আর্ট পোস্ট :// মেহেদি ডিজাইন অঙ্কন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240226093850-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট।আপনাদের সাথে সবসময় ভিন্ন ভিন্ন ধরনের আর্ট শেয়ার করে থাকি। আজকে ভাবলাম একটু অন্য ধরনের আর্ট শেয়ার করা যাক। তাই নিয়ে এলাম সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট। আমি এখানে কাগজের উপর জেল কলম দিয়ে মেহেদি ডিজাইন আর্ট করেছি। আমরা যদি নিজেদের হাতের উপর মেহেদি দিয়ে এই ধরনের ডিজাইন অংকন করি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।মেহেদি ডিজাইন আর্ট করতে আমার খুবই কম সময় লেগেছে। তবে মেহেদি দিয়ে হাতে এই ডিজাইনটি করতে অনেক বেশি সময় লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেয়া যাক কিভাবে অঙ্কন করলাম মেহেদি ডিজাইন।

মেহেদি ডিজাইন

IMG20240226093947-01.jpeg

IMG20240226094034-01.jpeg

IMG20240226093909-01.jpeg

IMG20240226093917-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল কলম

IMG20240226091220.jpg

ধাপ-১:

প্রথমে সাদা কাগজের ওপর ছোট থেকে বড় আকারের তিনটি সার্কেল অঙ্কন করব। সার্কেলের চারপাশে ছোট ছোট ফুলের পাপড়ি এঁকে নিব।এরপর ফুলের বড় পাপড়িগুলো এঁকে নিব।

IMG20240226091337.jpgIMG20240226091526.jpg
ধাপ-২:

ফুলের পাপড়ির মাঝে অনেকগুলো দাগ কেটে নকশা করে নিব। এরপর বড় ফুলের পাশে ছোট আকারের আরো তিনট ফুল এঁকে নিব।

IMG20240226091645.jpgIMG20240226091844.jpg
ধাপ-৩:

এরপর চিত্রের মতো করে ফুলের চারপাশে কিছু পাতা এবং পেঁচানো দাগ দিয়ে নিব।

IMG20240226092118.jpgIMG20240226092434.jpg
ধাপ-৪:

এখন উপরের দিকে আরও তিনটি ছোট সাইজের ফুল এঁকে নিব।মেহেদি দিয়ে হাতে যদি এরকম ছোট সাইজের ফুলগুলো আঁকা যায় দেখতে অনেক সুন্দর লাগে।

IMG20240226092748.jpgIMG20240226092803.jpg
ধাপ-৫:

এরপর উপরের দিকে চিত্রের মত করে বড় একটি ফুল এঁকে নিব।এবং একইভাবে বড় ফুলের উপরে আরও তিনটি ফুল এঁকে নিব।

IMG20240226093129.jpgIMG20240226093259.jpg
ধাপ-৬:

এখন সবচেয়ে উপরে কিছু পাতা এঁকে নিব। এরকম টাইপের পাতা আঁকলে মেহেদি ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সর্বশেষে আমার সিগনেচার করে নিব।

IMG20240226093639.jpgIMG20240226093648.jpg

IMG20240226093730.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240226093757-01.jpeg

IMG20240226093803-01.jpeg

IMG20240226093833-01.jpeg

IMG20240226093858-01.jpeg

আশা করি আমার অঙ্কন করা আজকের এই মেহেদি ডিজাইন আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সবসময়ের মত পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

বাহ্ ! অসাধারণ হয়েছে ৷ খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন ৷ আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ৷ খুবই সুন্দর হয়েছে মেহেদি ডিজাইন অঙ্কন ৷ ধাপ গুলোও সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইন এর আর্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর এই ডিজাইনটি করেছেন। এই ডিজাইনটা হাতে অঙ্কন করলে আরও অনেক বেশি ভালো লাগবে। অনেক দক্ষতার সাথে আপনি আমাদের মাঝে ডিজাইনটি শেয়ার করলেন, দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার অঙ্কন করা মেহেদি ডিজাইনটা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার হাতের কাজ অনেক সুন্দর এবং এই মেহেদি ডিজাইন গুলো খুব শীগ্রই আমাদের কাজে লাগবে সামনে ঈদ আসতেছে এবং ভীষণ ভালো লাগতেছে আপনি এত দারুন ভাবে আমাদের মাঝে মেহেদী ডিজাইন তুলে ধরেছেন এবং আপনার হাতের কাজগুলো অনেক সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন, সামনে ঈদ আসছে।আর এই ঈদে হাতে মেহেদি দেওয়ার মজাই আলাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ডিজাইন করেছেন। আপনার দক্ষতা সত্যি অসাধারণ। এই ডিজাইনটি যদি হাতে অঙ্কন করা হয়। সেই হাতটি দেখতে অসাধারণ লাগবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের মেহেদি ডিজাইন হাতে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে মেহেদীর ডিজাইনটি। হাতে মেহেদী দিয়ে আকঁলে দেখতে বেশ সুন্দর হবে। যদিও আঁকতে সময় লাগবে। আজকার এই ধরনের প্যাটার্নের ডিজাইন বেশ চলছে। ধন্যবাদ ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন, আপু। হাতে মেহেদি দিতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তবে ডিজাইনটি দেওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

সামনে ঈদ আসতেছে আপু। আশাকরি মেহেদি ডিজাইন অঙ্কন দেখে দেখে অনেকেই হাতে দিতে পারবে। আপনার মেহেদি ডিজাইন দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার অঙ্কন করা মেহেদি ডিজাইনটা আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

মেহেদির ডিজাইন অংকটি বেশ চমৎকার হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ডিজাইনটি একেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে এটি অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ চমৎকার একটি ডিজাইন শেয়ার করেছেন আপু। যেহেতু সামনে ঈদ আসতেছে রোজার দিনে। ঈদের সময় এই ডিজাইনটি হাতে আর্ট করলে ভীষণ ভালো লাগবে আপু। আপনার এই আর্টের ডিজাইনটা দেখে হাতের মধ্যে দিতে হবে। আপনার আর্টের হাত অনেক সুন্দর নিখুঁতভাবে আর্ট গুলো করেন আপনি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্টগুলো আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। ঈদের সময় এ ধরনের ডিজাইন হাতে নিলে সত্যিই দেখতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

মেহেদির ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ডিজাইনটা যদি খাতার পরিবর্তে হতে দেওয়া যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ডিজাইনটি মেহেদি দিয়ে হাতে দিলে দেখতে সত্যি অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। ডিজাইনটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর ভাবে পতিটা ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65005.43
ETH 1865.74
USDT 1.00
SBD 0.39