// পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240227192237-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন পোস্ট নিয়ে।

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি। সব সময় আমি সাদা রঙের পেপার কেটে
ডিজাইনগুলো তৈরি করি। তাই ভাবলাম আজকে রঙিন কাগজ ব্যবহার করে পেপার কাটিং ডিজাইনটি করা যাক। আমি হালকা সবুজ রঙের একটি কাগজ নিয়ে আজকের এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করেছি। এই ধরনের পেপার কাটিং করতে আমার অনেক ভালো লাগে। এগুলো আমাদের রুমের সৌন্দর্য বর্ধন করার জন্য দেয়ালে লাগিয়ে রাখতে পারি। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আজকের এই পেপার কাটিং ডিজাইনটি করতে আমার বেশি সময় প্রয়োজন হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আমি কাজটি সম্পন্ন করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আজকের এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20240227192314.jpg

IMG20240227192322.jpg

IMG20240227192254.jpg

IMG20240227192301.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.জেল কলম

IMG20240227190810.jpg

ধাপ-১:

সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি রঙিন কাগজ নিব।এখানে আমি হালকা সবুজ রঙের একটি পেপার নিয়েছি।

IMG20240227190835.jpg

ধাপ-২:

এরপর কাগজটিকে মাঝ বরাবর সমানভাবে ভাঁজ দিব।একইভাবে কাগজটিকে আবারো মাঝ বরাবর সমানভাবে ভাঁজ দিব।

IMG20240227190902.jpgIMG20240227190917.jpg
ধাপ-৩:

এরপর কাগজটিকে চিত্রের মত করে কোনাকুনি ভাঁজ দিব।

IMG20240227190947.jpg

ধাপ-৪:

এখন জেল কলমের সাহায্যে ডিজাইনগুলো অঙ্কন করে নিব।

IMG20240227191138.jpg

ধাপ-৫:

এখন কাঁচির সাহায্যে, দাগ দিয়ে চিহ্নিত করা অংশটুকু কেটে নিব।খুব সাবধানতার সাথে এখানে কাঁচি দিয়ে কাটতে হবে।

IMG20240227191547.jpg

ধাপ-৬:

এরপর ধীরে ধীরে কাগজটির ভাঁজগুলো খুলে ফেলবো।কাগজের ভাঁজগুলো খুব আস্তে আস্তে খুলতে হবে যাতে ছিড়ে না যায়।

IMG20240227191645.jpgIMG20240227191702.jpg

IMG20240227191736.jpg

ফাইনাল আউটপুট:

তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি পেপার কাটিং ফুলের ডিজাইন।

IMG20240227192249.jpg

IMG20240227192220.jpg

IMG20240227192225.jpg

IMG20240227192205.jpg

IMG20240227192155.jpg

IMG20240227192123.jpg

IMG20240227192144.jpg

আমার তৈরি করা পেপার কাটিং ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের পেপার কাটিং করতে আমার খুব ভালো লাগে।খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ডাই পোস্ট তৈরি করেছেন। পেপার কাটিং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই দক্ষতার সাথে এবং খুব সহজেই এই কাটিং আমাদের সাথে শেয়ার করলেন।দেখ খুবি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে আজকের এই পেপার কাটিং ডিজাইন তৈরি করেছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

কাগজ কেটে খুবই সুন্দর ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ডিজাইনগুলো তৈরি করা অনেক কঠিন কাজ। আমি মাঝে মাঝে তৈরি করি তাই জানি এটা তৈরি করা কতটা বেশি কঠিন কাজ।

 2 years ago 

ঠিকই বলেছেন, আপু। কাগজ কেটে কোন কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়।তবে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করেছেন। এমন একটি ডিজাইন আমিও কিছু দিন আগে শেয়ার করেছিলাম। এই ডিজাইনগুলো করতে আমিও খুব পছন্দ করি। এই ডিজাইন দেখতেও বেশ সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা পেপার কাটিং ডিজাইনটা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।।

 2 years ago 

লাভ এর সমারোহ দেখতে পেলাম আপু। পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগে। লাভ এর ডিজাইন অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লাভ এর ডিজাইন করতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে পেপার কাটিং ডিজাইনের মধ্যে লাভ এর দৃশ্য ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছি।

 2 years ago 

চমৎকার একটি পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। পর্যায়ক্রমে কাগজগুলোকে কিভাবে কেটেছেন সেটা তুলে ধরেছেন সেই সাথে পরিবেশন করা পেপার কাটিং ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন করতে আমার অনেক ভালো লাগে।আমার তৈরি করা এই ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আজকে খুবই সুন্দর একটি পেপার কাটিং করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে এই ধরনের কাজগুলো করতে এবং দেখতে দুটোই আমার কাছে ভালো লাগে। যেটা আমাদের কমিউনিটিতে মাঝে মাঝে দেখতে পাই। একসময় বিয়ে বাড়িতে এই ধরনের পেপার কাটিং দিয়ে গেট সাজানো হতো । অনেক সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন,এই ধরনের পেপার কাটিং ডিজাইনগুলো করতে এবং দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

ওয়াও আপনি তো অনেক সুন্দর করে পেপার কাটিং করেছেন। পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও পেপার কাটিং করা খুব কষ্টকর। একটু এদিক ওদিক হলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়। তবে এটি ঠিক কাগজের ডিজাইনগুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ, পেপার কাটিং ডিজাইনগুলো করা একটু কষ্টকর। কারণ, সাবধানতার সাথে কাজগুলো না করলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়।

 2 years ago 

সব সময় আমি সাদা রঙের পেপার কেটে
ডিজাইনগুলো তৈরি করি।

আজ তাহলে তো আপু একটু ভিন্নতা পাওয়া গেলো কারণ আপনি কলার পেপার দিয়ে করেছেন এটি। যাইহোক, এই ধরনের পেপার কাটিং আপনার ভালো, এটা বেশ ভালো ব্যাপার। এগুলো দিয়ে রুমের সৌন্দর্য বর্ধন করলে বেশ ভালোই লাগে , এটা আপনি ঠিক বলেছেন আপু। আপনার শেয়ার করা এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে বেশ সুন্দর হয়েছে। এটির উপস্থাপনাও বেশ দারুন ভাবে করেছেন আপনি। তবে এটা ঠিক যে, এগুলো বেশ অল্প সময়ের মধ্যেই করে নেওয়া সম্ভব হয়।

 2 years ago 

জি ভাইয়া, আজকে রঙিন কাগজ ব্যবহার করে পেপার কাটিং ডিজাইন তৈরি করেছি।আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি অল্প সময়ের মধ্যে খুব চমৎকার পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে এই পেপার কাটিং ডিজাইন যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। তবে গ্রামে এখনো বিভিন্ন অনুষ্ঠানে এই পেপার কাটিং ডিজাইন গুলো দেখা যায়। খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

খুব অল্প সময়ের মধ্যে পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করা যায়। এবং এ ধরনের পেপার কাটিং ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নকশার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।নকশা তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ভালো লেগেছে পোস্টটি ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38