স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করে।

Picsart_24-08-01_20-39-11-214.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix hot 11s


এক নম্বর অনু কবিতা

বৃষ্টি ভেজা দিন যেন

সীমাহীন ভালোবাসার অনুভূতি নিয়ে আসে।

প্রিয়জন যদি মন থেকে একটু ভালোবাসে
মনে হয় যেন পৃথিবীতে নেই আছে স্বর্গবাসে।

এভাবেই থাকতে চাই আজীবন
এই মনে রেখো তোমার ভালবাসার মন।


দুই নম্বর অনু কবিতা

আসবো একা যাবো একা

কেন মনে ভয়।

ভয়কে আমি জয় করেছি
দুঃখ পাবার নয়।

ভয় ছিল শুধু মনে মনে
স্বপ্ন ভেঙে দেয় আপন জনে।

তোমায় পেয়ে ইচ্ছেগুলোর
হয়েছে আজ জয়।

সারা জীবন পাশে থেকো
থাকবে না সংশয়।


তিন নম্বর অনু কবিতা

উড়ে যাওয়া পাখির মত

আমারও মন চায় উড়ে যেতে
তোমার মনের নীল আকাশে।

ভাসতে মন চায় মেঘের ভেলায়
ঘুরে বেড়ায় সকাল থেকে সন্ধ্যা বেলায়
রঙিন স্বপ্নের রং মেখে

মন চায় সারা জীবন থাকি
তোমার আঙ্গিনায়
পাগলের মতো ভালোবেসে।

আপন হয়ে যায়
সারা জীবনের জন্য
দুঃখ-কষ্ট ভুলে এক নিমেষে।


চার নম্বর অনু কবিতা

আমি রচনা করব একটি মহাকাব্য

শুধু তোমায় ভালবেসে।

লিখে যাব একটি জীবন ইতিহাস
তোমার জীবনে মিশে।

দেখব আমি অনেক স্বপ্ন
সুখের ভেলায় ভেসে

মনের ক্লান্তি দূর করে দিও
মিষ্টি মিষ্টি হেসে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:



মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম কবিতা। হতে পারে সেটা প্রেমের কবিতা অথবা বিরহের কবিতা। তবে আজকের এই বৃষ্টি ঝরা দিনে যেন অন্যরকম ভালোলাগা ও ভালোবাসার অনুভূতি মনের মধ্যে দোলা দিয়ে গেল। আর সেই অনুভূতি থেকেই আজকের কবিতাগুলো লিখতে পেরেছি খুব সহজে। এর আগে আমি যখন বৃহস্পতিবার এ কোন কবিতা লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম এবং ছোট ছোট তিন চারটা কবিতা লিখতে আমার দুই দিন লেগে যেত। আজকে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে লিখে ফেলেছি। তাহলে বুঝতে পারছেন কতটা মন উচ্ছ্বাস ছিল প্রিয়জনের প্রতি ভালোবাসা নিয়ে। আর তাই চেষ্টা করব এভাবেই কবিতা লিখে শেয়ার করতে। জানিনা কতটা আপনাদের মনের মতন লিখতে পেরেছি। তবু চেষ্টা করলাম সুন্দর করে লেখা।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

প্রত্যেকটি অণুকবিতা ভীষণ ভালো লাগলো। সবকটি যেন এক প্রেমের সুতোয় বাঁধা। আর সেই এক সূত্রে কবিতা গুলোর সাথে এগিয়ে গেলে এক উত্তরণ রয়েছে। অণুকবিতা আজকের যুগে ভীষণ উপযোগী এক সাহিত্য মাধ্যম। তবে অণুকবিতা বলতে সাধারণত ৬ পংক্তির বা ৩২ শব্দের কবিতাকে বলা হয়৷ আধুনিক সংসদ স্বীকৃত অণুকবিতা হিসাবে এই পংক্তি বা শব্দ সংখ্যার মধ্যে কবিতাকেই ধরা হয়৷ তবে সবকটি কবিতা ভীষণ মিষ্টি৷ শুভকামনা। আরও লিখুন।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রত্যেকটা অনু কবিতা অসাধারণ হয়েছে আপু। সবগুলোই খুব সুন্দর ছন্দ সাজিয়ে লাইনগুলো লিখেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। তবে শেষের দুইটি অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনারা দোয়া করলে আরো সুন্দর লিখতে পারবো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অনেক ধরনের মনের অনুভূতি থাকে যা আসলেই বলে প্রকাশ করা যায় না। সেসব অনুভূতিগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দর প্রকাশ করা যায়। আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

দোয়া করবেন আপু যেন আপনাদের মনের মত কবিতা লিখতে পারি।

 2 years ago 

এটি একদম ঠিক বলেছেন মনের ভাব প্রকাশ করার জন্য হচ্ছে কবিতা। আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। এই বৃষ্টির দিনে মনের অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতা গুলো অসাধারণ হয়েছে। সুন্দর সুন্দর ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ কিছু কথা থাকে যেগুলো মুখে বলা যায় না। তবে কবিতার ভাষায় প্রকাশ পায়।

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো বারবার পড়েছি।কারণ প্রতিটি অনু কবিতা অনেক সুন্দর হয়েছে।আর অনেক সুন্দর ভাবে শব্দ চয়ন করেছেন এবং সেই শব্দের মিলন ঘটিয়েছেন।সুন্দর কিছু অনু কবিতা আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য।

 2 years ago 

বেশি দারুণ কিছু অনু কবিতা লিখেছেন এবং তা আপনি আমাদের মাঝে মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

পাশে থাকলে আরো সুন্দর কবিতা লিখতে পারবো ভাইয়া

 2 years ago 

সব সময় পাশে আছি আপু আপনার লেখা কবিতা আরও সুন্দর হোক সেটাই প্রত্যাশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38