার কারণে ফটোগ্রাফি গুলো দেখতে আরো অসাধারণ লাগছে। ধন্যবাদ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

আসলেই বর্তমান সময়ের ফটোগ্রাফিটা একটা নেশা হয়ে গিয়েছে কোথাও ঘুরতে গেলে সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি। এক এবং তিন নম্বর ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমাদের কমিউনিটিতে অনেকেই এখন নতুন নতুন ফটোগ্রাফি শেয়ার করছে যেটা খুবই ভালো দিক।আপনার ফটোগ্রাফিগুলি দারুণ হয়েছে বরাবরের মতোই।জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা।তাছাড়া
ফটকা ফলের নাম জানতাম না তবে ছোটবেলায় এটা নিয়ে খেলেছি অনেক।তাছাড়া এটা খাওয়া যায় আপনার মাধ্যমে জানলাম।ছাদের বেলি ফুলের ছবিটিও চমৎকার, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বর্ষা মৌসুমীর জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা সত্যিই অনেকবার এরকম মাছ ধরেছি এখন সেই দিনগুলো মিস করি। ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36