স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
প্রবেশ করেছি আমি।
আমার মাঝে আমি নাই হয়ে গেছি
তোমার মাঝে যেন আমি।
চলতে ফিরতে কোন কথা বলতে
শুধু তোমায় নিয়ে ভাবি।
সকাল বিকাল উঠতে বসতে
মনের রাজপথে তোমায় পাওয়ার দাবি।
জান তুমি প্রাণ তুমি
হৃদয়ের সবটা জুড়ে শুধু তুমি।
ঝরে যাওয়া বারিধারার মতো।
মরে গেল মন আমার অশান্ত আগুনে
ক্ষতবিক্ষত হয়ে শ্মশানে পুড়া লাশের মত।
খুব যতন করে দিতে পারো কষ্ট
সেই আঘাতে আজ ভালোবাসা হয়েছে নষ্ট।
কাদায় লুটিয়ে পড়ে মনের অনুভূতি
বিরহের অনলে পুড়ে যা ছিল অবশিষ্ট।
পাই যদি কিছু সুখ।
সবকিছু ভুলে শুধু তোমারই হাত ধরে
চিনতে চেয়েছিলাম তোমার বুক।
পাইনি আমি ঠাই হয়ে আজ নিরুপায়
হারিয়েছি দুনিয়ার দুকুল।
আজ কত অসহায় পায়না কোথাউ ঠাই
বিধি কি ছিল আমার এত ভুল।
ভেবেছি তোমায় নিয়ে।
ভালোবাসি মন থেকে
হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে।
ভালোবাসি তোমায় আমি
লাইলি মজনুর মত।
হৃদয়ের জমা মনের কথা
তোমায় বলবো অবিরত।
তুমি এসো বন্ধু এসো
তৃষ্ণার্ত চাতক পাখি হয়ে ভালোবাসা নিতে।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার লেখা অনু কবিতাগুলো আবৃত্তি করে। বেশ দারুণ লিখেছেন আপনি। আপনার লেখা ছোট ছোট কবিতা সত্যি ভালো লাগে আমার। আজকে দেখছি বেশ ভালোলাগার ও ভালোবাসার কবিতা লিখেছেন। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি
আসলে ভালোবাসার মানুষকে নিয়ে এত সুন্দর সুন্দর অনু কবিতা লেখা যায় তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। কেননা এই ভালোবাসার মানুষটির শোকে মানুষ একদম আধমরা হয়ে যায়। এছাড়াও আপনার প্রতিটা অনু কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনুভূত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালোবাসা পেলে এমনিতেই কবিতা চলে আসবে
আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। কবিতাগুলো ছন্দে মিল ছিল, যার কারণে ভালো লেগেছে আমার।
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম
আপনি তো মনের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে অনু থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। আর মনের ছোট ছোট অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে বেশ ভালো লাগে। চমৎকার কিছু অনু কবিতা লিখে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।
সাত দিনের চারটা কবিতা ভালো তো হবে