আর্ট পোস্ট: // শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240217163344-01.jpeg

আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল একটি আর্ট।অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম অ্যাক্রেলিক পেইন্টিং। অ্যাক্রেলিক পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে।

তাই ভাবলাম আজকে একটি অ্যাক্রেলিক পেইন্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে অঙ্কন করেছি শিউলি ফুল।শিউলি ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি এর ঘ্রাণও অনেক সুন্দর হয়। খুব কম রঙ ইউজ করে এবং কম সময়ের মধ্যে আজকের এই অ্যাক্রেলিক পেইন্টিংটি সম্পন্ন করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আজকের এই শিউলি ফুলের পেইন্টিংটি করলাম।

শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং

IMG20240217163248-01.jpeg

IMG20240217163332-01.jpeg

IMG20240217163225-02.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কালো রঙের কাগজ
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পেন্সিল

IMG20240217155735.jpg

ধাপ-১:

আমি এখানে কালো রঙের একটি কাগজ নিয়েছি পেইন্টিংটি করার জন্য।কাগজের উপর প্রথমে পেন্সিল দিয়ে তিনটি শিউলি ফুল এঁকে নিব।

IMG20240217160125.jpg

ধাপ-২:

এরপর সাদা রং দিয়ে, চিত্রের মত করে শিউলি ফুলের তিনটি পাপড়ি এঁকে নিয়েছি।

IMG20240217160615.jpgIMG20240217160621.jpg
ধাপ-৩:

একইভাবে আমি আরো দুইটি পাপড়ি এঁকে নিব।এভাবেই একটি শিউলি ফুল অঙ্কন করা শেষ হলো।

IMG20240217160939.jpg

ধাপ-৪:

একইভাবে আমি আরো দুইটি শিউলি ফুল এঁকে নিব। বাকি দুইটি শিউলি ফুলে আমি মোট ছয়টি পাপড়ি অঙ্কন করেছি।

IMG20240217161737.jpgIMG20240217162647.jpg
ধাপ-৫:

এরপর শিউলি ফুলের মাঝে আমি কমলা রঙ দিয়ে ছোট বৃত্ত এঁকে নিব।একইভাবে তিনটি ফুলে এঁকে নিয়েছি।

IMG20240217163014.jpgIMG20240217163030.jpg
ধাপ-৬:

এভাবেই অংকন করে ফেললাম তিনটি শিউলি ফুল। ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল।

IMG20240217163417-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240217163200-01.jpeg

IMG20240217163144-01.jpeg

IMG20240217163207-01.jpeg

IMG20240217163225-01.jpeg

IMG20240217163242-01.jpeg

আশা করি আমার অংকন করা এই শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

খুবই দক্ষতার সাথে শিউলি ফুলের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার এই দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করেছেন যা দেখে আমিও শিখে নিয়েছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ চমৎকার একটি ফুলের আগ পোস্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই দক্ষতা সম্পন্ন একটি আর্ট লিখতে পেরে। অসাধারণ হয়েছে আপনার আজকের এই ফুল অংকন। বেশ খুশি হলাম আপনার অসাধারণ আর্ট দেখে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার ফুলের আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

শিউলী ফুল দেখতে বেশ সুন্দর সাথে ঘ্রানেও বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর শিউলি ফুলের পেইন্টিং করেছেন। কালোর উপর বেশ সুন্দর লাগছে সাদা শিউলী ফুলগুলো।দেখে অরিজিনাল ফুলের মতো লাগছে। ধন্যবাদ পেইন্টিংটি শেয়ার করার জনয।

 2 years ago 

আপু আপনার শিউলি ফুলের পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের শিউলি ফুল। সত্যি আপনার অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম ।অনেক ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিউলি ফুলের এই পেইন্টিং টা শাড়িতে করলে অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমি মাঝেমধ্যে আমার বিভিন্ন জামা কিংবা বাবুর ফতুয়াতে পেইন্টিং করে থাকি। আপনার এই শিউলি ফুলের পেইন্টিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি কখনো সময় পাই কিছু একটা তৈরি করে সেখানে পেইন্টিংটা করব। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শিউলি ফুল পছন্দ নয় এরকম মানুষ খুব কমই আছে বিশেষ করে আমার কাছে শিউলি ফুল অনেক বেশি পছন্দের। শিউলি ফুলের দারুন একটা অ্যাক্রেলিক অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। যদিও এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে আপনার এই অংকন দেখতে অসাধারণ দেখাচ্ছে। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার শিউলি ফুলের পেইন্টিংটি দারুন হয়েছে। রঙের ছোঁয়ায় দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার ভাবে ফুলের আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই পেইন্টিং গুলো আসলে অনেক ভালো লাগে রংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে । আপনি শিউলি ফুল অঙ্কন করেছেন আমি তো হঠাৎ করে দেখে মনে করেছিলাম কিছুর উপরে আপনি অনেকগুলো শিউলি ফুল রেখে দিয়েছেন । একেবারে নিখুঁত হয়েছে বোঝাই যাচ্ছেনা যেগুলো আঁকা ।

 2 years ago 

আমার অঙ্কন করা শিউলি ফুলের আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

খুবই দক্ষতার সাথে শিউলি ফুলের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার এই দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করেছেন যা দেখে আমিও শিখে নিয়েছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রথমে আপনার অংকন করা এই পেইন্টিং দেখে আমি ভেবেছিলাম যে এটা শিউলি ফুলের ফটোগ্রাফি। আপনার তৈরি করা এই পেইন্টিং এতটাই সুন্দর হয়েছে তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39