You are viewing a single comment's thread from:

RE: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের শোষণীয় পরাজয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

ঐদিন বাংলাদেশ এবং শ্রীলংকার খেলাটি আমি সম্পূর্ণ দেখেছিলাম। তবে ভাইয়া বাংলাদেশের দুইটি অপেনার ব্যাটসম্যান বলতে গেলে একদম নতুন। আমি তানজিম তামিমের খেলা দেখেছিলাম আন্ডার নাইন্টিনে। যদিও তিনি অভিষেক ম্যাচে দুই বল খেলে জিরো রানে আউট হয়ে গেল। তবে ক্যাপ্টেন হিসেবে শাকিব অনেক ভালো সেটা আমরা সবাই জানি। যিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে অনেকদিন পর্যন্ত আছে। ঐদিন নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাটিং করেছে বাকিরা সবাই খারাপ খেলেছেন। এবং শ্রীলংকা খুব সহজে ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটি জয়লাভ করেছে। তবে ভাইয়া আশা করি আফগানিস্তানের সাথে ভালো খেলে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবো। তবে আপনার মত আমিও খেলা ভক্ত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39