স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করি।

Picsart_24-12-26_18-36-03-266.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

বড়দিনের আগমনকে জানাই স্বাগতম

জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

শীতের এই সকালে দুঃখ কষ্ট ভুলে
জাগায় মনের শত ইচ্ছা।

এসেছে ঠান্ডার দিন সর্দি কাশি যেন সীমাহীন
তবুও সকাল সকাল পান করি গরম চা।

খেজুরের রসের কথা মনে হলেও পায় না
আগে কত বানিয়েছি পাটিসাপটা ভাপা পিঠা।


দুই নম্বর অনু কবিতা

ভালোবাসার রাজ্যে আজ আমি অসহায়

মিথ্যা ছলনায় পড়ে যেন জীবন হয়েছে ছায়

চেয়েছিলাম যাকে আপন করে ধরে রাখতে
তার বুকেতে আমার হলো না ঠাই।

সত্যিই ভালোবাসা শুধু মানুষকে কাঁদায়
যার বাস্তব প্রমাণ ভালোবাসা দিয়েছে আমায়।


তিন নম্বর অনু কবিতা

হতাশার মাঝদিয়ে যাচ্ছে জীবন

জনিনা এভাবে কবে হয়ে যায় মরণ।

চেয়েছিলাম সাজাতে রঙ্গিন ভূবন
তাই নিয়ে করেছি কত আয়োজন।

কবে জানি এসে যায় কালবৈশাখী ঝড়
সকলকে রেখে হয়ে যাব পর।


চার নম্বর অনু কবিতা

আকাশের নীলে তুমি চেয়ে দেখ সজনী

দিন যায় রাত আসে আঁধারে থাকে রজনী।

তেমনি করে আঁধারে ভরা আমার এ জীবন
যখন তুমি আমার থেকে নিয়ে গেছে মন।

শরতের আকাশে দেখি সাদা সাদা মেঘ
শীতের সকালে জাগে প্রেমের আবেগ।

তবুও কেন একাকী তোমার পানে চেয়ে
নিদ্রার মতো ভঙ্গ হয় স্বপ্ন হাজারো প্রত্যাশী মেয়ের।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


বড়দিনের আগমনকে একটু স্বাগত জানিয়েছি সর্দি কাশি জ্বরের মধ্য থেকে। এছাড়াও,একটু বিরহ অনুভূতি নিয়ে সাজাতে চেয়েছি আজকের কবিতা। জানিনা কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম। তবে কবিতার অনুভূতিটা সম্পূর্ণ অন্যের অনুভূতি নিজের করে নিয়ে লেখা। আমরা লক্ষ্য করি অনেকের মধ্যেও এমন কষ্টের অনুভূতি থেকে থাকে। ঠিক সে অনুভূতি একটু নিজের মধ্যে আনার চেষ্টা। আর সেভাবে লিখেছি। তবে প্রথম কবিতার অনুভূতিটা সময় সাপেক্ষে মনের মধ্যে ধরা। বেশ কিছুদিন ধরে সর্দি জ্বর কাশি লেগেই রয়েছে। তাই সেই চিন্তা থেকেই কবিতাটা লেখা। কবিতাগুলো আপনাদের কেমন লেগেছে, একটু কমেন্টে জানাবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য। কবিতা লেখার মধ্যে অন্যরকম ভালোলাগা ও আনন্দ থাকে। যখনই মনের মধ্যে সেই ভালোলাগা থাকে তখনই সুন্দর কবিতা লেখা সম্ভব। আশা করবো আরো সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 
 2 years ago 

বাহ্ অসাধারণ অণু কবিতা লিখেছেন আপু আপনি। আমার কাছে আপনার লেখা প্রতিটি অণু কবিতা অনেক ভালো লেগেছে। সুন্দর লিখতে পারেন আপু আপনি। সুন্দর এই কবিতা গুচ্ছ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একটু একটু শিখেছি আপু

 2 years ago 

আপু আপনার অনুকবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু ছন্দে ছন্দে কবিতা গুলো বেশ ভালোই মিলিয়েছেন।বেশ ভালো লেগেছে আপনার কবিতা গুলো। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভিন্ন ভিন্ন টপিক নিয়ে দারুন কয়েকটি কবিতা লিখে ফেলেছেন দেখছি। প্রতি কবিতা ভীষণ সুন্দর হয়েছে। ঠিক বলেছেন আপু খেজুরের রস খেতে ইচ্ছে করলেও পাওয়া মুশকিল।কবিতার লাইনগুলো দারুন ছিল। সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

একটু চেষ্টা করেছি আপু। দোয়া করবেন যেন আরো সুন্দর লিখতে পারি।

 2 years ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241226_185839.jpg

Screenshot_20241226_185718.jpg

Screenshot_20241226_184204.jpg

হরেকরকম কবিতার সমাহার দেখছি।এক যায়গায় বেদনা।আরেক যায়গায় শীতের পীঠের আবার আরেক যায়গায় প্রকৃতির সৌন্দর্য সাথে প্রিয়মানুষকে উপমা করে লেখা। সব মিলিয়ে অতুলনীয়।একদম পাক্কা কবির মতো কবিতা লিখেছেন আপু। কবিতাগুলো পড়ে মন ভালো হয়ে গেল।

 2 years ago 

আসলে আপু এক সপ্তাহের মধ্যে সাতটা মত করে ছোট কবিতা লিখি। তখন কোন অনুভূতি থাকে নিজেও জানিনা।

 2 years ago 

আপনার লেখা অনুভূতিগুলো আমার পড়ে অনেক ভালো লাগে খুবই সুন্দর ভাষায় ছন্দে মিলিয়ে অনু কবিতা গুলো লিখে থাকেন । আজকের কবিতাগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলে কবিতা লেখা ও পড়ার মাঝে মজা রয়েছে।

 2 years ago 

আশা করবো মন্তব্য করে উৎসাহ দিবেন।

 2 years ago 

বিরহের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে অনেক ভালো লাগে। তবে আপনার অনু কবিতার ভাষা চমৎকার। প্রত্যেকজনে মনের মানুষের জন্য ভালোবাসা থাকে এবং বিরহ থাকে। ভালো লাগলো আপনার অনু কবিতাগুলো পড়ে।

 2 years ago 

একদম মনের কথা বলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61490.92
ETH 1697.04
USDT 1.00
SBD 0.38