প্রেম বিরহ অনুভূতিতে লেখা স্বরচিত একগুচ্ছ অণু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আশা করি আমার লেখা আজকের এই কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করে। আর আবৃতি করার মধ্য দিয়ে কবিতার স্বাদ গ্রহণ করি।


Picsart_24-06-27_16-59-16-596.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

কত কথা লুকানো থাকে

থাকে মনের অগোচরে জমা।

বলতে চেয়েও বলতে পারিনা
ভুল না বুঝে করে দিও ক্ষমা।

অভিমান বাসা বাদে এই হৃদয় জুড়ে
মাকড়সা জাল বনে তোমার সে নীড়ে।

তোমায় নিয়ে কত আশা
হৃদয় বনে বাঁধে বাসা।


দুই নম্বর অনু কবিতা

সবুজে মুখরিত সুন্দর ভুবন

রংবেরঙের ফুলগুলো কেড়ে নেয় মন

চেয়ে থাকি ফুলের পানে
তোমায় ভাবতে মন চলে যায় অভিমানে

অনুভবে ভাবি তোমায় নিয়ে
ভাবি সারাক্ষণ আনমনে।

ফুলের মত নিষ্পাপ মন নিয়ে তোমায় ভালোবাসি
হৃদয় মাঝে রেখেছি তোমায় খুব যতনে।


তিন নম্বর অনু কবিতা

ভালোবাসা জন্মেছিল মনের অগোচরে

কবে তার মরণ হয়েছে অচিন নগরে।

মরে নাই শুধু এই মোন
স্বপ্ন দেখে আজও রঙিন সাজে।

অনুভূতিগুলো হায় ডানা মিলতে চায়
মুক্ত মনের নীল আকাশে।

তবে স্বপ্ন শুধু মরীচিকার মতো ভালোবেসে যায়
খুঁজে পাই না তার আপন ঠিকানা মনের মত করে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:



আমার আজকের লেখা এই কবিতাগুলো কিছুটা বিরহ অনুভূতি নিয়ে লেখা, আবার কিছুটা রয়েছে প্রেম অনুভূতি দিয়ে লেখা। আসলে মনের মধ্যে কখন ভাললাগা আর মন্দলাগা অনুভব আসে কেউ জানে না। আর কবিতা সে মনের অনুভূতি থেকেই সৃষ্টি হয়ে যায়। তাই যখন যেভাবে সম্ভব হয়েছে চেষ্টা করেছি লিখার জন্য। আবারো উপস্থিত হব এমন সুন্দর সুন্দর ছোট কবিতা নিয়ে। আশা করবো আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং কবিতা লেখার উৎসাহ প্রদান করবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

প্রেমের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। আজকে আপনি প্রেম বিরহ অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। এই ধরনের ছোট ছোট অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়। চমৎকার মনের অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি।

 2 years ago 

বেশ সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপু।আপনার অনুকবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন।পড়ে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ পেলে খুবই ভালো লাগে।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো বেশ চমৎকার লাগছে। আপনি প্রতিটি কবিতা অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুশি হলাম আপু অনেক অনেক খুশি হলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38