ফটোগ্রাফি:-রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। সবজি ফুলের মধ্যে কুমড়ো ফুলগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর এই ফুলগুলো আকার একটু বড় হয়। শীতকাল আসলে কিন্তু অনেকেই শাকসবজি গাছ রোপন করে। আমাদের বাড়ি তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি গাছ রোপন করেছি। আর নিজের বাগানে সবজি ফুলের ফটোগ্রাফি করেছি। কুমড়ো গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। মজার শাকসবজি এবং মজার কুমড়ো ও ফুল খাওয়া যায়। আশা করি কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট রাস্তার ফটোগ্রাফি। আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার গাড়ি যাই। আর এইখানে হচ্ছে চার রাস্তার মোড়। আর এইখানে কিন্তু ছোট একটি দোরা আছে। একদিন বৃষ্টির সময় যখন আমি বাজারে গেলাম তখন এই রাস্তার ফটোগ্রাফি করেছিল। তাই আজকে এই জিরো পয়েন্ট রাস্তার ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে। কিছু কিছু ফুল আছে যেগুলো দেখলে অন্যরকম ভালো লাগে তার মধ্যে একটি হচ্ছে রঙ্গন ফুল। আর এই ফুলগুলো কিন্তু শীতকালে বর্ষা এবং গরমকাল সবসময় গাছের মধ্যে ফোটে। আর রঙ্গন ফুল গাছগুলো আকারে কিন্তু বড় হয়। যদিও এই ফুলগুলোর মধ্যে তেমন কোন ঘ্রাণ নেই। আরো অনেক দিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের অঙ্গন ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/i/status/2032042696932745550