(এসো নিজে করি) :- // সাইন পেন দিয়ে প্রজাপতি আর্ট //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240606195635-01.jpeg

প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি সুন্দর একটি আর্ট পোস্ট। সব সময়ই আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে।তবে ব্যস্ততার কারণে এখন তেমন আর্ট করতে পারিনা। কারণ যেকোনো ধরনের আর্ট করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়।হাতে কিছুটা সময় না নিয়ে আর্ট করতে গেলে সেই আর্ট ও সুন্দর হয় না। তবে এই ব্যস্ততার মধ্যেও আজকে একটু সময় বের করে সুন্দর একটি প্রজাপতি আর্ট করেছি। প্রজাপতির আর্ট এবং ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। প্রথমে আর্ট করার সময় ভেবেই পাচ্ছিলামনা কি আর্ট করা যায়। পড়ে মনে হলো একটি প্রজাপতি আর্ট করলে মন্দ হয় না। তাই বিভিন্ন কালারের সাইন পেন নিয়ে বসে গেলাম প্রজাপতি আর্ট করতে।

এই প্রজাপতিটি আর্ট করতে আমার খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। তবে বেশ ধীরে ধীরে আর্টটি করতে হয়েছে।আর্ট করার কাজে তাড়াহুড়া করলে চলে না।এই কাজটা অনেক ধৈর্য সহকারে ধীরে ধীরেই করতে হয়। তাহলে যেকোনো ধরনের আর্ট করলেই দেখতে অনেক সুন্দর লাগে। যাইহোক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্রজাপতিটি আর্ট করলাম।

রঙিন প্রজাপতি অঙ্কন
IMG20240606195612-01.jpegIMG20240606195524-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন
৩.পেন্সিল

IMG20240606192528.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে সুন্দরভাবে প্রজাপতিটি অংকন করে নিব। এভাবে প্রজাপতি অংকন করে নিলে পরবর্তীতে আর্ট করতে অনেক সুবিধা হবে।

IMG20240606192734.jpg

✍️ধাপ-২:✍️

এখন প্রজাপতির মাঝের অংশ কালো রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতো করে অংকন করবো। তারপর প্রজাপতির পাখনা এবং মাথার অংশ সুন্দরভাবে অঙ্কন করে নিব।

IMG20240606192832.jpgIMG20240606192937.jpg

IMG20240606193041.jpg

✍️ধাপ-৩:✍️

এরপর প্রজাপতির মাঝে চিত্রের মতো করে সুন্দর নকশা এঁকে নিব। প্রজাপতির পাখনায় এই ধরনের নকশাগুলো অঙ্কন করলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

IMG20240606193225.jpgIMG20240606193624.jpg
✍️ধাপ-৪:✍️

এখন কালো রংয়ের সাইন পেন দিয়ে প্রজাপতির পাখনার কর্নারের অংশ রঙ করে নিব।

IMG20240606194023.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর নীল রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতো করে প্রজাপতির পাখনার মাঝের ডিজাইন করা অংশে রং করে নিব। এখানে আমি অর্ধেক অংশে নীল রং করেছি।

IMG20240606194508.jpgIMG20240606194631.jpg
✍️ধাপ-৬:✍️

এখন প্রজাপতির পাখনার মাঝের বাকি অর্ধেক অংশে আমি আকাশী রং করবো।নীল ও আকাশী রং একসাথে করায় দেখতে অনেক সুন্দর লাগছিল।

IMG20240606194751.jpgIMG20240606195047.jpg
✍️ধাপ-৭:✍️

এভাবেই সম্পূর্ণ প্রজাপতি অংকন করা শেষ হলো। এখন সর্বশেষে আমার সিগনেচার করে নিব।

IMG20240606195323.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240606195410-01.jpegIMG20240606195420-01.jpeg
IMG20240606195510-02.jpegIMG20240606195517-01.jpeg

IMG20240606195625-01.jpeg

আমার অংকন করা আজকের এই সুন্দর রঙিন প্রজাপতির আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

বাহ্ আপু , এতো সুন্দর ভাবে প্রজাপতিটি আর্ট করলেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট করা এই প্রজাপতিটি । অসংখ্যা ধন্যবাদ আপু এতো সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি সাইন পেন ব্যবহার করে খুব সুন্দর এবং কিউট দেখতে একটা কালারফুল প্রজাপতির আর্ট করেছেন। যেটা কিনা অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এমনকি এই ধরনের আর্ট অঙ্কন করতেও আমি খুব পছন্দ করি। আপনি প্রজাপতিটা যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি অনেক সুন্দর করে ভেতরে কালারটাও করেছেন। সব মিলিয়ে পুরোটাই কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আপনার এত সুন্দর একটা আর্টের প্রশংসা তো করাই লাগতেছে।

 2 years ago 

আসলে আপু আপনার পোষ্টির প্রথমে ছবিটি দেখে আমি একটি জীবন্ত প্রজাপতি মনে করেছিলাম। আসলে প্রজাপতির ছবিটি এত সুন্দর হয়েছিল যে ছবিটি আমি বারবার দেখছিলাম। এই ছবি আঁকার প্রতিটা পদ্ধতি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

খুব সুন্দর ভাবে প্রজাপতির আর্ট করে দেখিয়েছেন আপনি। আপনার এ চমৎকার প্রজাপতির আর্ট আমার কাছে ভালো লেগেছে। কথা বলতে গেলে আপনার এই আর্ট কিন্তু অসাধারণ ছিল। প্রজাপতি টা একদম দেখার মত। দেখি আমিও মুগ্ধ হয়েছি আপনার সুন্দর এই কার্যক্রম।

 2 years ago 

প্রজাপতি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনি খুব সুন্দর চমৎকারভাবে তৈরি করলেন। সাইন পেন দিয়ে এত সুন্দর আর্ট করা যায় যা দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার করা আর্ট গুলো আমার সব সময় অনেক ভালো লাগে। আজকেরটাও অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করলেন।

 2 years ago 

সাইন কলম দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্ট করা যায়। আপনি প্রথমে সাইন কলম দিয়ে খুব সুন্দর দেখতে একটা প্রজাপতি এঁকে নিয়েছেন। তারপর প্রজাপতিটির ভিতরে দারুন কিছু কালার করেছেন দেখে আমার কাছে তো খুব ভালো। প্রজাপতির কালার এত সুন্দর হয়েছে যে আমি তো দেখে মুগ্ধ। আমার খুব পছন্দের কালার। যার কারণে আরো পছন্দ হয়েছে প্রজাপতিটাকে। আপনার এই ধরনের হাতের কাজ সত্যি খুব সুন্দর হয়।

 2 years ago 

সাইনপেন দিয়ে সুন্দর প্রজাপতি আর্ট করেছেন আপু। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো প্রজাপতি দেখে মনে হচ্ছে বানানো প্রজাপতি নয় সত্যিকারের প্রজাপতির ফটোগ্রাফি করেছেন। ধাপে ধাপে প্রজাপতি আর্ট পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সাইন পেন দিয়ে প্রজাপতি আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে আপনি এই প্রজাপতি তৈরি করেছেন। সত্যি আপনার আইডিয়া ও দক্ষতা দারুন ছিল। যার মাধ্যমে এত সুন্দর একটি প্রজাপতির চিত্র অংকন আমরা দেখতে পেলাম।

 2 years ago 

ওয়াও আপনি দেখছি সাইন পেন দিয়ে চমৎকার একটি প্রজাতি আর্ট করেছেন। আপনার প্রজাপতির আর্ট দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে প্রজাপতির কালারটা অসাধারন লাগছে। ধন্যবাদ আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

 2 years ago 

হলাম এত সুন্দর একটি টাইপ ও শেয়ার করলেন আপনার নাম গুলো দেখে তৈরি করতে খুব ইচ্ছা করলো অসাধারণভাবে আপনি তৈরি করেছেন ধাপ গুলো খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62751.41
ETH 1800.61
USDT 1.00
SBD 0.38