সবজির সমন্বয়ে জিওল মাছ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম


আজ - শনিবার

০৭ আষাঢ়,১৪৩১ বঙ্গাব্দ

২২ জুন,২০২৪ খ্রিষ্টাব্দ

কেমন আছেন বন্ধুরা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলের। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। মহান সৃষ্টিকর্তার নাম মুখে রেখে উপস্থিত হলাম আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য, আশা করি আমার এই রান্নার উপস্থাপনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই পোষ্টের মধ্য থেকে জানতে পারবেন আমি কিভাবে রান্নার কাজ সম্পন্ন করেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, রান্নার কার্যক্রম শুরু করি।


IMG-20240114-WA0060.jpg

photography device: Itel vision 1


ব্যবহারিত উপাদান সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.জিওল মাছ২০ পিস
২.পেঁয়াজ কুচি৩ পিস
৩.রসুন কুচি১ পিস
৪.কাঁচা মরিচ১০ পিস
৫.সয়াবিন তেল১০০ গ্রাম
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াআধা চা চামচ
৮.হলুদের গুঁড়াহাফ চা চামচ
৯.ধনিয়া গুড়াপরিমাণ মতো
১০.পানিপরিমাণ মতো
১১.কুমড়ার বড়ি২৫ পিস
১২.আলুহাফ কেজি



কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১



প্রথমে কুমড়ার বড়ি নির্দিষ্ট পরিমাণ বের করে আনলাম। এরপর চুলার পাড়ে উপস্থিত হয়ে চুলার উপর কড়াই বসলাম। এরপর কড়াইতে কিছু তেল দিয়ে কুমড়ার বড়ি গুলো তেলের উপর দিয়ে দিলাম। কিছুটা সময়ের জন্য কুমড়ার বড়িগুলো তেলে ভাজার চেষ্টা করলাম। কারণ তেলে ভেজে নিলে সেই বড়ি খেতে ভালো লাগে। তাই হালকা পরিমাণে ভাজার পর বুড়িগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম।


IMG-20240114-WA0051.jpg

IMG-20240114-WA0052.jpg



ধাপ :-২



আবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তারমধ্যে জিওল মাছগুলো দিয়ে দিলাম। এরপর বাসের উপরে ঝাল হলুদ গুড়া মসলাগুলো নির্দিষ্ট পরিমাণে দিলাম। আর এভাবে আস্তে আস্তে জিওল মাছ তেলে ভেজে নিলাম। যখন মাছগুলো সম্পূর্ণ ভাজা হলো, তখন মাছগুলো কড়ায় থেকে নামিয়ে নিলাম।


IMG-20240114-WA0072.jpg

IMG-20240114-WA0071.jpg

IMG-20240114-WA0070.jpg



ধাপ :-৩



এবার তরকারি রান্নার জন্য কড়াইতে হালকা পরিমাণ ভাজা তেলের উপর তেল দিয়ে ঝাল পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিলাম। এরপর বাকি মসলাগুলো দিলাম। এরপর চামচ দিয়ে নেড়ে নেড়ে ভাজতে থাকলাম। একটি মুহূর্তে মসলাগুলো ভাজা হয়ে গেল।


IMG-20240114-WA0069.jpg

IMG-20240114-WA0068.jpg

IMG-20240114-WA0054.jpg



ধাপ :-৪



মসলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুর ফালি আর ভাজা কুমড়ার বড়ি দিয়ে দিলাম। এরপর সবগুলো একসাথে মিক্সচার করতে থাকলাম। যেন বাড়ি ও আলুর ফালির সাথে সমস্ত মসলা ভালোভাবে লেগে যেতে থাকে। আর এভাবে দীর্ঘক্ষণ রান্না করতে থাকলাম, একপর্যায়ে সমস্ত উপাদান সিদ্ধ হয়ে আসলো। এরপর এক কাপ পরিমাণ পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে কয়টা ঢেকে দিলাম।


IMG-20240114-WA0055.jpg

IMG-20240114-WA0057.jpg

IMG-20240114-WA0058.jpg

IMG-20240114-WA0067.jpg



ধাপ :-৫



এবার কড়াইয়ের ঝোলের উপর ভাজা জিওল মাছগুলো দিয়ে দিলাম। এরপর আবারো কড়ায়টা একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিলাম।


IMG-20240114-WA0065.jpg

IMG-20240114-WA0063.jpg



শেষ ধাপ:





IMG-20240114-WA0063.jpg

IMG-20240114-WA0059.jpg


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন



আমার এই মাছের রেসিপি তৈরি করার পর খাওয়ার মুহূর্তে আমি আমার পরিবারের সবার মাঝে বিতরণ করলাম। সবাই আমার এই রেসিপি পেয়ে এত এত প্রশংসা করল। পরবর্তীতে এ জাতীয় রেসিপি করার জন্য আরও উৎসাহ পেলাম। আর এভাবে আমার জিওল মাছ এর রেসিপির কাজ সম্পন্ন হল।



received_305654148004402.webp


পোস্ট বিবরণ


Photo deviceItel vision 1
বিষয়সুস্বাদু মাছের রেসিপি
ক্রেডিট@jannatul01
লোকেশনগাংনী- মেহেরপুর
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  
 2 years ago 

সবজির সমন্বয়ে জিওল মাছ রান্নার রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আসলে এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই ধাপগুলো দেখে শিখে নিয়েছি।

 2 years ago 

জিওল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সবজির সমন্বয়ে জিওল মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। তবে এই মাছ গুলো ভুনা করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ রেসিপি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জিওল মাছের নাম এর আগে আমি তেমন কোনদিন শুনতে পাইনি এবং এই মাছ ইতোমধ্যে কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সবজির সমন্বয়ে জিওল মাছ রান্নার রেসিপি টি তৈরি করেছেন। আপনার তৈরি করা জিওল মাছের রেসিপি টি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনার শিং মাছের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।কুমড়ার বড়ি, আলু দিয়ে শিং মাছ গুলোকে ভেজে দারুণভাবে রান্না করেছেন। দেখে বেশ লাগলো।যদিও এত ছোট শিং মাছ কখনো এভাবে খাওয়া হয়নি।বেশ ভালো লাগলো রেসিপিটি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এভাবে কুমড়োর বড়ি দিয়ে কখনো শিং মাছ রান্না করা হয়নি । আর ছোট ছোট শিং মাছগুলো আপনি ভেজে রান্না করেছেন মনে হচ্ছে খেতে ভালই লাগবে । এত ছোট শিং মাছ আমরা সব সময় চচ্চড়ি করে খেয়ে খাকি । আপনার রেসিপিটি দেখে ভালো লাগলো ।

 2 years ago 

জিওল মাছের নাম মনে হয় প্রথম শুনলাম তবে মাছের রান্নার পদ্ধতিটি বেশ ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিটা অঞ্চলে বেধে হয়তো একে অন্য নামে ডাকা হয়। মাছ থেকে পরিচিত লাগছে আর আমরা হয়তো অন্য নামে ডাকি। যাই হোক কুমড়ো বড়ি দিয়ে কখনও রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে মাছ ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজি দিয়ে মজাদার জিওল মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক লোভনীয় লাগছে আপু। বিশেষ করে জিওল মাছগুলো ভাজি করার পরে বেশি লোভনীয় লাগছিল। রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সবজির সমন্বয়ে জিওল মাছ রান্নার খুবই সুন্দর রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দেশীয় এই মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে তাই বেশিরভাগ ডাক্তার রোগীদেরকে এই মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এই রেসিপিটা খেতে আমারও অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

সবজির সমন্বয় আপনি আজ খুব চমৎকার জিওল মাছের রেসিপি করেছেন।এই মাছ টা আমাদের শরিরের জন্য খুবই উপকারি । বেশ দারুন ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36