You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ইনসিডিয়াস-চ্যাপ্টার ২

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা ইনসিডিয়াস মুভির দ্বিতীয় পর্ব দেখে ভীষণ ভালো লাগলো। আসলে এই ধরনের রহস্যজনক মুভি গুলো দেখতে ভালই লাগে। তবে একটা জিনিস খুবই খারাপ লেগেছে এখানে অনেকগুলো মানুষকে মেরে ফেলা হয়। বিশেষ করে খুন করার পর আবার দেখছি সেগুলোকে সাজিয়ে রাখে। আসলে এরকম একটা কাহিনীর কথা আমি আরো একবার শুনেছিলাম। তবে এই মুভির কাহিনী সেটা আমার জানা ছিল না। তবে এখানে দেখছি আবার মানুষকে মেরে এরপর আবার কেমিক্যাল এর মধ্যে ডুবিয়ে রাখে। এইসব বিষয়গুলো চিন্তা করতেই কেমন অদ্ভুত লাগছে। তবে দেখছি এখান থেকে আবার একজন আত্মা হয়ে গিয়েছে। এই ধরনের কাহিনী গুলো দেখতে ভালই লাগে। তবে শেষ পর্যন্ত একটা ছোট ছেলে দেখছি এই কাহিনী শেষ করল। আসলে মহিলাটি মূলত ছেলেদের মা ছিল। আপনার মুভিটির রিভিউ পড়ে ভালোই লেগেছে। পরবর্তীতে নিশ্চয়ই আরো মুভি রিভিউ দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39