নাটক রিভিউ "আলতা সুন্দরী" পঞ্চম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম পঞ্চম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।


Screenshot_20240507-210026.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺



নাটক বিবরণী


নাটকের নামআলতা সুন্দরী
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাহউদ্দিন লাভলু
অভিনয়েচঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
মোট পর্ব৬২
রিভিউপঞ্চম পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • শামীম জামান
  • আর খ ম হাসান
  • চঞ্চল চৌধুরী


নাটক রিভিউ

আলতা সুন্দরী নাটকের গানের দলের কৌতুক অভিনেতা হোসেন। সে মিয়া বাড়িতে কাজ করতো। কিন্তু গানের দলে সময় দেয় তাই তার মালিক কাজ থেকে বের করে দিয়েছে। সে গরিব একজন মানুষ, তাই এই মুহূর্তে তার কাজ নেই। বড় অসহায় হয়ে পড়েছে এখন হঠাৎ করে সে কিভাবে কাজ ম্যানেজ করবে এবং সংসার যাপন করবে। এদিকে গানের দলের নসু ভিলেন তার সাথে খারাপ আচরণ করে তাই মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে হোসেনের। হোসেন সিদ্ধান্ত নিয়েছে আর গানের দলে থাকবে না। তবে তার দুঃখগুলো আলতা সুন্দরী ওরূপে নছের বুঝতে পেরে তাকে গানের ওস্তাদের বাড়িতে নিয়ে গেল খাওয়ানোর জন্য।


Screenshot_20240507-204449.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দলের ওস্তাদ পাশের গ্রামের যুবক চ্যাংড়া রহিম বাদশা কে ঠকিয়ে সিগারেট নিয়ে চলেছে। সে যদি এক কথায় বলে দেয় আলতা সুন্দরী একজন ছেলে মানুষ। তাহলে তো আর ছেলেটা ঘুরঘুর করে না। কিন্তু ওস্তাদের এমন খারাপ কর্মকাণ্ড টা মোটেও তার পরিবার মেনে নিতে পারেনি। তাই তাকে বলে দিয়েছে সে এই কাজটা যেন না করে। সে রহিম কে যদি বুঝিয়ে বলে তাহলে দোষ কি। এত বোঝা গেল ওস্তাদের পরিবার চিটারি পছন্দ করে না। সে চায় না তার স্বামী চিটারি করে কাউকে ঠকাক‌।


Screenshot_20240507-223811.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে আলতা সুন্দরী নাটকের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে গুলজার। বউয়ের সাথে রাগারাগি করায় মেয়েটা বাপের বাড়িতে চলে গেছে। তাকে নিয়ে আসার নাম গন্ধ নেই। মেয়ের বাবারাও তাকে এই মুহূর্তে দিতে রাজি নয়। তাই গুলজার মনে মনে ফন্দি বের কাছে, বোনকে তার শ্বশুরবাড়িতে পাঠাবে। বিউটি তার ভাবীকে যেয়ে যেন বলে, ভাই আর একটা বিবাহ করিবে। আর এমন কথা শুনে তার বউ যেন বাড়িতে চলে আসে। কিন্তু কোনমতেই বিউটি রাজি হলো না তার এই কথায়। আবার দেখা যায় গুলজার গানের দলে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু গানের দলের ওস্তাদ কে সে অসম্মান করে কথা বলে। গানের দলের নায়কের মাধ্যমে ও ভিলেনের মাধ্যমে খুব বলার চেষ্টা করেছে ওস্তাদের কাছে, এমনকি হুমকি স্বরূপ। এদিকে নায়ক মেসের গুলজার এর বোন বিউটি কে ভালোবাসে তাই তার বাড়িতে দেখা করতে যাওয়ায় গুলজারের হাতে ধরা পড়ে এবং মিথ্যা কথা বলে পার পাওয়ার চেষ্টা করে। মেসের বলে এসেছিল ওস্তাদ তাকে রিহার্সাল করতে যেতে বলেছে। সে গুলজার কে ভয় পায় তাই এভাবে বাড়ির পিছন দিক থেকে এসে টুকি মেরে গুলজার কে খুঁজছিল। গুলজার তার কথা আপসে মেনে নেয়। সে ওস্তাদের সাথে দেখা করতে গেল কিন্তু ওস্তাদ এক কথায় বলে দিয়েছে তাকে গানের দলে নিবে না।


Screenshot_20240507-230354.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে আলতা সুন্দরীর প্রেমে পড়ে রহিম বাদশা আর দোকান চালাতে ভালো লাগেনা, কোন কাজে মন বসে না। তার মনের মধ্যে এখন একটাই আরাধনা তা হচ্ছে আলতা সুন্দরী। কিন্তু আলতা সুন্দরী যে একজন পুরুষ মানুষ সে মোটেও বিশ্বাস করতে পারে নাই। সে এখনো ওস্তাদের মুখপানে চেয়ে রয়েছে যেহেতু ওস্তাদ বলেছে আলতা সুন্দরীর সাথে কথা বলিয়ে দেবে তাই সে সত্যি ধরে নিয়েছে অবশ্যই আলতা সুন্দরী একজন মেয়ে। আর তা না হলে ওস্তাদ আগে জানিয়ে দিত আলতা সুন্দরী ছেলেমানুষ। কিন্তু গানের দলের ওস্তাদ তাকে বোকা পেয়ে মিথ্যা বলে সিগারেট নিয়ে চলেছে, এটা সে অনুভব করতে পারে নাই।


Screenshot_20240507-224335.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে আলতা সুন্দরী ওরূপে নছের বেশ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। একদিকে তার প্রেমে পাগল হয়েছে পাশের গ্রামের রহিম বাদশা। সে নিজের মুখে তাকে বলেছিল আলতাসুন্দরীর সে নিজেই সাজে কিন্তু এটা সে বিশ্বাস করেনি। এদিকে তার প্রেমিকা পারুলকে সর্বদা রাগাতে বিউটি প্রস্তুত। পারুলের সামনে বিউটি নছের কে ফুল দিয়েছে। আর তাই আজ তাদের মধ্যে প্রেমের বিবাদ সৃষ্টি হয়েছে। আবার গানের দলের আসরে জুয়া খেলার প্রধান যিনি সে ও খুরুটি করা শুরু করেছে নছেরকে নিয়ে। এইজন্য বেশ ঝামেলার মধ্যে রয়েছে নছের। এই মুহূর্তে কি করলে ভালো হয় সেই যুক্তি পরামর্শ নেওয়ার চেষ্টা করছিল গানের দলের নায়ক মেছেরের কাছে।


Screenshot_20240507-225303.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে নছেরের প্রেমিকা পারুল তার বান্ধবী বিউটির বাড়িতে গিয়ে উপস্থিত। কেন বিউটি জানা সত্ত্বেও নছেরের পাসে ঘুরঘুর করে। কিন্তু বিউটি তার বান্ধবীকে সুন্দর করে বুঝিয়ে দিল আলতা সুন্দরীকে সবাই পছন্দ করে। সে যেমন প্রেম করে বিউটি নিজেও তেমন প্রেম করে তার সাথে। এখন যার প্রেমে বেশি জোর আছে সেই আলতা সুন্দরী কে পাবে। বান্ধবীর মুখে এমন কথা শুনে পারুল খুব কষ্ট পেল এবং চলে গেল। অর্থাৎ লক্ষ্য করে দেখা যায় নছের যেমন পারুলকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে পারুলও নছের কে ভালোবাসে। কিন্তু মাঝখানের বিউটি ভিলেন আকারে তাদের ভালোবাসা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


Screenshot_20240507-225334.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার মতামত:

আলতা সুন্দরী নাটকের পঞ্চম পর্বে সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে আলতা সুন্দরী অরূপে নছের আর পারুলের প্রেমের মাঝখানে আজ বিউটি কাটা হয়ে দাঁড়িয়েছে। আলতা সুন্দরী পাঠ করতে গিয়ে নছের পড়েছে বিভিন্ন সমস্যার মাঝে। এদিকে গানের দলের ওস্তাদ রহিম বাদশা নামক ছেলেটাকে ঠকিয়ে সিগারেট নিয়ে চলছে। আর এই বিষয়টা তাঁর পরিবার মোটেও পছন্দ করে নাই। আত্ম অহংকার নিয়ে চলা গুলজার গানের দলে আসতে চাইলেও ওস্তাদ তাকে প্রত্যাখ্যান করে। এদিকে বিউটির মধ্যে রয়েছে প্রতিহিংসা আর কুটনামি মনোভাব। তাই তার বান্ধবী প্রেমের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে গানের দলের নায়ক বিউটির কাছে ঘোরাঘুরি করে কোন লাভ পায়নি। আজ এই অভিনয়ের মধ্যে সবচেয়ে হতভাগা হোসেন মিয়া। যে মিয়া বাড়িতে কাজ করতো, আজকে গানের দলে অংশ নেয়ায় তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এভাবেই এই নাটকের সুন্দর অভিনয়। সবার অভিনয় আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে সকলের মধ্যে নিখুঁত অভিনয় করেছে আলতা সুন্দরী। তার অভিনয় কৌশল বেশ দারুণ।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকটির লিংক



রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

আলতা সুন্দরী খুবই চমৎকার একটি ধারাবাহিক নাটক।আমাদের দেশেও এক সময় চমৎকার নাটক অতো এগুলো সেটারি নিদর্শন। খুব চমৎকার রিভিউ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া নাটকটা আমার ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি আলতা সুন্দরী নাটকের খুব সুন্দর রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদিও এই নাটক এখনও দেখা হয়নি। তবে যেহেতু আপনি সম্পূর্ণ নাটকের কাহিনী তুলে ধরেছেন তাহলে নাটক দেখার প্রয়োজন নেই। পর্ব নাটক দেখতে আমিও পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

এ নাটকটা গ্রামীণ পরিবেশের তাই ভালো লাগে। আশা করি সম্পূর্ণ দেখবেন।

 2 years ago 

আলতা সুন্দরী খুবই চমৎকার একটি নাটক আমি কয়েকটা পর্ব দেখেছি। আপু আপনি আজকে আলতা সুন্দরী পঞ্চম পর্ব শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37