স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তাই কবিতা লাইনের মাধ্যমে প্রকাশ করা যায়। মনের সে ভাব অনুভূতিগুলো আজকে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি শেয়ার করার জন্য। আশা করব আমার লেখা ছোট ছোট এই কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।

Picsart_24-10-24_08-31-51-975.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix Hot 11s


আমার দুর্দিন

আমার জীবনটা ছিল বেশ রঙিন

কখন কোন ঝামেলায় পড়ে এসেছে দুর্দিন।

ভাবতে পারিনি কখনো
বেঁচে থেকেও হতে হয় পরাধীন।

আমার দুরদিনে আমি আছি আমার সঙ্গী
কেউ নেই আপন কষ্ট বেড়ে হয়েছে সীমাহীন।

জানিনা কখন হবে তার শেষ
হৃদয়ের নীল নীল বেদনা হবে মলিন।


শীতের সকাল

যেন রং তুলি দিয়ে আঁকা

ঘন কুয়াশার চাদরে ঢাকা
শীতের এই উষ্ণ সকাল।

মন চায় কোথাও হারিয়ে যায়
সেথায় যেন খুঁজে পায়
আমার সেই শৈশব কাল।

শীতের সকালে মন নাহি চাই
রুম থেকে এক পা বাড়ায়
তবুও তোমার টানে মন চায় হারাতে।


উজান মাঝি

রঙিলা নাও এর মাঝি

নাও টা একটু ছাড়ো।

কতদিন বইছো এই নাও
মন দিয়েছো কি কারো?

ইচ্ছে করে তোমার সাথে
উজানে একটু চলি।

দীর্ঘ সময়ে তোমার সাথে
প্রেমের গল্প বলি।


নিজ গ্রাম

আবারো এলাম ফিরে

আমার সেই ছোট্ট নীড়ে।

অচেনা অনেক শহর ঘুরে
আঁকাবাঁকা নদীর তীরে।

যেথায় আমার জন্ম
আমার ছোট্ট গ্রাম।

শীতল বাতাসের বিন্দু বিন্দু ধূলিকনায়
মিশে আছে আমার প্রাণ।

সারা জীবন থাকবে হৃদয়ে
মা মাতৃভূমির প্রতি টান।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


আজকে আমি আপনাদের মাঝে চারটা কবিতা নিয়ে এসেছি। আমার লেখা এই কোন কবিতাগুলো চারটা অনুভূতিতে লেখা। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেমের কবিতা লিখেছি, বিরহের কবিতা লিখেছি, মাতৃভূমির প্রতি ভালোবাসার কবিতা লিখেছি এবং শীতের আগমনেকে শুভেচ্ছা জানিয়ে গ্রহন করেছি। তাই এক কথায় বলতে গেলে,যখন যে সুন্দর অনুভূতি মনের মধ্যে জাগ্রত হয়েছে তখনই সে অনুভূতিতে কবিতা লিখে প্রকাশ করার চেষ্টা করেছি আমি। জানিনা কতটুকু সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি তবে ছন্দ মিল রাখার চেষ্টা করেছি আমি। আশা করবো প্রত্যেকটা ছোট ছোট কবিতায় আপনাদের ভালো লেগেছে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Sort:  
 2 years ago 

সবকটি অণুকবিতা বেশ ভালো লাগলো। বিভিন্ন কবিতায় বিভিন্ন আঙ্গিক তুলে এনে আমাদের সঙ্গে শেয়ার করলেন। উপস্থাপনার ধরনও খুব সুন্দর হয়েছে। সবথেকে ভালো লাগলো প্রত্যেকটি কবিতা আলাদা আলাদা অর্থ বহন করলো। সুন্দর করে সবকটি কবিতা একত্রিত করলেন একটি পোস্টে।

 2 years ago 

একটু ব্যতিক্রম চেষ্টা করেছিলাম

 2 years ago 

বাহ! অসাধারণ ছিল আপনার কবিতা গুলো। প্রত্যেকটা অনু কবিতার খুব সুন্দর সুন্দর নাম দিয়েছেন। শীতের সকাল এবং উজান মাঝি এ দুইটা কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন কবিতাগুলো। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আমি এবার চেষ্টা করেছি নাম রাখার

 2 years ago 

বিভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আজকে আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। সুন্দর সুন্দর মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

বিভিন্ন সময়ে লেখা কবিতা গুলো

 2 years ago 

আজকে সুন্দর কিছু টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন। আপনার অসাধারণ অনু কবিতা গুলো সত্যি অনেক চমৎকার হয়েছে। তবে অনু কবিতার মাঝে নিজের সুন্দর মনের ভাব প্রকাশ করা যায়। এবং বিভিন্ন ধরনের চারটি ভিন্ন অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন আমাদের মাঝে। সত্যি আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। মনের অনুভূতি দিয়ে লেখা

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রত্যেকটা অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। অনু কবিতার মাঝে নিজের মনের ভাব প্রকাশ করা যায়। প্রতিটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ নিজের মনোভাব তুলে ধরা যায় কবিতার মাধ্যমে

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38