মাধবীলতা ফুলের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি নিজের বাড়ির মাধবীলতা গাছের সুন্দর একটি ভিডিও। যেখানে সারা গাছব্যাপী অনেক ফুল ফুটে রয়েছে। তাহলে ভিডিওটা প্লে করি এবং মাধবীলতা ফুল এর সৌন্দর্য উপভোগ করি।

IMG_20240401_172424.jpg

Photography device: Huawei P30 Pro-40mp



ভিডিওগ্রাফি


ফুল ভালোবাসাটা এমন মানুষ খুব কম রয়েছে। আমরা সবাই কমবেশি ফুল পছন্দ করে থাকি। আর আমাদের চারিপাশে লক্ষ্য করলে দেখতে পারি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে। আমরা অনেকে শখের বসে বাড়িতে ফুলের গাছ লাগিয়ে থাকি। ঠিক তেমনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের বাড়িতে থাকা মাধবীলতা গাছের সুন্দর ফুলের ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। নিজের কাছে বেশি ভালো লাগার নিজেদের বাড়িতে ফুলগাছটা থাকায়। তবে মাঝেমধ্যে বন জঙ্গলে ছেয়ে যায় চারপাশে। তবুও তার মধ্য থেকে যখন ফুল গাছে পশুর পরিমাণ ফুল ফুটে থাকে তখন দেখতে খুব ভালো লাগে। আমরা শখের বসে বাড়িতে বিভিন্ন রকম ফুল গাছ লাগাই তবে তার মধ্যে মাধবীলতা অন্যতম। একই থোকায় অনেক বেশি ফুল ফোটে আর সারা গাছ জুড়ে অনেক অনেক ফুল ফোটে এই জন্যই আমরা এই ফুলটাকে বেশি পছন্দ করি। এই ফুলটা পছন্দ করার পেছনে আরো বেশ কারণ রয়েছে তা হচ্ছে সবুজ পাতার মাঝে গোলাপি কালারের ফুল।

IMG_20240401_172414.jpg

IMG_20240401_172419.jpg

Photography device:Huawei P30 Pro-40mp


প্রত্যেকটা ফুলের নিজ নিজ সৌন্দর্য রয়েছে। একদিকে কালার ভেজে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমনি ফুলের আকার আকৃতিতে সৌন্দর্য বৃদ্ধি পায়। মাধবীলতা ফুলগুলো দেখতে খুবই ছোট ছোট হয়ে থাকে। তবুও এমন সুন্দর ভাবে সেজে ওঠে ফুলের গাছ যেন চোখ জুড়িয়ে যায়। আমি যখন খেয়াল করে দেখি মাধবীলতা ফুলগাছের প্রস্তুত পরিমাণ ফুল ফুটেছে তখন বারবার গাছের দিকে দৃষ্টি রাখি। ভুল মানুষকে কাছে টানে। যখন কোন গাছের বেশি বেশি ফুল ফোটে থাকে আর সে ফুল দেখে ভালো লাগে তখন কিন্তু ইচ্ছে করে ফুলের গাছের পাশে যায় নিজের ছবি তুলে বা ভিডিও ধারণ করে। স্থির সেভাবেই আমাদের বাড়িতে থাকা বেশ কয়েকটা মাধবীলতা গাছের মধ্যে একটা গাছে যখন ফুল ধরে তখন আমরা এই গাছ থেকে ফটো ধারণ করে থাকি। কিছুটা বন জঙ্গল গাছের চারিপাশে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে গাছটা যেন একটু সাইডে পড়ে গেছে। তবুও যখন গাছে এমন সুন্দরভাবে ফুল ফুটে থাকতে দেখি তখন অনেক ভালো লাগে। ফুলগুলো যেন নিজেকেই ডেকে নিয়ে যায়।

Video source

Videography device: Huawei P30 Pro-40mp


যে সময় ফুল গাছে হালকা বাতাস লেগে ফুলগুলো তুলতে থাকে, তখন এর সৌন্দর্য যেন আরো বেশি শোভা পায়। বাতাসের তালে তালে ফুলগুলো দুলতে থাকে। এছাড়াও ভালো লাগে, মাধবীলতা ফুলের বুকে বিভিন্ন রকমের কীটপতঙ্গ উড়ে আসতে দেখে। আমি তো খেয়াল করে দেখলাম বেশিরভাগ সময় প্রজাপতি লেগে রয়েছে ফুলের বুকে। প্রজাতির মত অন্যান্য কীটপতঙ্গ ফুলের উপর বসে রয়েছে। আর এই সমস্ত জিনিস দেখতে হবে ভালো লাগে। যখন আমি এই ফুলের ভিড়ে ধারণ করেছিলাম এবং সঠিক ধারণ করেছিলাম তখন চারিপাশে লক্ষ্য করে দেখেছিলাম শুধু ঘন বন জঙ্গল। আর এই সমস্ত বন জঙ্গলের মধ্য দিয়ে একটি স্থানে এমন ফুল ফুটে রয়েছে। যেন তারই পাশে সমস্ত বন জঙ্গলকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই ফুল। তবে এবার শীতে ইচ্ছে রয়েছে বাড়ির গেট সাজানোর জন্য বিভিন্ন রকমের ফুল গাছ কিনে আনব এবং ফুলে ফুলে ভরিয়ে তুলবো বাড়ির চারিপাশ। আপনারা যার ফুল পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে ফুল গাছ লাগানোর জন্য। কারণ ফুলগাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে।

IMG_20240401_172330.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওমাধবীলতা ফুলের ভিডিও
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলHuawei P30 Pro-40mp
youtube চ্যানেল@Raj-pakhi
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 2 years ago (edited)

মাধবী লতা ফুলের নাম অনেক শুনেছি। কিন্তু আমার মনে হয় আমি কিন্তু এখনও মাধবী লতা ফুল নিজ চোখে দেখি নাই। আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে মাধবী লতা ফুল দেখা হযে গেল। ধন্যবাদ আপনার এমন দারুন ফটোগ্রাফির জন্য।

 2 years ago 

এই ফুলটা আমাদের এলাকায় বেশ প্রচলিত

 2 years ago 

আমাদের বাড়িতেও মাধবীলতা ফুলের বিশাল বড় একটি গাছ রয়েছে। মাধবীলতা ফুল আমার খুব পছন্দ। এই ফুলগুলো যখন গাছ ভর্তি হয়ে ফুটে ওঠে তখন দেখতে বেশ ভালো লাগে। ঠিক বলেছেন বাতাসে যখন ফুল গুলো দুলতে থাকে তখন এর সৌন্দর্য দেখে যেন মুগ্ধ হয়ে যাই। এই ফুলগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। আপনাদের বাড়িতেও এত সুন্দর একটি ফুলের গাছ রয়েছে দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে মাধবীলতা ফুলের ভিডিওগ্রাফি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু তাইতো বাড়িতে গাছ লাগাতে হবে

 2 years ago 

অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। মাধবীলতা ফুলের ভিডিওটা দেখে ভালো লেগেছে আমার। বেশ চমৎকার ভাবে আপনি ভিডিওটা ধারণ করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি বা ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

ভিডিও দেখে মন থেকে করার জন্য ধন্যবাদ ভাইয়া

ফুল সবারই প্রিয়। মাধবীলতা ফুল আমার অনেক পছন্দের একটা ফুল কারণ এটা পুরো গাছে থোকা থোকা ভাবে ধরে থাকে। আপনি আমাদের সামনে এই ফুল এবং ফুলের ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন

 2 years ago 

মাধবীলতা ফুলের অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ফুলটা দেখতে আমার কাছে আসলেই অনেক ভালো লাগে। আপনিও অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফি ধারণ করতে সক্ষম হয়েছেন।

 2 years ago 

আপু মাধবীলতা আমারও খুব পছন্দের ফুল। অনেকবার তবে এনে লাগিয়েছি এমন কি এখনও রয়েছে কিন্তু ফুল আর কিছুতেই ফোটাতে পারছিনা।

 2 years ago 

মাধবি লতা ফুলে অনেক সুন্দর একটি ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি বেশ দারুণভাবে মাধবি লতা ফুলের ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ধন্যবাদ আপু

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মাধবী লতা ফুলের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি। আসলে আপনার ভিডিও দেখে আমার কাছে ভালো লেগেছে। আপনি ভিডিওটির মাধ্যমে খুবই সুন্দর করে মাধবীলতা ফুলে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আর এটার জন্য সত্যি আপনি প্রশংসনীয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

মাধবীলতা ফুল গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আর বাড়িতে এই ফুলগুলো থাকলে যখন ফুটে দেখতে বেদ চমৎকার লাগে। আপনি দেখতেছি মাধবীলতা ফুলের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। ধৈর্য ধরে ভিডিওগ্রাফিটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার শ্বশুর অনেক গাছ লাগাতে পছন্দ করেন। ওনার পুরো বাড়িতে ফুলগাছ দিয়ে ভর্তি। আর মাধবীলতা ফুলের গাছটি আমাদের বাড়ির সামনেই রয়েছে। যখন ফুল ফোটে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ভিডিওগ্রাফিটি দেখে সুন্দর লাগলো আপু। আর ফুল তো সবসময়ই সুন্দর। ধন্যবাদ মাধবীলতা ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37