প্রেম অনুভূতিমূলক একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনু কবিতা নিয়ে। আশা করব আমার অনু কবিতাগুলো আবৃত্তি করতে আপনাদের ভাল লাগবে। কিছু কিছু মনের ভাষা রয়েছে যেগুলো মানুষ সম্মুখে ব্যক্ত করা যায় না। তবে তা কবিতার মাধ্যমে ব্যক্ত করা সম্ভব। তাই আসুন অনু কবিতা গুলো আবৃত্তি করি। আর অনুভব করি অব্যক্ত কথা।


IMG_20231121_071155_749.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


এক নম্বর অনু কবিতা

গোলাপ যেমন পবিত্র

তেমনি পবিত্র তোমার ভালোবাসা।

তাইতো বন্ধু তোমার টানে
আমার ছুটে আসা।

ভালোবাসি তোমায় পাখির মত
তাই তোমার আকাশে উড়ি।

তুমিও বন্ধু আমার মন আকাশে
রঙিন একটা ঘুড়ি।

থেকো বন্ধু সারা জীবন
আমার মন আকাশে

থাকবো দুজন একই সাথে
একে অপরকে ভালোবেসে।


দুই নম্বর অনু কবিতা

তুমি শিখিয়েছ ভালোবাসার মূল্য

তাইতো পায়না খুজে তোমার সমতুল্য

তুমি আমার মনে মহান একজন
তাইতো ভালোবেসে সোপেছি এমন।

যখনই ধরেছি তোমার দুই হাত
তোমার বুকে ফিরে আসে আমার সুদিন রাত।

আমার চোখে চোখ রেখে যখনই তুমি হাসো
তখনই আমি বুঝি গো প্রিয় কত ভালবাসো।


তিন নম্বর অনু কবিতা

তোমায় নিয়ে কত স্বপ্ন মনের মধ্যে আঁকা

তাইতো সারাক্ষণ তোমার পানে আমার চেয়ে থাকা।

চেয়ে থাকি তোমার পানে কত স্বপ্ন বুনি
অব্যক্ত তোমার মুখের ভাষা মন দিয়ে কত শুনি।

ভালোবাসো আমায় তুমি রাগ অভিমানের ছলে
সারাক্ষণই আমার কথা তোমার মনটা বলে।

হাসতে হাসতে আমার সাথে যখন কথা বলো
বাঁকা নয়নে আমিও কতবার তোমায় করি ফেলো।

জানো বন্ধু তোমার জন্য কত মনে আশা
তোমায় নিয়ে ছোট্ট নীড়ে বাধবো সুখের বাসা।


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

Sort:  
 2 years ago 

আহ লাইনগুলো বেশ ভালো লেগেছে। এমনিতেই রোমান্টিক কবিতা গুলো বেশি ভালো লাগে তারপরে যদি কবিতার লাইনগুলো এমন সুন্দর হয় তাহলে তো পড়ার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

প্রেমময় অনুভূতি নিয়ে অনেক সুন্দর সুন্দর অণু কবিতা লিখেছেন। আসলে এরকম কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে। ভালোবাসা এই জরনো ছিল কবিতা গুলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রেম অনুভূতিমূলক একগুচ্ছ অনুকবিতা। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কবিতার প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের বেশ মিল খুঁজে পাওয়া গেছে। তিনটি খন্ডে কবিতাটি বিভক্ত করে আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। প্রত্যেকটি মানুষ একে অপরের ভালবেসে সারা জীবন বাঁচতে চাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন আপনি।

 2 years ago 

বাহ দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার অনু কবিতাগুলো বেশ ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই প্রথম লিখলাম ভাইয়া

 2 years ago 

প্রেম ভালোবাসার অনুভূতিমূলক এক গুচ্ছ অনু কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো আপু। আমি নিজেও অনু কবিতা লিখতে ভীষণ পছন্দ করি। আপনি আমাদের সাথে সত্যিই দারুণ এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি এর আগে কবিতা লিখেছি কিন্তু এখানে কখনো দেওয়া হয়নি, এই প্রথম।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটা অনুকবিতা পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি ছন্দ মিলিয়ে প্রতিটি কবিতা দারুন ভাবে লিখেছেন। এজন্য আবৃত্তি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

আপনার আবৃত্তি কত ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর তিনটি অনু কবিতা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। অনু কবিতার ভাষাগুলো ও ছন্দ খুবই চমৎকার হয়েছে। একই সাথে অণু কবিতাগুলোর মাঝে এক অকৃত্রিম ভালবাসার চমৎকার অনুভূতি ফুটে উঠেছে। অনেক সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তোমাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

বেশ অসাধারন কিছু লাইন আপনি আজকে আপনার এই পোস্টের মাধ্যমে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ আসলে কবিতা এবং অনু কবিতা পড়তে অনেক বেশি পরিমাণে ভালোবাসি তবে সবচেয়ে বেশি ভালো লাগে৷ অনু কবিতা গুলো পড়তে একটু বেশিই ভালো লাগে৷ যেভাবে আপনি এই অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ খুব ভালোভাবে সবগুলো লাইনের সামজ্ঞস্যতা রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

কবিতা পড়তে আমারও ভালো লাগে ভাইয়া ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজ অনেক সুন্দর করে তিন অনুভূতিমূলক কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে আমার কাছে খুব ভালো লাগে। আর যদি হয় অনু কবিতা, তাহলে তো কোন কথাই নেই। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো যত পড়ছিলাম আমার কাছে ততই খুব ভালো লাগছিল। আপনি যদি এরকম ভাবে সবসময় কবিতা লিখতে থাকেন, তাহলে একসময় দেখা যাবে অনেক সুন্দর কবিতা লিখতে পারছেন।

 2 years ago 

বেশ উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো খুব চমৎকার হয়েছে। প্রেমের অনু কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। আর অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো মাধুর্য অনেক। এবং কবিতার মাধ্যমে নিজের কিছু মনের অনুভূতি প্রকাশ করা যায়। খুব সুন্দর করে অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, ভালো লাগার কিছু অব্যক্ত কথা ব্যক্ত করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38