You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১১ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আমি দুর্গাপূজো ২০২৩ এর দশম পর্ব টা দেখেছিলাম। দশম পর্বটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিল। আর আপনি এ পরবর্তীতে ১১ তম পর্ব শেয়ার করেছেন সবার মাঝে। দশম পর্বের মতো 11 তম পর্ব ও অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। বনগাঁর স্পোর্টিং ক্লাবের সৌন্দর্য যেমন অনেক বেশি মনোমুগ্ধকর ছিল, তেমনি প্রতাপগড় স্পোটিং ক্লাবের সৌন্দর্য ও জাস্ট অসাধারণ ছিল। এখানেও দেখছি প্যান্ডেলটা অনেক সুন্দর ভাবে করেছিল। যেহেতু আপনি রাত ৩ টার দিকে গিয়েছিলেন, তাই সেখানে তেমন বেশি ভিড় ছিল না বুঝতেই পারতেছি। কারণ সবাই তো মাঠের মধ্যে বসে ভিড় জমিয়েছিল। আপনি গুগল ম্যাপের সাহায্য নিয়ে ভালোই করেছিলেন দাদা। google ম্যাপ কিন্তু সব সময় সঠিক হয়। ঘুরিয়ে পেচিয়ে নিয়ে গেলেও ঠিক জায়গায় নিয়ে যায়। দাদা আশা করছি পরবর্তী পর্ব শীঘ্রই দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63540.09
ETH 1790.10
USDT 1.00
SBD 0.39