You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার করা প্রত্যেকটা পোস্ট আমি খুবই পছন্দ করি। আর আপনার পোস্টগুলো দেখার চেষ্টা করি আমি প্রতিনিয়ত। সব সময় সুন্দর সুন্দর পোস্ট গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। বিশেষ করে মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ গুলো খুবই ভালো লাগে। যেহেতু ব্যস্ততার কারণে মুভি এবং ওয়েব সিরিজ কিছুই দেখা হয় না, তবে আপনার রিভিউর মাধ্যমে সেগুলোর সম্পর্কে ভালোভাবেই ধারণা নিয়ে নিতে পারি। যার কারণে অনেক ভালো লাগে। আর তাইতো মনোযোগ সহকারে রিভিউ গুলো পড়ার চেষ্টা করি। আপনি অনেক সুন্দর করে রিভিউ লিখে থাকেন, যেগুলো পড়লে আর মুভি এবং ওয়েব সিরিজ দেখাই লাগেনা। পর্ণশবরীর শাপ ওয়েব সিরিজটার এই পর্ব সুন্দর ছিল নামটা ছিল "শাপমোচন"। আমি তো ভাবছিলাম ভাদুড়ী লোকটা এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে কিনা। এই অন্তিম পর্বে তো দেখলাম মুক্ত করতে পেরেছে, এবং কি অভিশাপ চলে যাওয়ার পাশাপাশি আশীর্বাদ ও পেয়েছে। যার কারনে ভাদুড়ীর শারীরিক সমস্যা এবং পায়ের সমস্যাটাও কেটে গিয়েছে। আর তিনিও ভালোভাবে চলতে পারতেছে। অর্নার শরীর থেকে ওই আত্মাটা তাহলে চলেই গেল। চমকপুর নিবাসী আশীর্বাদ পেয়েছে দেখে বেশি ভালো লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37