(এসো নিজে করি) ডাই :- ক্লে আর কার্ডবোর্ড দিয়ে তৈরি ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আপনাদের মাঝে অন্যরকম একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করলাম। এখন সবাই বেশ সুন্দর ভাবে ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে। আমি নিজেও চেষ্টা করি আপনাদের মাঝে ছোট খাটো কিছু জিনিস তৈরি করে শেয়ার করার জন্য। আমার কিন্তু ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক বেশি অসুবিধা হয়। কিন্তু আপনাদের উৎসাহ পেয়ে সবসময় ভালো ভাবে যে কোন জিনিস তৈরি করি। আজকে ক্লে আর কার্ডবোর্ড দিয়ে গাছের ডালে বসে থাকা পাখির একটি ওয়ালমেট তৈরি করলাম। এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লাগলো। তাই আজকে এই পাখির ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240801_151237.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কার্ডবোর্ড
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240901_122919.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কিছু কার্ডবোর্ড ছোট বড় করে সমান করে কেটে নিয়ে নিলাম।

IMG_20240901_122958.jpg

ধাপ - ২ :

এরপর নীল একটি রঙিন কাগজের চার কোনায় ঘাম দিয়ে কার্ডবোর্ড গুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240901_123019.jpg

ধাপ - ৩ :

এরপর কফি কালার এবং কালো রঙের ক্লে দিয়ে একটি গাছের ডাল এবং একটি পাখির বাসা তৈরি করে নিলাম।

IMG_20240901_123032.jpg

ধাপ - ৪ :

এরপর আরো কয়েকটি গাছের ডাল পালা এবং পাখির বাসায় নীল রঙের পাখির ডিম তৈরি করে বসিয়ে নিলাম।

IMG_20240901_123117.jpg

IMG_20240901_123156.jpg

ধাপ - ৫ :

এরপর কয়েকটি কালারের ক্লে দিয়ে একটি সুন্দর পাখি তৈরি করে নিলাম।

IMG_20240901_123223.jpg

ধাপ - ৬ :

এরপর গাছের ডালে পাখি বসিয়ে সবুজ রঙের পাতা তৈরি করে গাছের ডাল গুলোর মধ্যে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240901_123309.jpg

ধাপ - ৭ :

এরপর হলুদ রঙের ক্লে দিয়ে একটি সূর্য তৈরি করে গাছের ডালের উপরের অংশে বসিয়ে নিলাম।

IMG_20240901_123423.jpg

শেষ ধাপ :

এভাবে গাছের ডালে বসে থাকা পাখির সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিলাম। আশা করে আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20240801_151111.jpg

IMG_20240801_151327.jpg

IMG_20240721_205815.jpg

IMG_20240801_151237.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে আর কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। বিশেষ করে পাখির দৃশ্য টি দেখতে অনেক বেশি ভালো লাগছে। পাখির বাসার দৃশ্য টি ও বেশ সুন্দর লাগছে।

 2 years ago 

আমার বানানো পাখির বাসা দৃশ্যটি বেশ সুন্দর লাগছে বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করা ওয়ালমেট দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর ভাবে পুরো ওয়ালমেট আপনি তৈরি করেছেন। পাখিটা গাছের ডালে অনেক সুন্দর ভাবে বসে রয়েছে। আর পাখির খাঁচায় দেখছি অনেকগুলো ডিম রয়েছে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগানো হলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে।

 2 years ago 

আসলে আমি ওয়ালমেট এর মধ্যে চেষ্টা করেছি পাখি এবং ডিম খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে আজ আপনি আমাদের মাঝে দারুন একটা ওয়ালমেট তৈরি করে দেখালেন। আসলে এত সুন্দর ভাবনা চিন্তা আপনাদের পোস্ট দেখলে বোঝা যায়। এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি পোস্টটি সুন্দরভাবে শেয়ার করার জন্য। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।

 2 years ago 

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি কাববোর্ড এবং ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। খুবই ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লেগেছে সূর্যটি। সবমিলিয়ে ওয়ালমেটটি দেয়ালে টাঙালে খুব সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

আসলে আপু আমি ওয়ালমেট এর মধ্যে হঠাৎ করে খেয়াল করলাম সূর্য দিলে দেখতে ভালো লাগবে। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এমনি তো বেশ ভালই লেগেছে ওয়ালমেটটা তবে বর্ডারটা আমার মনে হয় অন্য কোন রং দিয়ে রং করে নিলে আরো ভালো লাগতো। নইলে পাখিটা ভীষণ সুন্দর লাগছে দেখতে খুব কিউট বানিয়েছেন।

 2 years ago 

আমি কার্ডবোর্ড কালারটা রাখতে চেয়েছি এই কারণে রং করি নাই। ভালো থাকবেন আপু।

 2 years ago 

ক্লে আর কার্ডবোর্ড দিয়ে তৈরি ওয়ালমেট তৈরি করেছেন ভীষণ চমৎকার সুন্দর হয়েছে দেখতে।গাছের ডালে পাখির বাসা ও তাতে ডিম অসাধারণ সুন্দর দৃশ্য। ধাপে ধাপে ক্লে দিয়ে গাছের ডালে পাখির বাসা ও পাখি সূর্য বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলে আমি ওয়ালমেট এর মধ্যে একটু ভিন্ন রকম করার চেষ্টা করেছি। এই কারণে পাখি এবং ডিম দিয়েছি। ভালো থাকবেন আপু।

 2 years ago 

আপনার ওয়ালমেট দারুণ হয়েছে। আসলে ভাইয়া পাখি ও ডিম গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে একটু ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ওয়ালমেট দারুন হয়েছে বলে আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি ক্লে দিয়ে কার্ডবোর্ডের উপরে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। গাছের ডালে পাখির বাসা খুব সুন্দর হয়েছে। পাখি দেখতে অনেক কিউট দেখাচ্ছে। এই ওয়ালমেট বানাতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই ওয়ালমেট বানাতে আমার অনেক সময় লেগেছে। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ক্লে আর কার্ডবোর্ড ব্যবহার করে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। চমৎকার ওয়ালমেট দেখে আমারও তৈরি করতে ইচ্ছে করছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

আমার ওয়ালমেট নিয়ে চমৎকার উচিত মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42