স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করে।

Picsart_24-07-12_21-22-50-402.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix hot 11s


এক নম্বর অনু কবিতা

একটু ভালোবাসা নিয়ে গড়েছি নতুন আশা,

তোমার জন্য মনের মধ্যে জাগে প্রেম পিপাসা।

তুমি স্বপ্ন তুমি আশা তুমি সাধনা
তোমায় পেয়ে পূর্ণ হলো মনের কামনা।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন সাজাই আমি
ভালোবাসি তাই মাঝেমধ্যে হয়ে ওঠে পাগলামি।

তুমি বন্ধুর স্বপ্ন সাথী আমার চির ঠিকানা
তোমার স্নেহ ভালোবাসা বুঝি, আর কিছু খুঁজি না।


দুই নম্বর অনু কবিতা

চিঠি লিখে দিলাম তোমার নামে

ভালোবাসার এক রঙিন খামে।

বাজাইওনা বন্ধু বাঁশের বাঁশি
পাগল করোনা দিয়ে মুখর হাসি।

ডেকোনা বন্ধু মায়াবী বাঁশির সুরে
তোমার ডাকে থাকতে পারিনা দূরে।

লিখে দিলাম আছে যা মনের কথা
চিঠি পড়ে বুঝে নিও মনে আকুলতা।


তিন নম্বর অনু কবিতা

ভালো কেউ বাসে না

তাই মনে কবিতা আসেনা।

চেষ্টা করছি আজ দুই দিন
অনু কবিতা লিখব কয়েক লাইন।

অনেকে কবিতা লেখে কত ফাইন
আসেনা মনে কবিতার কোন লাইন।

এমন থাকতে পারে না কবিতা বিহিন
কবিতা লেখার চেষ্টা করছি প্রতিদিন।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:


কবিতা লিখতে আমি খুবই পছন্দ করি। আগে কবিতা লেখার প্রতি তেমন একটা টান ছিল না। তবে এই প্ল্যাটফর্মে আসার পর অন্যান্যদের কবিতা আবৃত্তি করার পর খুবই আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে একটা সমস্যা ভালো কবিতা লিখতে পারি না। গতকাল থেকে কোন কবিতা লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আজ সন্ধ্যা পর্যন্ত শেষ হলো তিনটা কবিতা। তবুও আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা দোয়া করবেন, কবিতা লেখার বিষয়টা যেন আরো সহজ হয় আমার কাছে। কবিতায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago (edited)

মনের কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশিত হয়। আমি কখনো কবিতা লিখিনি। তবে কবিতা পড়তে ভালো লাগে। আপনার লেখা অনু কবিতা পড়ে খুবই ভালো লেগেছে আপু। আপনি সুন্দর ভাবে নিজের মনের অনুভূতি তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করবেন ভাইয়া

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার লেখা সুন্দর এ ছোট ছোট কবিতা গুলো দেখে। আমরা যদি চেষ্টা চালিয়ে যাই অবশ্যই কবিতা লিখতে পারবো। তাই কবিতা লেখার জন্য আমাদের অবশ্যই ধৈর্য শক্তি থাকতে হবে এবং প্রচেষ্ট থাকতে হবে। বেশ দারুণ হয়েছে আপনারা লেখা কবিতা গুলো।

 2 years ago 

আমিও চেষ্টা করছি তো

 2 years ago 

ছোট কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর সুন্দর কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দারুন ভাবে কবিতা গুলো লিখেছেন।

 2 years ago 

ভালো লেগেছে যেন খুশি হয়েছি

 2 years ago 

রচিত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো। কবিতা গুলো ছন্দে অনেক মিল রয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

আপু মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো খুব চমৎকার হয়। আজকে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন তিনটি। মনের ভিতর না প্রকাশ করা ভাষা দিয়ে কবিতাগুলো লিখেছেন। তবে আপনার কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর কয়েকটি অনু কবিতা আপনি আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন। অনু কবিতার মাধ্যমে নিজের মনের ভাবকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়। আপনার অনু কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া

 2 years ago 

জ্বি আপু চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38