ভালোবাসা মূলক স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনু কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার কবিতাগুলো আবৃতি করি।


Picsart_24-04-18_20-32-15-876.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix hot 11s


এক নম্বর অনু কবিতা

দেখেছি কত ফুলে ফলে ভরা

সুখের অরণ্য ভূমি।

আমার জীবনের সুখের কারণ
একমাত্র সে তুমি।

খুঁজেছি সুখ প্রকৃতির মাঝে
পেয়েছি অনেক শান্তি।

তোমার ভালোবাসা পেলে দূর হয়ে যায়
হৃদয়ে জমে থাকা সব ক্লান্তি।

তাইতো সর্বক্ষণ ভালোবাসি তোমায়
যতনে রেখেছি এ বুকের কলিজায়।


দুই নম্বর অনু কবিতা

আশা দিয়েছো ভালোবাসা দিয়েছো

দিয়েছো চোখের ভাষা।

তাইতো বারে বারে সকল বাধা পেরিয়ে
তোমার কাছে ছুটে আসা।

কত কথা যেন মনে জমা রয়
বলতে পারিনা মুখে।

সারা জনম তুমি ভালোবেসো আমায়
রেখ তোমার বুকে।

খুজিনি সুখ অন্য কোথাও হাত বাড়িয়ে আমি
হৃদয়ের কথা ব্যক্ত না হলেও জানে অন্তর্যামী।


তিন নম্বর অনু কবিতা

শূন্য হৃদয় পূর্ণতা এনে দিয়েছো

দিয়েছো অনেক সুখ।

তোমার ভালোবাসায় গর্বিত আমি
ভাবতেই ভরে ওঠে বুক।

ভেবেছি কত সুখের স্বপ্ন নিয়ে
মেঘের ভেলায় ভেসে চলা।

মাথার বালিশ কোলে রেখে
সুখের সাগরে ছুটে চলা।

সকল স্বপ্ন যেন হলো পূরণ
তোমার ভালোবাসা পেয়ে।

এর চেয়ে সুখ কোথায় পাবো বলো
কি আমায় এনে দিবে।

ধন্য আমি তোমায় পেয়ে ধন্য আমার আশা
তাইতো এমন উজার করে তোমায় ভালোবাসা।


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:



প্রতিটা মানুষ চাই প্রিয়জনের ভালবাসা। প্রিয়জনের ভালোবাসা পাশে থাকলে মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি মিলে। যে প্রশান্তির কথা মুখে প্রকাশ করা যায় না। আমরা সব সময় বিভিন্ন বিষয় থেকে সুখী হয়। তবে সবচেয়ে বেশি সুখী হওয়ার পিছনে একটাই কারণ প্রিয়জনের ভালোবাসা। প্রিয়জনের ভালোবাসা গাছতলা থেকেও শান্তি মেলে দেয়। তাই প্রকৃতপক্ষে সুখের ঠিকানা প্রিয়জনের বুকে। যদি প্রিয়জনের স্নেহ ভালোবাসা অটুট থাকে তাহলে জীবনটা ধন্য।


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  
 2 years ago 

আজকে দেখছি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। এমন সুন্দর প্রেম অনুভূতিমূলক কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। চমৎকার লিখেছেন কবিতা তিনটা। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হলাম। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখবেন।

 2 years ago 

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে।প্রতিটা লাইন খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন।মন কাড়া কয়েকটি লাইন লাইন লিখেছেন আপু।খুব ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আসলেই যে কোন কাজের সফলতার পেছনে একজন মানুষ থাকে। আর সেই মানুষটি যদি প্রিয় মানুষ হয় তাহলে তো কথাই নেই। প্রিয়জন পাশে থাকলে সব ধরনের বাধা-বিপত্তি দূর করা সম্ভব হয়। এ বিষয় নিয়ে আজকে খুব সুন্দর কোন কবিতা লিখেছেন। শেষের কবিতাটি বেশি খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুশি হলাম

 2 years ago 

তোমার লেখা তিনটি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। তিনটি অনু কবিতার ভাষা অত্যন্ত সুন্দর ও সাবলীল হয়েছে। আমি আশা করি তোমার নিকট থেকে আমরা আগামী দিনে আরো সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো। যাহোক ভীষণ সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আজকে আপনি বেশ সুন্দর তিনটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। তবে প্রত্যেক মানুষের মনের ভিতর প্রিয় লোকটি বাস করে। তবে আজকে প্রিয় মানুষকে কেন্দ্র করে সুন্দর অনু কবিতা লিখেছেন। সুন্দর করে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন

 2 years ago 

ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর তিনটি অনু কবিতা লিখেছেন আপু। প্রত্যেকটা কবিতা খুবই সুন্দর হয়েছে আপু।ঠিক বলেছেন প্রিয়জনের ভালোবাসা পেলে আলাদা প্রশান্তি পাওয়া যায়। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর তিনটি অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, প্রিয়জন মানেই জানে শান্তি, আর তার ভালোবাসা অন্যরকম প্রশান্তি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38