পুকুর পাড় থেকে ধারণ করা বিভিন্ন ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

ওয়াজ মাহফিলের মেলা থেকে ধারণ করা ফটো


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।


img_1720083156717.jpg

photo editing by mobile gallery app



এটা হচ্ছে তেলাকুচি ফুল। এ ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে। বর্ষার সময় এই ফুলগুলো খুব ফুটে থাকতে দেখা যায় বন জঙ্গলে। আমাদের বাড়ি থেকে শুরু করে পুকুর পাড় পর্যন্ত যেতে সব জায়গায় লক্ষ্য করি এটা।


IMG_20240629_090319_255.jpg



এখানে দেখতে পাচ্ছেন পেঁপের ফুল। কিছু কিছু পেঁপে গাছ রয়েছে সেই পেঁপে গাছে অনেক ফুল ফোটে। আমাদের পুকুরপাড়ে একটা এমন গাছ রয়েছে। বন জঙ্গলের দিন দিন ঢেকে যাচ্ছে। তবে ফুলগুলো বন জঙ্গলের মধ্যে থেকে দেখতে খুবই ভালো লাগে।


IMG_20240629_090213_075.jpg



এগুলো দেখতে পাচ্ছেন সবজি ঢেঁড়স ফুল। ঢেঁড়স গাছে বেশ হুল থাকে তবে সেই পাতার হুলের পাশ দিয়ে ফুটে থাকা ফুলগুলো অনেক ভালো লাগে আমার। এক কথায় বলতে গেলে এই ফুলগুলো অসাধারণ হয়। কিছুটা গোল আকৃতির পাপড়ি গুলো মাঝখানে থেকে থাকে সুন্দর একটি শীষ। সব মিলে সৌন্দর্য ফুটে ওঠে এই ফুলের। আমার অতি প্রিয় সবজির সুন্দর ফুল ঢেঁড়স ফুল।


IMG_20240630_081629_509.jpg

IMG_20240630_081718_757.jpg



এখানে আপনারা দেখতে পাচ্ছেন আকন্দ ফুল। আকন্দ ফুলের সৌন্দর্য আরো বেশি। আমি ফুলের সৌন্দর্য উপভোগ করতে খুবই পছন্দ করি। আকন্দ ফুল দেখলে আমি মোবাইলটা হাতে নিয়েই ফটো ধারণ শুরু করে দেই। বাড়ি থেকে বের হতে রাস্তার পাশে যেমন আকন্দ ফুল রয়েছে ঠিক তেমনি পুকুর পাড়েতেও রয়েছে বেশ। যখনই সুন্দর ফুল ফুটে থাকতে দেখি, তখনই আমি ফটো ধারণ করি। অনেকদিন যারা ভ্রমর দেখে নাই তাদের জন্য আমার পরামর্শ থাকবে কোন স্থানে খুঁজে না পেলেও ভ্রমর পোকা খুঁজে পাবেন এই ফুলের বুকে। কারন আমি যখনই এই ফুলের আশপাশ দিয়ে যাই আর অন্যান্য ফুলের আশপাশ দিয়ে চলাচল করি না কেন একমাত্র ভ্রমর কে এই ফুলের কাছেই বেশি লক্ষ্য করি।


IMG_20240627_184255_935.jpg



এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের ফুল। লাল শাকের ফুলগুলো লাল হয়ে থাকে। একদম গাছের উপরে ফুলগুলো ফুটে থাকে। এই ফুলগুলো অন্যান্য ফুলের তুলনায় আলাদা হয়ে থাকে। ফুলের মধ্যে বীজ হয়, ফুলগুলো খুবই ছোট ছোট।


IMG_20240630_082144_674.jpg

IMG_20240630_082053_337.jpg



এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া শাকের ফুল। এগুলোও দেখতে লালশাকের ফুলের মত। লাল শাকের ফুলগুলো লাল হয় কাটোয়ার গুলো সাদা হয়। তবে তার বীজগুলো একই রকমের হয়ে থাকে। আমাদের পুকুরপাড়ে উভয় রকমের শাক হয়ে থাকে বীজগুলো সংরক্ষণ করি আর ফুলগুলো ফটো ধারণ করি। অন্যান্য শাকের তুলনায় এই শাকগুলো অনেক ভালো লাগে।


IMG_20240630_082155_995.jpg

IMG_20240630_082159_795.jpg

IMG_20240630_082133_768.jpg



এখানে দেখতে পাচ্ছেন পুকুরে মাছের খাবার দেয়ার মুহূর্তে কিছু ছবি। মাছগুলো খাবার খাচ্ছিল সেই মুহূর্তে ফটো ধারণ করেছিলাম, তবে ভালোভাবে দেখা যায়নি। পুকুরে পানি বেশি থাকলে পারে বোঝা যায় না। মাঝে মাঝে পুকুরপাড় থেকে ফটো ধারণ করতে ভিডিও ধারণ করতে আমার ভালো লাগে। তবে যে সময়টা শুকনো এবং ছায়াযুক্ত হয়ে থাকে ওই মুহূর্তে পুকুর পাড়ে কিছুটা সময়ের জন্য বসে থাকা হয় গল্প করা হয়। তবে এখন বর্ষার সময় প্রচন্ড বন জঙ্গল সৃষ্টি হয়ে গেছে তাই অতি প্রয়োজনে কিছুটা সময়ের জন্য উপস্থিত হয়ে চলে আসতে হয় তাই সেভাবে ফটো ধারণ করার সুযোগ হচ্ছে না। এদিকে মাছগুলোর ভাসমান খাবার এখন দেওয়া হয় না তাই ডুবন্ত খাবারের জন্য ফটোগুলো স্পষ্ট নয়।


IMG_20240413_181847_2.jpg

IMG_20240413_181845_3.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসInfinix Hot 11s
বিষয়পুকুরপাড় থেকে ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 2 years ago 

পুকুর পাড়ে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর ফটোগ্রাফি করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। গ্রামের দিকে এই দৃশ্যগুলো খুবই দেখা যায়। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। এ সপ্তাহের আপনি পুকুর পাড় থেকে ধারণ করা বিভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সব থেকে বেশি ভালো লাগলো পুকুরে খাবার দেওয়ার ফটোগ্রাফিটা। শুভকামনা রইল এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি পোস্টের টাইটেলে দেখলাম লিখেছেন পুকুরপাড় থেকে ধারণ করা ফটোগ্রাফি। পোষ্টের ওপরে লিখেছেন ওয়াজ মাহফিল মেলা থেকে ধারণ করা ফটোগ্রাফি। সম্ভবত ভুল হয়েছে। আশা করি ঠিক করে নেবেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বিশেষ করে ঢেঁড়স ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি আমাদের সাথে পুকুরপাড় থেকে ধারণ করা বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। গ্রাম বাংলার এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনাদের পুকুর পাড়ের সবজি বাগান দেখতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন সময় আপনাদের ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পাই পুকুর পাড়ের সুন্দর ফটোগ্রাফি গুলো। এত সুন্দর সবজি ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন অনেক ভালো লেগেছে। এছাড়াও পুকুরের মাছের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনি আজকে পুকুর পাড়ে থেকে ধারন করা বেশ চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। সব গুলো ফটোগ্রাফি দুর্দান্ত ছিলো। তবে আপু আপনি টাইটেল লিখেছেন পুকুর পাড় থেকে ফটোগ্রাফি ধারন করেছেন। এবং পোস্টের উপরে লিখেছেন ওয়াজ মাহফিল মেলা থেকে ফটোগ্রাফি ধারন করেছেন। এখানে সম্ভবত ভুল হয়েছে। আশাকরি ঠিক করে নিবেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পুকুর পাড়ে গিয়ে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করেছেন। আর সেই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38