আমার মোবাইল ফোনে ধারণা করা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

রেনডম ফটোগ্রাফি


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

img_1724261395679.jpg

photo editing by mobile gallery app


প্রথম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি গরু চরাই করছে। নিরবে এভাবে গরুর খাবার খাওয়ার মুহূর্ত দেখে ফটো ধারণ করতে খুবই ভালো লাগে। তবে রাস্তার পাশে এভাবে গরুর চরাই করাটা বেশে সিক্সের রয়েছে। আমি একটা ঘটনা শুনেছিলাম। ঠিক এভাবে রাস্তার পাশে গরু খাচ্ছিল। রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার মুহূর্তে গরু দেখে এবং অন্যান্য কিছু দেখে হোম দিয়েছিল। তখন হঠাৎ হনের আতঙ্কে গরুটা লাফ দিয়ে উঠেছিল এবং মোটরসাইকেলটাতে আঘাত লেগে পড়ে এক্সিডেন্ট হয়ে গেছিল। তবে রাস্তায় চলাচলের সময় এমন গরু ছাগল থাকলে পারে বেশ সর্তকতা অবলম্বন করা দরকার।

IMG_20240821_145128_193.jpg


এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘন সবুজ ফসলের মাঠ। যতদূর চোখ যায় এ মাঠে তত দূর শুধু ধান লাগানো হয়েছে। বেশ ভালো লাগে এমন সুন্দর ফসলের মাঠগুলো দেখে। কত কৃষক এই ফসলের মাঠে শ্রম দিয়েছে এবং আগামীতেও দিবে। কিন্তু আমরা তার মূল্য জানিনা মূল্যায়ন করতেও পারি না, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়।

IMG_20240821_145026_724.jpg


এখন পাট কাটার সময়। কৃষক ভাইয়েরা ফসলের জমি থেকে পাট কেটে এনে যাগ হওয়ার জন্য পুকুর অথবা খাল বিলে মাটি চাপা দিয়ে ডুবিয়ে রাখে। এরপর ১০-১৫ দিনের মধ্যেই যাগ হয়ে যায়। এখানে ঠিক তেমনি একটা স্থানের চিত্র ধারণ করা হয়েছে।

IMG_20240821_144736_297.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু পাকা আম। এই আমগুলো আমাদের গাছের। যখন আম পেকেছিল, তখন গাছ থেকে পেড়ে ফ্রিজে রাখা হয়েছিল। আর এখন মাঝেমধ্যে ফ্রিজ থেকে ঠিক এভাবে বের করে খাওয়া হয়। আশা করি আমার মত অনেকেই এভাবে ফ্রিজে আম রাখেন।

IMG_20240820_134150_130.jpg


রাস্তায় পথ চলতে হঠাৎ বেশ কিছু পাতি হাঁসকে লক্ষ্য করলাম। আমি কেন জানি পাখি জাতীয় জিনিসের বেশি পছন্দ করে থাকি। তা যখন যেখানে পাখি জাতীয় কোন কিছু দেখি ফটো ধারণ। ঠিক পথে দেখলাম বেশ কিছু পাতি হাঁস দাঁড়িয়ে রয়েছে। তাই সুযোগ বুঝে ফটো ধারণ করেছিলাম বেশকিছু।

IMG_20240814_121257_361.jpg


এই মুহূর্তে আপনারা দেখছেন একটি গাছে কলার কাইন ঝুলছে। এটা আমাদের গাছ থেকে ধারণ করা ফটো। আমাদের পুকুর পাড়ে বেশ এমন কলার বাগানো রয়েছে। যেখানে সারা বছর কম বেশি কলা উৎপাদন হয় এবং আমাদের দৈনন্দিন তরকারি হিসেবে রান্না করা হয়। শুধু যে কাঁচা কলা তাই নয়, এখানে বিভিন্ন জাতের কাচা ও পাকা কলা রয়েছে। তাই যখন যেমন কলা প্রয়োজন পুকুর পাড়ের গাছ থেকে পেড়ে আনা হয়।

IMG_20240811_115806_841.jpg


এই মুহূর্তে আপনারা ডালি বোঝায় অনেকগুলো আনারস দেখতে পাচ্ছেন। আনারস শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। তবে বিভিন্ন কারণে আনারস খাওয়া বন্ধ থাকে। বাবু হওয়ার আগ থেকে বাবু হওয়ার পর দীর্ঘদিন আনারস খাওয়া হতো না। কিন্তু এখন মোটামুটি খাওয়া হয় বলে অনেক ভালো লাগে এবং বাজারে গেলেই কেনার চেষ্টা করি। কিছুদিন আগে জোড়া একশো কুড়ি টাকা করে ছিল আমাদের এখানে, এখন ৮০ টাকায় জোড়া মোটা মোটা আনারস পাওয়া যায়। প্রচন্ড গরমের দিনে অথবা সর্দি লাগার পূর্ব মুহূর্তে এ আনারস খেলে বেশ কাজে লাগে।

IMG_20240714_175923_003.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসInfinix Hot 11s
বিষয়মেলা থেকে ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে দক্ষতার সাথে কাজ করলে তার তার প্রশংসার সকলেই করবে। তার প্রমান আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা দেখে অনেক ভালো লাগলো। আপনার ধারণা করা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল। ফটোগ্রাফির সাথে বেশ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু প্রত্যেকটা ফটোর সুন্দর বর্ণনা দিতে।

 2 years ago 

বর্ণনাগুলো খুব সুন্দর হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38