আর্ট পোস্ট : // ইংরেজি লেটার (J) এর ম্যান্ডেলা আর্ট//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240313235840-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট এর মধ্যে যে নিখুঁত ডিজাইনগুলো থাকে সেগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আজকে আপনাদের মাঝে একটু ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছি। ইংরেজিতে আমার নামের প্রথম লেটার (J) 'জে' এর সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছি। নিজের নামের প্রথম লেটার এর ম্যান্ডেলা আর্টটি করতে আমার খুবই ভালো লাগছিল। প্রথমে আমি লেটারটি লিখে এর মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছি। এই ধরনের ইউনিক আর্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও এই ম্যান্ডেলা আর্টটি ভালো লাগবে।তাহলে চলুন দেরি না করে দেখে নেয়া যাক কিভাবে অঙ্কন করলাম আমার নামের প্রথম লেটার এর ম্যান্ডেলা আর্ট।

ম্যান্ডেলা আর্ট

IMG20240313235825.jpg

IMG20240313235733.jpg

IMG20240313235745.jpg

IMG20240313235833.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল কলম
৩.পেন্সিল

IMG20240313205428.jpg

ধাপ-১:

প্রথমে পেন্সিলের সাহায্যে "J" লেটারটির সুন্দরভাবে চিত্রের মত করে এঁকে নিব।প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলে আর্টটি করতে অনেক সুবিধা হয়।

IMG20240313205655.jpg

ধাপ-২:

এরপর জেল কলম এর সাহায্যে পেন্সিলের দাগের উপর সুন্দরভাবে গাঢ় কালো রঙ করে নিব। তারপর "J" লেটারটির মধ্যে ম্যান্ডেলা আর্ট শুরু করব।

IMG20240313233257.jpg

ধাপ-৩:

প্রথমে নিচের দিকে সুন্দর করে একটি ফুল এঁকে নিব। ফুলটির চারপাশে ছোট ছোট আরো কিছু ফুল এঁকে নিব। এভাবেই নিখুঁত নকশাগুলো অঙ্কন করতে থাকবো।

IMG20240313233821.jpgIMG20240313234130.jpg
ধাপ-৪:

এরপর আরো কিছু পাতা এবং দাগ দেয়ার মাধ্যমে নকশা অংকন করব। এই ধরনের নকশাগুলো অঙ্কন করতে আমার ভীষণ ভালো লাগে।

IMG20240313234438.jpgIMG20240313234827.jpg
ধাপ-৫:

লেটারটির নিচের দিকের ম্যান্ডেলা আর্ট শেষ হলে উপরের দিকে ম্যান্ডেলা আর্ট করে নিব।এখানে কিছু ফুল ও পাতা অঙ্কন করার মাধ্যমে নিখুঁত নকশা এঁকে নিব।

IMG20240313235031.jpg

ধাপ-৬:

এভাবেই লেটারটির মধ্যে সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট শেষ করব। সম্পূর্ণ আর্ট কমপ্লিট করার পর লেটারটি দেখতে অনেক সুন্দর লাগছিল। সর্বশেষে নিচে আমার একটি সিগনেচার করে নিব।

IMG20240313235411.jpgIMG20240313235416.jpg

IMG20240313235522.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240313235729.jpg

IMG20240313235723.jpg

IMG20240313235716.jpg

IMG20240313235705.jpg

IMG20240313235631.jpg

IMG20240313235656.jpg

আমার অংকন করা আজকের এই লেটারটির মধ্যে ম্যান্ডেলা আর্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন।নিজের নামের প্রথম লেটার অঙ্কন করার মধ্যে আলাদা ধরনের আনন্দ খুঁজে পাওয়া যায়। এই আর্টি করার সময় আমার বেশ ভালো লাগছিল। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে তো ইংরেজি লেটার J এর এই ম্যান্ডেলা আর্ট। লেটারের ভেতরে অনেক সুন্দর করে আপনি নিখুঁত নিখুঁত ফুলের ডিজাইন অংকন করেছেন। নিশ্চয়ই আপনার এই ডিজাইনটা সম্পূর্ণ করতে অনেক সময় লেগে গিয়েছিল। আমি ম্যান্ডেলা আর্ট করতে তো খুবই পছন্দ করি। আর ম্যান্ডেলা আর্টগুলো দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। আমিও ইউনিক ভাবে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। নিজের নামের প্রথম অক্ষরের ম্যান্ডেলা আর্ট করেছেন শুনে ভালো লাগলো। অনেক বেশি সুন্দর লাগছে এই ডিজাইন টা।

 2 years ago 

আপনার নামের প্রথম লেটার টির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি। ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ পছন্দ। তবে এরকম লেটার এর মধ্যে কখনো করা হয়নি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। লেটার টির ভিতরে ছোট ছোট কাজগুলো চমৎকার লাগছে দেখতে। অনেক সময় নিয়ে করেছেন নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেন্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন করেন। আজকে ইংরেজি যে জ এর ম্যান্ডেলাটি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর ভাবে নিখুত ভাবে এই চিত্রটি অংকন করলেন।

 2 years ago 

আপনার নামের প্রথম অক্ষরের ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা বেশ দারুন লাগলো এবং এই কাজটি করার জন্য যথেষ্ট দক্ষতা লাগে আর মেন্ডেলা আর্ট করতে অনেক হাতে সময় থাকা প্রয়োজন কারণ সময় না থাকলে কখনোই নকশা গুলি সুন্দরভাবে সম্পন্ন করা যায় না। প্রতিটি ধাপ খুবই সুন্দর করার উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার নামের প্রথম অক্ষর দিয়ে মেন্ডেলা আর্ট করেছেন আপু। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনি এত সুন্দর করে ছোট ছোট নকশা গুলো দিয়ে ইংরেজি নামের প্রথম অক্ষর আর্ট করে নিলেন। দূর থেকে দেখতে বেশ ভাল লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আপনার নামের প্রথম অক্ষরের একটি ম্যান্ডেলা আর্ট করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে আপনার নামের প্রথম অক্ষর টি ডিজাইন করেছেন। আসলে এরকম কাজ গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বেশ সময় নিয়ে আপনার এই ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ দেখলাম।

 2 years ago 

ইংরেজি লেটার (J) এর ম্যান্ডেলা আর্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। J লেটারের মধ্যে খুব সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইনগুলোর সম্পন্ন করেছো জন্য বেশি সুন্দর লাগছে দেখতে। এরপর ইংরেজি লেটার (M) এর ম্যান্ডেলা আর্ট দেখতে চাই🤭।

 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ J লেটারের মধ্যে খুব সুন্দরভাবে আপনি এই আর্ট তৈরি করেছেন৷ এরকম আর্ট তৈরি করতে অনেক কষ্ট করতে হয়৷ এভাবে আপনি এখানে এই আর্টটি তৈরি করেছেন এবং এর মধ্যে খুব ছোট ছোট ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

বাহ্ দারুণ হয়েছে আপনার প্রথম অক্ষরের J আর্ট টি।সত্যি আপনার J এর ম্যান্ডেলা আর্টি দেখে মুগ্ধ হলাম। আপনি ম্যান্ডেলা আর্ট করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ! বেশ সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। ম্যান্ডেলার মাধ্যমে উপস্থাপন করা ইংরেজি লেটারগুলো সব সময়ই দেখতে দারুণ লাগে। অনেক ধন্যবাদ

 2 years ago 

আমার অঙ্কন করা ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37