স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে আবারো উপস্থিত হলাম সুন্দর সুন্দর কবিতা নিয়ে। যখন যেমন অনুভূতি ভালো লেগেছে তখন তেমন কবিতা লিখেছি। এই সপ্তাহের লেখা ছোট ছোট কবিতাগুলো আপনাদের মাঝেও শেয়ার করলাম।

Picsart_25-02-06_18-30-54-162.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

যে সংসার খুঁজে সে দোষ খুঁজে না

যে দোষ খোঁজে সে সংসার বুঝেনা না।

যে মেয়ে টাকা চিনে সে স্বামী চিনে না,
যে স্বামী চিনে সে টাকা খুঁজে না।

বুঝে নাও বোন তোমার ভুলের কারণ
কোন ভুলে ভেঙেছো প্রিয়জনের মন।

শত দুঃখের মুখে থাকতে চাও যদি সুখে
ছোট ছোট কষ্ট চাপা দাও পাথর বাঁধো বুকে।

একদিন দেখবে তুমি আছো অনেক সুখে


দুই নম্বর অনু কবিতা

শিশির কণাগুলো আমায় বলে যায়

নেমে এসেছি অবুঝ ভালবাসায়।

থাকবো কিছুক্ষণ তোমাদের পাশে
জমে থাকবো সবুজ নরম ঘাসে।

ভালোবাসি আমি সবুজ অরণ্য
পৃথিবীর বুকে আসি ভালোবাসার জন্য।

মায়ার টানে তাই তো ছুটে আসি
তোমাদের ভালোবাসা পেলে মন খুলে হাসি।


তিন নম্বর অনু কবিতা

আমি চলতে চলতে যেন চলে যাই

দূরে নীলিমার অজানা ঠিকানায়।

আকাশের রং মেখে ছবি আঁকি এঁকেবেঁকে
হারাতে চাই দূর অজানায়।

আমি আবারো ফিরে পাই গোধূলির সন্ধ্যায়
প্রিয়জনের একরাশ হাসি মাখা মুখ।

মনের আনন্দে গান গায় ছন্দে
প্রকৃতির মাঝে যেন খুঁজে পাই সুখ।


চার নম্বর অনু কবিতা

শীত বুঝি চলে গেল এলো রে ফাগুন

শুষ্ক মৌসুমে পাখিরা গান করে গুনগুন।

দিন যত যেতে থাকে ঠান্ডা যায় কমে
মশার উৎপাত যেন থাকে নাকো আর দোমে।

সকালের সূর্য মামা কুয়াশা ভেদ করে আসে
ছোট্ট এই পৃথিবীকে অনেক ভালোবাসে।

রাতের তাঁরা গুলো ঝিকিমিকি জ্বলে
গাছগুলো ভরে ওঠে বিভিন্ন ফুলে ফলে।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


এখানে অনেকেই সুন্দর সুন্দর কবিতা লিখে প্রকাশ করেন। সবার দেখাদেখি আমারও কবিতা লেখার অভ্যাস হয়ে গেছে বেশ। তাইতো আজকে আমি বেশ কিছু ভালোলাগার অনুভূতি কবিতার লাইনে প্রকাশ করলাম। মানুষের মন কখনো এক বিষয় নিয়ে পড়ে থাকে না। জীবন চলার পথে বিভিন্ন রকমের অনুভূতি খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি কিছু অনুভূতি মনের মধ্যে আশা মাত্রই কবিতা অক্ষরে রূপ দেওয়ার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সুন্দর ভাবে কবিতা গুলো লিখতে পেরেছি। তবে আমি আমার মত অনেক সুন্দর করে লেখার চেষ্টা করেছি কবিতাগুলো। এখানে সমসাময়িক চিন্তা ধারা এবং নিজের ভালোলাগা উভয় কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আমার কবিতা গুলা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 last year 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার ভাবে চারটা কবিতা লিখে শেয়ার করার জন্য। আপনার লেখা ছোট কবিতা ভাগ গম্ভীর্য অনেক বড়। খুব সুন্দর লিখেছেন আপনার কবিতা। আপনার লেখা কবিতার চারটায় আমাকে মুগ্ধ করেছে। প্রথম কবিতাটা বেশ দারুন লিখেছেন আপনি। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাইয়া

 last year 
 last year 

এই অনু কবিতাগুলো প্রকৃতি, ভালোবাসা এবং জীবনের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছে। প্রতিটি কবিতায় জীবনের নানা দিক এবং অনুভূতির এক অনবদ্য চিত্র ফুটে উঠেছে। প্রথম কবিতায় সংসারের সত্য এবং সম্পর্কের গভীরতা, দ্বিতীয়টি প্রকৃতির সাথে সম্পর্কিত ভালোবাসা এবং তৃতীয়টি জীবনের পথচলা এবং মনের সুখের কথা বলছে। চতুর্থ কবিতায় শীত ও বসন্তের পরিবর্তন এবং প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। সব মিলিয়ে, কবিতাগুলো খুবই প্রাঞ্জল এবং ভাবনাময় ।ধন্যবাদ আপু এতো সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 last year 

আপু আপনার লেখা প্রথম কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমাদের জীবনে সবদিক দিয়ে কখনোই পারফেক্ট হতে পারবেনা। সামনের দিকে এগিয়ে যেতে হলে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে। আপনার লেখা কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করি কবিতা গুলো পড়ার জন্য। ধন্যবাদ আপু।

 last year 

আপনার মন্তব্য দেখে ভালো লেগেছে

 last year 

ভিন্ন ভিন্ন রকম কিছু অনুভূতি নিয়েই আজকের এই কবিতা গুলো লিখেছেন। প্রত্যেকটা কবিতা পড়েছি। খুবই ভালো লেগেছে আপু। আর আমার কাছে বেশি ভালো লেগেছে শেষের কবিতাটা। কারণ শীত চলে গেল আর ফাগুন চলে এলো। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে।

 last year 

আপনি চমৎকার মন্তব্য করেছেন

 last year 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার কবিতার এই লাইনটা আমার অনেক ভালো লেগেছে শিশির কণাগুলো আমায় বলে যায়
নেমে এসেছি অবুঝ ভালবাসায়।

থাকবো কিছুক্ষণ তোমাদের পাশে
জমে থাকবো সবুজ নরম ঘাসে।
ধন্যবাদ আপু শুভকামনা রইল সুন্দর কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 last year 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250206_184517.jpg

Screenshot_20250206_184443.jpg

Screenshot_20250206_184028.jpg

 last year 

কবিতা মনের ভাব প্রকাশের অন্যতম বাহন। আপনি আপনার মনের ভাব গুলো প্রকাশ করেছেন কবিতার ভাষায়। অতি চমৎকার ছিল চারটা কবিতা। এখানে আপনি আপনার ভালোলাগা থেকে অনেক সুন্দর ভাবে কবিতার লাইন প্রকাশ করেছেন। এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আশা করি এভাবে পাশে থাকবেন

 last year 

আপু আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমিও মুগ্ধ হলাম

 last year 

আসলে এত সুন্দর সুন্দর অনু কবিতা পড়ে আমার খুব ভালো। কেননা প্রথম কবিতাটি আমার কাছে একটা ইউনিক ধরনের কবিতা মনে হয়েছে। আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটি লাইন ছন্দ আকারে আমাদের মাঝে প্রকাশ করেছেন। এছাড়াও বাকি কবিতা গুলো কিন্তু দারুন মনে হয়েছে আমার কাছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রশংসা করে পাশে থাকার জন্য ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38