জেনারেল রাইটিং: সততায় শান্তি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


Picsart_24-12-01_21-02-55-495.jpg

Photography device: Infinix Hot 11s-50mp

Photography device: photo editing by PicsArt app



জেনারেল রাইটিং পোস্ট


সততা মানুষের মহৎ গুণ। দুনিয়ার বুকে যে সমস্ত মানুষেরা সততা নিয়ে চলেছে তাদেরকে অনেকের সম্মান করেছে এবং তাদের মধ্যে শান্তি বিরাজমান ছিল। যে সমস্ত মানুষেরা সততা নিয়ে চলে তারা সবসময় শান্তি প্রত্যাশা করে। যে সমস্ত মানুষেরা সততা নিয়ে চলে না তারা শান্তি প্রত্যাশা করলেও অন্যকে শান্তিতে থাকতে দেয় না। কারণ যার মধ্যে সততা বেশি তার দ্বারা শান্তি প্রত্যাশা করা যায় অনেক বেশি। আমরা জানি মানুষের মধ্যে বেশ কিছু গুণাবলী থাকতে হয় তার মধ্যে সততা অন্যতম। সততা মানুষের মানব ধর্ম এটা তার মানবতার অন্যতম অংশ। যে ব্যক্তির মধ্যে যত বেশি সততা রয়েছে সে ব্যক্তির দ্বারা সেই সমাজ আরো বেশি উন্নতির আশা করা যায়।

বর্তমান সমাজের দিকে লক্ষ্য করতে গেলে সততা বান মানুষের সংখ্যা খুবই কমে গেছে। সততা নিয়ে চলা মানুষের সংখ্যা কম হওয়ায় আজ দুর্নীতি পরায়ন হয়ে উঠেছে আমাদের জনসমাজ। আমরা সমাজ রাষ্ট্র এমনকি রাষ্ট্রের মিডিয়ার দিকে চোখ রাখলেই দেখতে পাই বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কার্যকলাপ। আমি মনে করি এই সমস্ত কার্যকলাপ গুলো সততার অভাবে হয়েছে। যে সমস্ত খারাপ ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে প্রত্যেকটার পেছনে সততা না থাকার কারণ রয়েছে।

এখন আমরা যদি বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজারের দিকে লক্ষ্য করি, সেখানে তাকালে দেখতে পায় অসাধু ব্যবসায়িকের পরিপূর্ণতা। প্রতিনিয়ত লক্ষ্য করে দেখছি শাকসবজি মাছ মাংস থেকে শুরু করে যে কোন জিনিস বিক্রেতারা কোন না কোন অসৎ পথ অবলম্বন করছেন এবং ধরা খাচ্ছেন পাশাপাশি জরিমানা দিচ্ছেন অনেকেই। তাদের মধ্যে যদি সততা থাকতো তাহলে কখনোই দুর্নীতি পরায়ণ কাজ করতে পারত না আর জোরিমানার সম্মুখীন হত না।

আমরা আগে লক্ষ্য করে দেখেছি, ৫এ আগস্টের দেশের একপ্রকার বিপ্লব ঘটেছে। কিন্তু তার পূর্বে দেশে যতটা শান্তি বিরাজমান ছিল এখন তার চেয়ে অশান্তির সংখ্যাটাই বেশি। আমাদের মত সকল জনসমাজ আশা করেছিল দেশে একটা শান্তি ফিরে আসবে শান্তি থাকবে সবার মাঝে। কিন্তু আমি লক্ষ্য করে দেখি শান্তি এসেছে কোথায়। মিডিয়াতে চোখ রাখলেই মানুষের হাহাকার কান্না আহাজারি। ইদানিং তো বিভিন্ন রকমের চুরি ছিনতাই মারামারি কাটাকাটি কানে আসতে রয়েছে। তাই বলতে পারি যে সে বিপ্লব বড় জিনিস নয় এখানে সততা বড় জিনিস। যখন একটি শ্রেণীর মানুষ শাসন করতো পাশাপাশি শোষণ করতো। তাদেরকে ধ্বংস করে শান্তির আশা করে পরবর্তীতে দেখা যায় নতুন কোন শ্রেণীর মানুষ সুযোগে সদ্ব্যবহার করে চলছে কিন্তু শান্তি নাই। আসলে সবার মনের মধ্যে যদি সততা না থাকে তাহলে শান্তি আসবে কোথা থেকে। আমাদের সবার মনের মধ্যে আগে থাকতে হবে সততা। যে সততা দ্বারা একটি সুন্দর সমাজ গঠন করা যাবে।

তাই আমরা যেখানে যে অবস্থায় আছি না কেন সেখান থেকে আমাদের মধ্যে সততার প্রকাশ ঘটাতে হবে। আজকে আমি যদি সততার পথে চলি আমার দেখাদেখি আরো দশ জন সততার পথে আসবে। সে ১০ জন তার চলার পথে কর্মস্থলে সততা দেখাবে তার মাধ্যমে পরিবেশে একটা শান্তি সৃষ্টি হবে। আর এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান থেকে শান্তি ফিরে আসবে সর্বস্তরে। তাই আমাদের সবার মাঝে সুশান্তি ফিরে আনতে হলে অবশ্যই আমাদের মধ্যে সততা বিদ্যমান রাখতে হবে। তাই আমাদের প্রত্যেকদিনের যাত্রা শুভ হোক সততা দিয়ে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s-50mp
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 2 years ago 
 2 years ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241201_223029.jpg

Screenshot_20241201_222737.jpg

Screenshot_20241201_222525.jpg

 2 years ago 

প্রশান্তির অন্যতম জায়গা হচ্ছে সততা। মানুষের ইনকাম কম হোক কিংবা মানুষের জীবনযাত্রার মান কোন রকমেরই হোক। যখন সেই ইনকামের মাঝে সততা থাকে। আর জীবন যাত্রার মধ্যে সৎ ভাবে জীবন যাপন করা যায়। তাহলে সেই জীবনে অনেক বেশি প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আপনি আজকে বেশ সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

সঠিক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করে শেয়ার করেছেন। একদম সঠিক কথা তুলে ধরেছেন আপনি। যেখানে সততা বেশি সেখানে সুন্দর সমাজ গড়া সম্ভব। এখানে সততা বেশি সেখানে মনের মত পরিবেশ পাওয়া যায়। তাই সততা দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যেখানে শান্তি মিলবে।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন

 2 years ago 

সততা ছাড়া মানসিক শান্তি পাওয়া যায় না। অসৎ লোক যত টাকার মালিক হোক না কেন তার কোন দাম নেই। তবে সৎ লোক জীবনে পদে পদে বাধা এবং কষ্ট পায়, তবুও সৎ লোকের মর্যাদা অনেক বেশি।
আমাদের সবসময়ই সততার সাথে জীবন পরিচালনা করা উচিত।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া

 2 years ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক বিষয়কে আজকে আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আসলে সততার মাধ্যমে যদি আমরা কিছু অর্জন করতে পারি তাহলে তা আমাদের জন্য অনেক ভালো একটি বিষয়। আর অসৎ ব্যক্তির কাছে যত কিছুই থাকুক না কেন তার যে মানসিক শান্তি রয়েছে সেটি সে অর্জন করতে পারে না৷ যা একজন সৎ মানুষ অর্জন করতে পারে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63229.00
ETH 1747.23
USDT 1.00
SBD 0.39