নাটক রিভিউ "আলতা সুন্দরী" দ্বাদশ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম দ্বাদশ পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি নাটকের বিস্তারিত আলোচনা।

Screenshot_20240709-121535.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺



নাটক বিবরণী


নাটকের নামআলতা সুন্দরী
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাহউদ্দিন লাভলু
অভিনয়েচঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
মোট পর্ব৬২
রিভিউদ্বাদশ পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • শামীম জামান
  • আর খ ম হাসান
  • চঞ্চল চৌধুরী


নাটক রিভিউ

গানের দলের আলতা সুন্দরী জেনো সেজেগুজে সুন্দর ভাবে নাচ করতে পারে এবং মানুষের মন ভোলাতে পারে সেই,চিন্তা করে হাসেম জোয়ারী তার জন্য বেশ কিছু কসমেটিকসের জিনিস কিনে এনে দিয়েছিল। সেই কসমেটিকসের জিনিসগুলো আলতো সুন্দরী তার প্রেমিকা পারুলকে দিয়ে দিয়েছে। এই জন্য প্রচন্ড রাগ হয়েছে হাসেম জোয়ারির। কারণ হাসেম জুয়ারী তো তার কসমেটিক্সের জিনিস এনে দিয়েছিল আলতা সুন্দরীর। সে যাতে ভালোভাবে সেজেগুজে নাচ গান করে, লোকজন বেশি আসবে এবং সেই কারণে তার জুয়া খেলাটা আরো জমজমাট সৃষ্টি হবে। কিন্তু আলতা সুন্দরী তোর প্রেমিকাকে কসমেটিকসের জিনিসগুলো দিয়ে দিলে হাশেমের লস হয়ে যাচ্ছে। তাই পথের মধ্যে তার সাথে দেখা করেই ঝগড়া শুরু করে দিল। অর্থাৎ হাসেম জোয়ারের স্বার্থ আছে বলেই আলতা সুন্দরীর কাছে কসমেটিকসের জিনিস এনে দিয়েছিল। কিন্তু বিষয়টা সেভাবে আলতা সুন্দরী ভেবে দেখেনি প্রেমিকাকে কিছু দিতে দিতে পারে না এই সুযোগে সেটা সম্পূর্ণ দিয়ে বসেছে।


Screenshot_20240709-093409.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে নায়ক মেসের কে সাথে নিয়ে পারুল এসেছে বিউটির বাড়িতে বোঝাপড়া করতে। বিউটি জানা সত্ত্বেও কেন পারুলের প্রেমিকের পিছে লেগেছে। বিউটি পারুলের বান্ধবী হয়ে কেন তার মনে এত শত্রুতা। কিন্তু লক্ষ্য করে দেখা গেল বিউটির বুদ্ধিমত্তা দিয়ে সে প্যাচ খাটিয়ে কথা বুঝিয়ে দিল। বিউটির কথাগুলো শুনে পারুলের মন আরো খারাপ হয়ে গেল এবং রাগ হলো তাই সে সেখান থেকে চলে গেল। এদিকে মেসের বোঝানোর চেষ্টা করল সে ভিউটিকে কত ভালোবাসে কিন্তু আলতা সুন্দরী তো তাকে এত ভালবাসে না কেন সে আলতা সুন্দরীর পিছে লেগে আছে। এখানেও যেন নায়ক ম্যাচের হার মানলো বিউটি র মুখের কথা শুনে।

Screenshot_20240709-093559.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে আলতা সুন্দরীর প্রেমে পড়ে রহিম বাদশা আজ পাগল প্রায়। এমনকি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে, বিছানায় পড়ে থাকছে তারপরেও আলতা সুন্দরীকে ভুলে নাই। অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছে আলতা সুন্দরী একজন ছেলে মানুষ, গানের দলে সে মেয়ে সেজে নাচ গান করে তারপরেও কিছুতে রহিম বাদশা কারো কথা বিশ্বাস করে না। সে মাঝেমধ্যে পথে-ঘাটে যেখানেই চলে না কেন হঠাৎ অনুভবে আলতা সুন্দরীকে দেখতে পারে। তাই তার পিছু পিছু দৌড়ানো শুরু করে দেয়। আর এভাবেই নষ্ট হয় তার মন মানসিকতা তাই কারো বিশ্বাস করতে পারে না।

Screenshot_20240709-094136.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দলের ওস্তাদের মেয়ে মাসুমা রহিম বাদশাহর সরল মনোভাব দেখে, প্রেমে পড়ে যায়। মাসুমা একাধিকবার রহিম বাদশা কে বোঝানোর চেষ্টা করেছে সে আলতা সুন্দরী। কিন্তু কিছুতেই রহিম বাদশা কে মিথ্যা বলে বোঝাতে পারে নাই। তার এমন সুন্দর সরল মন দেখে মনে মনে ভালোবেসে ফেলেছে। তাই অনুভবে কল্পনাতে রহিম বাদশা কে নিয়ে সে মনের রাজ্যে হারিয়ে যায়। অনুভবে ভালোবাসায় গান করে একসাথে চলে। রহিম বাচ্চার সাথে কল্পনা যুগে অনেক কথা বলে গল্প করে মাসুমা।

Screenshot_20240709-094434.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে আলতা সুন্দরী কে ভুল বুঝেছে পারুল নায়ক মেসেরের কিছু কথা শুনে। তাই পারুল তার মা নায়ক মেসের আলতা সুন্দরী একত্রে বসে একটা সমাধানের চেষ্টা করছে। কারণ আলতা সুন্দরীর বাবা আর পারুলের বাবা দুই বন্ধু ছিল। তারা একসময় এটাই বলাকা করেছিল তাদের ছেলেমেয়েদের একসাথে বিয়ে দেবে আর সেই থেকেই এই সম্পর্ক আজ। মাঝখানে গার্জিয়ান হিসেবে দাঁড়িয়ে রয়েছে পারুলের মা। সে সব সময় আলতা সুন্দরের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার মনোভাব রেখেই দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আলতা সুন্দরী সাধ্য হয়নি কোন কামাই করে পারুলকে বিয়ে করে ঘরে তুলবে। পারুল বিয়ের জন্য রেডি থাকলেও আলতা সুন্দরী রেডি হতে পারছে না কারণ নিজে চলতে পারে না। আর এই জায়গায় তাদের ভেতরে দূরত্ব যেন মাঝেমধ্যে বেড়ে যায়।

Screenshot_20240709-100211.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে রহিম বাদশার সরলতার সুযোগ নিয়ে গানের দলের ওস্তাদ বেশ তার কাছে টাকা পয়সা সিগারেট নিয়েছে। তবে রহিম বাদশার ফুফু তাদের বাড়িতে এসে রহিম বাচ্চার ছোটবেলার অনেক স্মৃতি তুলে ধরে। ছোটবেলায় তার চাচা রাজাকে বিভিন্ন কিছু পান করে মেরে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাকে সবাই ঠকায় বিভিন্ন কৌশলে। এই সমস্ত বিষয়গুলো খুব সহজ সরল ভাবে রহিম বাদশার আন্টি তাকে জানালো। তবে গানের দলের ওস্তাদের স্ত্রী আগেই শুনেছিল রহিম বাদশার মুখে এই সমস্ত বিষয়গুলো। প্রেম বাদশার জীবনী শুনে বেশ কষ্ট লাগলো তাদের।

Screenshot_20240709-101254.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার মতামত:

আলতা সুন্দরী নাটকের এ পর্ব আমার কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয়ে, তা হচ্ছে রহিম বাচ্চার ফুফু আলতা সুন্দরী সম্পর্কে সঠিক তথ্য টা জানতে পেরেছে। কারণ আজ পর্যন্ত সঠিক বিষয়টা সবার অন্তরালে ছিল। এজন্য রহিম বাদশা পাগলের মত ছুটে বেড়াচ্ছে। হয়তো এখন আন্টির মুখ থেকে ক্লিয়ার ভাবে জানতে পারবে বিষয়গুলো। তবে রহিম বাদশা কে আঘাত করাটা ঠিক হয়নি গুলজারের। এদিকে পারুল আর আলতা সুন্দরীর ভালোবাসার মাঝখানে বিউটি বড় কাটা হয়ে দাঁড়িয়েছে। এই নাটকে লক্ষ্য করা যায় গুলজার আর তার বোন বেশ ভিলেন পাঠ করে চলেছে প্রতিনিয়ত। এ নাটকের সবচেয়ে নিখুঁত অভিনয় আমি লক্ষ্য করেছি হাসেম জোয়ারের কথা আর বিউটির অভিনয় ও সুদক্ষতা। ডিউটি হয়তো দুজনার ভালোবাসার মাঝখানে কাটার অভিনয় করছে তার পরেও অভিনয়টা দারুণ। তার কথাবার্তার আর ভঙ্গি অভিনয় দারুন ছিল।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকটির লিংক


রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

এই নাটকের কিছু পর্ব আমি আগে দেখেছিলাম আপু। যদিও রেগুলার দেখা হয় না তবে আজকের পর্বটি বেশ ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আশা করি সম্পূর্ণ পর্ব দেখবেন

 2 years ago 

একটা ধারাবাহিক নাটক করতে গেলে অনেক কিছু জানতে হয় আপনি ক্রমাগত ভাবে এই নাটকটার রিভিউ দিয়ে চলেছেন খুবই ভালো হয়েছে রিভিটা ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া

 2 years ago 

বৃন্দাবন দাসের নাটকগুলো বেশ মজার হয়।তাছাড়া আ খ ম হাসানের অভিনয় বেশ সুন্দর। যাই হোক এই নাটকের কিছু পর্ব দেখেছিলাম বেশ মজার।সময় করে দ্বাদশ পর্ব দেখে নিবো।ধন্যবাদ

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনি

 2 years ago 

আলতা সুন্দরী এই নাটকটার পর্বগুলোর রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আলতা সুন্দরী এই নাটকটা কিন্তু খুবই সুন্দর। আপনি দেখতে দেখতে অনেকগুলো পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। এই নাটকের আজকের পর্বের রিভিউ টা দারুন ছিল। এই পর্বের পুরো কাহিনীটা অনেক সুন্দর ভাবেই জেনে নিলাম রিভিউর মাধ্যমে। এই নাটকের মধ্যে কম বেশি সবাই সুন্দর অভিনয় করেছে। সবার অভিনয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার ইচ্ছে রয়েছে সম্পন্ন করার।

 2 years ago 

বাহ অনেকগুলো পর্ব দেখলেন আপু আপনি আলতা সুন্দরী নাটকের। যে নাটক গুলো দেখতে ভালো লাগে সেটার প্রতিটি সিরিয়াল দেখতে অপেক্ষা করতে হয়। আপনি তো সময় দিয়ে ধৈর্য ধরে দ্বাদশ পর্ব পর্যন্ত দেখলেন। আর নাটকটি সুন্দর আমিও কয়েকবার দেখেছিলাম। আপনার রিভিউ দেখে খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 2 years ago 

মোটামুটি আমি সব পর্ব দেখেছি। চেষ্টা করব সব রিভিউ করা।

 2 years ago 

আলতা সুন্দরী এই নাটকটা কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে এই নাটকের সবাই কমবেশি খুব সুন্দর অভিনয় করে। আমার কাছে নাটকটার কাহিনী অনেক ভালো লাগে। রহিম বাচ্চার ফুফু আলতা সুন্দরীর সম্পর্কে সঠিক তথ্য টা জানতে পেরেছে শুনে অনেক ভালো লাগলো। সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। অপেক্ষায় থাকলাম এই নাটকটার পরবর্তী পর্বের রিভিউ টা পড়ার জন্য। আশা করছি তাড়াতাড়ি শেয়ার করবেন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আমি সম্পূর্ণ রিভিউ করব।

 2 years ago (edited)

@jannatul01, সব লেখা বোল্ড করবেন না, নাহলে পোস্ট নমিনেশন অফ করে দেবো নেক্সট টাইম থেকে+ ইফেক্ট সুপার অ্যাকটিভ লিস্টে । শুধু যে লেখাটা হাইলাইট করার দরকার সেটা বোল্ড করবেন।

 2 years ago 

আচ্ছা দাদা, এখন থেকে আর ভুল হবে না। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক আগে এই নাটকের দু একটা পর্ব দেখেছিলাম। বেশ মজার নাটকটি।ধারাবাহিক ভাবে আর দেখা হয়নি।আপনি আজ বারোতম পর্বের রিভিউ শেয়ার করেছেন। পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38