রঙিন কাগজ দিয়ে তৈরি শার্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে একটি শার্ট তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকি। ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই শিখতে পারলাম। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি একটি সুন্দর শার্ট তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই কাগজের শার্টটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি শার্ট তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

20230701_211542_mfnr.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

20230701_203426_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটাকে লম্বা করে মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম।

20230701_203547_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর লম্বা ভাজের দুপাশে আরও দুটি ভাজ করে নিলাম।

20230701_203727_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপর এক পাশে প্রথমে বড় করে ভাগা করে ভাঁজ করে নিলাম। তারপর পাশে আরও একটি ছোট কাজ করে নিলাম।

20230701_203944_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর বড় ভাজ টাকে ছোট ভাঁজের মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

20230701_204536_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর মার্কার কলম দিয়ে শার্ট এর মাঝখানে কালো কিছু বৃত্ত এঁকে নিলাম।

20230701_211443_mfnr.jpg

ধাপ - ৬ :

এইভাবে রঙিন কাগজ গুলো ভাঁজ করে একটি শার্ট তৈরি করা শেষ করে নিলাম।

20230701_211529_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে সুন্দর একটি শার্ট তৈরি করে নিলাম। আশা করি এই শার্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

20230701_211542_mfnr.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন কাগজের শার্টটি দেখতে দারুন হয়েছে।রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে ভীষণ সুন্দর হয়।আপনি শার্টটি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 3 years ago 

আমার রঙিন কাগজের শার্টটি দেখতে দারুন হয়েছে বলে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে একটি শার্ট তৈরি করেছেন। সত্যিই আপনি ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার জিনিস বানিয়ে থাকেন। আজকে আপনার রঙিন কাগজের শার্ট দেখে আমি মনে করলাম বাস্তবে কোন শার্টের ফটোগ্রাফি হবে। বিশেষ করে শার্ট তৈরি কাগজের কালার দেখে আমার কাছে বেশি ভালো লাগলো। অনেক সুন্দর করে রঙিন কাগজের শার্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আমার রঙিন কাগজের শার্ট নিয়ে আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। যা দেখতে বেশ ভালো লাগে। আর আজকে তৈরি করার শার্টটাও দেখতে খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে একটি শার্ট ভাঁজ করে রাখা হয়েছে।

 3 years ago 

আপনার উৎসাহিতামূলক মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই রঙিন কাগজের শার্ট দেখে আমার কাছে খুব খুব ভালো লেগেছে। রঙিন কাগজের উপর আপনার দক্ষতা ও পারদর্শিতা অনেক অনেক বেশি। যার কারণে আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি শার্ট তৈরি করতে সক্ষম হয়েছেন। রঙিন কাগজ ব্যবহার করে কিভাবে এত সুন্দর শার্ট তৈরি করা যায়, তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার রঙিন কাগজের শার্ট দেখে আপনার কাছে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি অনেক আকর্ষণীয় হয়। ভাইয়া আপনার তৈরি করা শার্ট সুন্দর হয়েছে। আসলে নিজের দক্ষতা কাজে লাগিয়ে মাঝে মাঝে নতুন কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দারুন ভাবে শার্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে যেমন ভালো লাগে তেমনি আকর্ষণীয় লাগে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি শার্ট অসাধারণ হয়েছে এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করেছেন যা দেখে শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টি- শার্ট তৈরি করেছেন ভাইয়া।দেখতে খুব সুন্দর লাগছে।বেগুনি রঙের হওয়ার জন্য আরও বেশি নজর কাড়ছে ডাই টি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজের শার্ট নিয়ে উৎসাহিতমূলক মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শার্ট তৈরি করেছেন। রঙিন কাগজের শার্ট তৈরি করার উপস্থাপন গুলো দেখে শিখে নিলাম। খুব সহজেই পরবর্তীতে তৈরি করতে পারব।

 3 years ago 

চেষ্টা করলে ভাইয়া আপনি আমার থেকেও খুব সুন্দর রঙিন কাগজের শার্ট বানাতে পারবেন। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38