কবিতা:-সুখের বাজার।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230607-WA0008.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে শেয়ার করতেছি।

আমি আজকে আপনাদের মাঝে সুখের বাজার কবিতাটি লিখেছি। বর্তমান সময়ে সুখের ভাজার অনেক গরম। আসলে সুখ পেতে হলে মানুষ অনেক কষ্ট করতে হয়। এখন বাজারে জিনিসপত্রের যে দাম এগুলো কিনতে মানুষ অনেক কষ্ট করতে হয়। আসলে আমি কিছু ভালোবাসা বাজারের জিনিসের সাথে তুলনা করেছি। বর্তমান সময়ে অনেক জিনিসপত্র মানুষের নাগালের বাইরে। আমি চেষ্টা করেছি কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে। আশা করি আমার এই কবিতা পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

কবিতা:-সুখের বাজার।

সুখ তুমি কি
আলু পেঁয়াজের মত দামি।
নাকি বাজারের গরম চা
নাকি অশান্তির বড় কারণ।
আমি চাই সুখে থাকি
সুখ বলে ফাঁকি দিয়ে আসি।

আমি চাই মহা সুখে থাকি
সুখ বলে বাজারে সুখের
দাম অনেক বেশি।
সবকিছু বাজারে বিক্রি
করা হয় কিন্তু বলে
কিছু বাজারে পাওয়া যায় না।

সুখ পেতে হলে মনের
শান্তি থাকতে হয়।
আমি সুখের বাজার গিয়ে
দেখি অনেক কষ্টের সামান।
আমি সেই মহা সুখে থাকি
সুখ বলে কষ্টের বাজারে আমি থাকি।

আমি চাই সুখ খুঁজি
সুখের বাজার বলে
আমি অনেক দূরে আছি।
আমি চাই সুখে থেকে
পান্তা ভাত খেতে থাকি।
সুখ বলে কষ্টের বাজারে
পান্তা ভাতও অনেক দূরে আছে।

সুখ তুমি কি
বাজারে কেজির মাপে যদি পেতাম।
সুখ বলে আমি অনেক দূরে
আছি সুখ পেতে হলে
কষ্টের সাগরে ভাসতে হবে।
আমি চাই সুখে থাকি সুখ বলে
কষ্টের মাঝে বেঁচে থাকো ।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আসলে ভালোবাসা বাজারে বিক্রি হয় না। আর পেঁয়াজ এবং আলুর মতো দামও না। সুখের বাজারে মন যেখানে আপনি সুখ খুঁজে নিতে হবে। সুখ পেতে হলে মানুষ অনেক কষ্ট করে সুখের জন্য। তবে আপনার কবিতা লাইন গুলো খুব চমৎকার হয়েছে। খুব সুন্দর করে কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কবিতা লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুখ নিয়ে অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন যা সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। সুখ যদি কিনতে পাওয়া যেত তাহলে হয়তো সবাই সুখী হয়ে যেত। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুখ এমন এক জিনিস যার কাছে থাকে সেই সুখেই থাকে আর যার কাছে নেই সেই দুঃখী। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার লিখেছেন ভাই আপনি কবিতা। আসলে বর্তমান সময়ে সুখ পাওয়া বড় কষ্টের। আপনি বিভিন্ন উপমা দিয়ে সুখের কবিতাটি লিখলেন। আসলে বর্তমান বাজারের মত সুখ ও এমন হয়ে গেছে। কবিতার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সুখের বাজার কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

তবে ঠিক বলেছেন বর্তমান বাজারের মত সুখ ও এমন হয়ে গেল। আপনার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার কবিতার নামটি বেশ সুন্দর।আর সেই সঙ্গে কবিতার ভাবনাটিও,আসলেই কিছু ভালোবাসা বাজারের সস্তা পণ্যের মতোই মূল্যহীন যা কখনো পরিপূর্ণতা পায় না।মানুষের অর্থ না থাকলেও সুখী হতে পারে সেটা সেই মানুষের মনের বা চেতনার উপর নির্ভর করে।ভালো লাগলো কবিতাটি পড়ে,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে কিছু কিছু ভালোবাসা বাজারে জিনিসের মত সস্তা হয়ে গেছে। এখন সত্যিকারে ভালোবাসা আর নকল ভালবাসা বোঝাই যায় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কবিতা লেখার টপিকটা আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে আমরা সবাই সুখী থাকতাম, যদি সুখ বিক্রি করা হতো এবং কোথাও পাওয়া যেত। সুখের বাজার কবিতাটার প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর ভাবে লিখেছেন। লাইনগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আপনি এভাবে কবিতা লিখলেন আশা করছি পরবর্তীতে আরো সুন্দরভাবে কবিতা লিখতে পারবেন।

 3 years ago 

ঠিক বলেছেন সুখ যদি বাজারে বিক্রি করা হতো তাহলে সবাই সুখে থাকতো। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39