মোবাইলে ধারণ করা বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।

GridArt_20240813_115638439.jpg

Photo Editing by college maker GridArt


আলোকচিত্র: ১


এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর ফটোগ্রাফি। লিচু খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। এই ফলটা আমার খুবই প্রিয়। তাই এ বছরে বেশ সৌভাগ্য হয়েছিল লিচু খাওয়ার। একদিকে নিজেদের গাছ থেকে ছুড়িয়ে খেয়েছি অনেক। এরপর বাজার থেকে কিনে খাওয়া হয়েছিল অনেক। শরীরের উপকারের জন্য এ জাতীয় ফলগুলো খুবই উপকারী। তবে ফরমালিন মুক্ত ফলগুলো খাওয়ার চেষ্টা করা প্রয়োজন আমাদের।

IMG_20240524_203324.jpg


আলোকচিত্র: ২


এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি। মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আমার ফেভারিট একটি সবজি। তাই মাঝেমধ্যে মিষ্টি কুমড়ো কিনে খাওয়ার চেষ্টা করে থাকি। এতে খাবারের রুচি বাড়ে। তাই আমি চেষ্টা করে থাকি নিজে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে।

IMG_20240613_192435.jpg


আলোকচিত্র: ৩


এটা এক রাস্তার ফলের দোকানের ফল বিক্রেতার কাছ থেকে ফল কেনার মুহূর্তে ধারণ করেছিলাম ফটোটা। মাঝেমধ্যে এমন ফল বিক্রেতাদের বিভিন্ন পর্যায়ের ফল দেখে ফটো ধারণ করতে খুবই ভালো লাগে। যেখানে অনেক রকমের ফল দেখতে পাওয়া যায়। তবে ফল কিনে খাওয়ার মুহূর্তে অবশ্যই আমাদের যাচাই করে নেওয়া উচিত এগুলো ফরমালিন দেওয়া কিনা।

IMG_20240611_180842.jpg


আলোকচিত্র: ৪


এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। প্রত্যেকটা ফুলের মধ্যে রয়েছে সৌন্দর্য। তবে কৃষ্ণচূড়া ফুলটা ব্যতিক্রম। এটা যেহেতু একটা কাঠের গাছ, সারা গাছব্যাপী ফুল ধরে নির্দিষ্ট একটা সময়ে। বিশেষ করে বৈশাখ মাস থেকে কৃষ্ণচূড়া ফুলের দেখা মেলে গাছে গাছে। আর তখন কৃষ্ণচূড়া গাছ চারিপাশের পরিবেশ কে রাঙিয়ে তোলে। ঠিক তেমনি এই কৃষ্ণচূড়া ফুল গাছের চিত্রটা মোবাইলের ক্যামেরা জুম করে ধারণ করেছিলাম। বেশ ভালো লাগছিল এত সুন্দর মনোরম পরিবেশ দেখে।

IMG_20240518_114420.jpg


আলোকচিত্র: ৫


এটা একটি তরমুজের ফালি। আমরা সবাই জানি প্রচণ্ড গরমের দিনে তরমুজ আমাদের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গরমের মুহূর্তে তরমুজ বা তরমুজের জুস খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। তবে এ বছর প্রথম দিকে লক্ষ্য করেছিলাম তরমুজের ব্যাপক দাম ছিল। তবে দেশের মানুষ যখন তরমুজ খাওয়া বন্ধ রাখল সেই মুহূর্ত থেকে তরমুজের দাম কমতে থাকে। তবে ফরমালিনযুক্ত তরমুজের সংখ্যা বাজারে অনেক বেশি ছিল। এমন তরমুজ আমাদের কপালে জুটে গেছিল দেখতে লাল কিন্তু খেতে কোন সুস্বাদু ছিল না।

IMG_20240524_203421.jpg


আলোকচিত্র: ৬


যেকোনো ফল প্রথমদিকে খেতে খুবই ভালো লাগে। এবার কাঁঠাল পাকার প্রথমদিকে লক্ষ্য করা গেছে পাকা কাঠাল খাওয়ার অন্যরকম অনুভূতি। একদম প্রথম পর্যায়ে গাছের কাঁচা কাঁঠাল পেরেই পাকাতে দেওয়া হয়েছিল। একে যাওয়ার পরে এভাবে প্লেটে উঠিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম আনন্দ সহকারে।

IMG_20240530_183624.jpg


আলোকচিত্র: ৭


মোবাইলের ক্যামেরা জুম করে ধারণ করা একটি তাল গাছের ফটোগ্রাফি। মাঝেমধ্যে মোবাইলে জুম করে ফটো ধারণ করতে আমার খুবই ভালো লাগে। কারণ একটি স্থান থেকে দূরবর্তী স্থানের সুন্দর চিত্র ধারণ করা যায় খুব সহজে। তবে মোবাইলটা হতে হবে ঠিক তেমন। বেশ একটু দূর থেকে আমি এভাবে তাল গাছের উপরের অংশ ফটো ধারণ করেছিলাম।

IMG_20240625_144241.jpg


আলোকচিত্র: ৮


এটা বুনো গায়গোগলু লতার ফল। অনেকে এই গাছ দেখেছে কিন্তু নাম জানেনা। তবে আমি যতটা জানি এই গাছের শিকড় বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয়ে থাকে। বর্ষার সময় এই গাছের জঙ্গল বেশি লক্ষ্য করা যায় চারিপাশে। আমাদের এলাকায় পুকুর পাড় গুলো তো এই গাছে পরিপূর্ণ হয়ে যায়।

IMG_20240628_181923.jpg


আলোকচিত্র: ৯


এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিমের বিচি। শিমের বিচি খেতে পছন্দ করে না এমন মানুষকেও কম। আমার কাছে তো খুবই ভালো লাগে এই সবজি। আশা করি এবার শীতেও অনেক খেতে পারব। কারণ আমাদের পুকুরের বাগান গুলোতে শিম গাছ লাগানো হয় প্রত্যেক বছর, এবারও অনেক লাগানো হয়েছে।

IMG_20240302_161214.jpg


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 2 years ago 

আপনার মোবাইলে ধারণ করা বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফিগুলো আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দক্ষ হাতে উঠানো রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তার মধ্যে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে । যাইহোক আপনার মোবাইলে ধারণ করা বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগলো আমার।

 2 years ago 

নানা ধরনের জিনিষ দিয়ে ব্লগটা সাজিয়েছেন। এখানে ফলের দোকানের ছবিটা সহ শিমের বিচির ছবিটা অনেক সুন্দর হয়েছে। তাছাড়া আরো কয়েকটা ছবি দেখলাম ভালোই লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর করে সাজানোর

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন এবং এখানে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে৷ একইসাথে এই ফটোগ্রাফি গুলো করে আপনি অনেক দক্ষতার পরিচয় গিয়েছেন৷ এর মধ্যে যে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 2 years ago 

কৃষ্ণচূড়া ফুলের অনেক ফটো ধারণ করেছিলাম ভাইয়া

 2 years ago 

তা আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেলাম। খুব ভালো লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিভিন্ন ধরনের ফল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

আজকে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর ফল এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। না শেয়ার করা ফটোগ্রাফি গুলা দেখতে বেশ চমৎকার লাগছে। এমনিতে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন তা আপনা ফটোগ্রাফির ধরন দেখলেই বোঝা যায়। ধন্যবাদ আপু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক অনেক শুকরিয়া আপু। সবাই এমন প্রশংসা আশা করে।

 2 years ago 

আজকে আপনি ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি এবং তাল গাছের ফটোগ্রাফি। তবে আপনার অন্যান্য ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আর মিষ্টি কুমড়ো খেতে কম বেশি সবাই অনেক পছন্দ করে।অসাধারণ কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আমি ভিন্ন রকম তো পছন্দ করি।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কৃষ্ণচূড়া ফুল আমারও ভালো লাগে

 2 years ago 

কৃষ্ণচূড়া ফুল আমারও অনেক প্রিয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38