স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম চারটি সুন্দর সুন্দর ছোট কবিতা নিয়ে। কবিতা মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম। যখন যেমন অনুভূতি মনে আসে সেই অনুভূতি মুখে প্রকাশ করতে না পারলেও লিখে এভাবে প্রকাশ করা সম্ভব। তাইতো আমার কবিতার মধ্যে আমার বিশেষ বিশেষ মুহূর্তের ভাললাগার অনুভূতি খুঁজে পাবেন। তাহলে শুনুন কবিতা গুলো আবৃত্তি করি।

Picsart_25-01-16_13-20-02-764.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

মানসিক আঘাত

মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়।
আমার যে অন্তরে আঘাত
প্রিয়জনকে কিভাবে বোঝায়।

বেঁচে থাকার এক স্বাধীন অনুভূতি
আমায় স্বপ্ন দেখায়।
যন্ত্রণা নামক বেদনার অনুভূতি
কখন জানি জীবন প্রদীপ থামায়।


দুই নম্বর অনু কবিতা

যখন শীতল বাতাস বহে চলে

মনের উঠান জুড়ে।
বন্ধু তোমার মধুর স্মৃতি
বারবার মনে পড়ে।

সুখের আলাপন নিয়ে সারাক্ষণ
থাকতে পাশেপাশে
ভাবতে গেলেই সেই স্মৃতিগুলো
চক্ষু জলে ভাসে।


তিন নম্বর অনু কবিতা

নীরবতার মাঝে আমি সুখ খুঁজে পাই

কষ্টের গ্লানি দূর হয়ে যায়।

ভাসিয়ে দেই মনের কষ্টগুলো
নীরবতার জোয়ারে অদৃশ্য ভেলায়।

হাতছানি দেয় অদৃশ্য সুখ অচিন মায়ায়
তাতে আমি ফিরে পাই মনের আনন্দ অনুভব।

দুঃখ কষ্ট ভুলে আপন পরকে বুকে তুলে নেই
খুঁজে পাই প্রকৃতির অনাবিল এক সুখ।


চার নম্বর অনু কবিতা

হাসি হাসি মন নিয়ে থাকি সারাক্ষণ

দুঃখের মাঝে হাসতে আমায় করোনা বারণ।

হাসিখুশি থাকতে আমি বড় ভালোবাসি
হাসতে হাসতে কখন যেন নয়নের জলে ভাসি।

হাসিতে আছে মনের সুখ দুঃখ ভোলার গান
দুঃখময় স্মৃতিগুলো জায়গায় পিছুটান।

তবুও আমি হাসতে চাই সকল ব্যথার মাঝে
নয়নের জল ফেলব না আর সকল কিবা সাজে।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


আজকে একটু বেদনাময়ী অনুভূতির কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ সপ্তাহে আমি খেয়াল করে দেখেছি অনেকেই খুব সুন্দর সুন্দর বেদনার অনুভূতি কবিতা নিয়ে এসেছে। আবার অনেকের দেখলাম বেশ সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখেছে। আমি সকল ধরনের ছোট ছোট কবিতা লিখতে পছন্দ করি। এই সপ্তাহে অনেকগুলো ছোট ছোট কবিতা লিখেছি। তবে কেন জানি মনে হল বেদনা অনুভবের কবিতাগুলো শেয়ার করি। তাই প্রাকৃতিক মনোভাবের বা প্রেমের মনোভাবের কবিতা গুলো বাদ রেখে কষ্ট লাগা অনুভূতির কবিতাগুলো নিয়ে আসলাম। আশা করব ছোট ছোট এই চারটা কবিতাই আপনাদের ভালো লেগেছে। তবে এখানে যে আমি অনুভূতি প্রকাশ করেছি এগুলো এমনিতেই লিখা। মনের মধ্যে এমনিতেই বেদনার অনুভূতি জাগ্রত করে লিখেছি। আমি মনে করি কবিতা লেখায়, সকল রকমের দক্ষতা থাকা প্রয়োজন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 last year 

আপু আপনার সবগুলো অন্য কবিতায় আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। তবে প্রথমটি আমাকে বেশি অভিভূত করেছে। মানসিক আঘাত সত্যিই ভয়ানক একটা মানুষকে শেষ করে দিতে পারে। বাকিগুলো বেশ সুন্দর লিখেছেন। সুর,তাল, ছন্দ সবকিছু স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 last year 

অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন।

 last year 

আপু আপনার কবিতা গুলো বেশ ভালো লাগলো বেদনায় জড়িয়ে সব লিখেছেন। মাঝে মাঝে বিভিন্ন ধরনের কবিতা পড়তে খুবই ভালো লাগে। আজকে এত সুন্দর ভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

মহামূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা বিরহের এই ছোট ছোট কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বেশ দারুণ লিখেছেন। বিরহের কবিতার মধ্যে অন্যরকম ভালোলাগা খুঁজে পাই আমি। এগুলো নিজের প্রতিভা থেকে সৃষ্টি হয়। আশা করব আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসবেন।

 last year 

ভালো লাগাতে পেরেছি জেনে খুশি হলাম

 last year 

আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটা কবিতাই দারুন ছিল। শেষের দুইটা কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250116_134011.jpg

Screenshot_20250116_134126.jpg

Screenshot_20250116_204517.jpg

 last year 

ছন্দ মিলিয়ে আপনি এত সুন্দর অনু কবিতা লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। আজকে অসাধারন অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর অনুভূতি গুলো নিয়ে কবিতাগুলো লিখেছেন দেখে বেশি ভালো লাগলো। আশা করি আপনার সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে সবসময় শেয়ার করবেন।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু।

 last year 

আজকে আপনি চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আসলে আমি নিজেও অনু কবিতা লিখতে পছন্দ করি। তবে অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে কষ্ট লাগা অনু কবিতা গুলো পড়তে একটু অন্যরকম লাগে। যাইহোক সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আমারও ভালো লাগে।

 last year 

মনের মধ্যে এমনিতেই বেদনার অনুভূতি জাগ্রত করে লিখেছি।

মনের মধ্যে বেদনার অনুভূতি জাগ্রত করে তো দেখছি খুব সুন্দর সুন্দর চারটি অণু কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের সাথে। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। আপনি তো দেখছি প্রতি সপ্তাহেই অণু কবিতা শেয়ার করে থাকেন। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38