গল্প:- উপরে এক রূপ ভিতরে অন্যরূপ।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আমাদের পাশের বাড়ির একটি ছেলের বিয়ের ঘটনা। আমাদের পাশে বাড়ির আলম ভাই বিয়ে ঠিক হয়েছে আমাদের পাশে অন্য গ্রামে। গ্রামটি পাশে হল তার বিয়ে ঠিক হয়েছে বাড়িটি আমাদের বাড়ি থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূর হবে। এবং আলাম ভাইয়ের বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। এবং এই কারণে সবাইকে সে তাড়াহুড়া করে দাওয়াত দিয়েছেন। যদিও আমি নিজেও ওই বিয়ের দাওয়াত পেয়েছি।
এরপর আমরা তিনজন বন্ধু মিলে বাইক নিয়ে বিয়ে বাড়িতে যাব ঠিক করলাম। যদিও আলম ভাই তার বিয়েতে গাড়ি ঠিক করেছে। এরপর আমরা তিনজন বাইক নিয়ে বিয়ে বাড়িতে যাইতেছি। যদিও আমরা গ্রাম চিনি কিন্তু বিয়ে বাড়িটা চিনি না। এরকম হলে অনেক সময় কোন লোক দেখলে জিজ্ঞেস করে বাড়িটি কোথায়। আমরাও সেই হিসাবে একজন মুরুব্বী কে পেলাম তাদের এলাকায়। মুরুব্বির হাতে লাঠি এবং মাথায় টুপি অনেক বয়স্ক লোক। এরপর আমরা তাকে সালাম দিয়ে কথা বলতে লাগলাম।
এমন সময় আমি ওই মুরুব্বী কে জিজ্ঞেস করলাম মোল্লাবাড়ি কোথায়। যদিও আমরা মোল্লা বাড়ির সামনে ই কিন্তু বিয়ের গেট বাড়ির ভিতরে হওয়ায় দেখা যাইতেছে না। এমন সময় ওই মুরুব্বিটি আমাকে জিজ্ঞেস করল আপনারা কোথায় থেকে আসলেন। এবং আমি সাথে সাথে আমাদের গ্রামের নাম বললাম। এমন সময় সে বলতেছে মোল্লাবাড়ি কার দিকে যাবেন। তখন আমরা বলতেছি মোল্লাবাড়িতে বিয়েতে যাব। এমন সময় লোকটি আমাদেরকে বলতেছে আপনারা আগের বরের মেহমান না পরের বরের মেহমান। হঠাৎ করে আমরা তিনজন অবাক হয়ে গেলাম।
এরপর আমরা তিনজন বলতে লাগলাম আমরা অমুক জায়গা থেকে আসলাম এবং আমাদের বরের নাম হচ্ছে আলম। তখন ওই বয়স্ক লোকটি বলতে লাগল মেয়েটির বিয়ে ঠিক হয়ে বিয়ের একদিন আগে বিয়ে ভেঙ্গে গেল। এই বলে বয়স্ক লোকটি আরো উল্টাপাল্টা কথা বলতেছে। তারপর আমরা বিয়ে বাড়িতে গেলাম খাওয়া-দাওয়া করার জন্য বসলাম। এবং সবাইকে একসাথে খাওয়া দাওয়া দিচ্ছে এবং ভালোই দেখাশোনা করতেছে। কিছুক্ষণ পরে মেয়ের বাবা এবং ওই বয়স্ক লোকটি এসে।
আমাদের এলাকার মুরুব্বিদেরকে বলতেছে আপনারা মনে কষ্ট নিবেন না। আপনাদের ঠিকমতো খাওয়া-দাওয়া করাতে পারি নাই। এবং ওই মুরুব্বিটি এত সুন্দর করে সবাইকে বলতেছে কোন কিছু দরকার হলে আমাদেরকে বলেন। আমি এবং মেয়ের বাবা আমার ভাতিজা হয় আমরা খেয়াল রাখতেছি খাওয়া-দাওয়ার দিকে। অথচ 15-20 মিনিট আগে এই লোক ওই মেয়ের বিয়েতে খারাপ কথা বলতেছে আমাদের কাছে। এত বড় বয়স্ক লোক নিজের বাড়ি দূর সম্পর্কে নাতনি হয় তার বিয়ের কথা বদনাম করতেছে।
আসলে কিছু কিছু মানুষ আছে যাদের উপরে এক রূপ ভিতরে অন্যরূপ। ঐদিন সত্যি আমরা অবাক হয়ে গেলাম এত বয়স্ক লোক কিভাবে একটি বিয়ের মেহমান এল কাছে নিজ বাড়ির মেয়ের বদনামি করতে পারলো। এই হচ্ছে আমার আজকের বাস্তব একটি গল্প। আশা করি আমার এই গল্প পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনি ভাইয়া আমাদের সমাজে প্রচলিত একটি বাস্তব জিনিস নিয়ে তুলে ধরেছেন। আমাদের সমাজে এরকম মানুষ হাজার হাজার রয়েছে যাদের মুখে এক এবং অন্তরে আরেক তাদের চেনা যায় না। তারা হচ্ছে বহুরূপী আর এসব মানুষের জন্য অনেকেই অনেক বিপদে পড়ে। তাই এদের মুখ প্রকাশে আনা দরকার। ধন্যবাদ ভাই আপনাকে।
https://x.com/Jamal7183151345/status/1709968219547791728?s=20
আসলে ভিতরে এক রূপ এবং বাইরে অন্য রূপ এ ধরনের আত্মীয়রাই কিন্তু মানুষের সব থেকে বড় শত্রু ।একটু আগে মেয়ের নামে বদনাম করে আবার কি সুন্দর বরের বাড়ির লোকজনকে খাওয়া দাওয়া করাচ্ছে। সত্যি এই লোকগুলোর মুখোশ খুলে দেওয়া উচিত।সমাজের বাস্তব ঘটনা তুলে ধরেছেন বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
এইসব লোক গুলো অনেক ভয়ঙ্কর আপু। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
আসলে প্রত্যেকটা মানুষের ভেতরে ভিন্ন একটা রূপ থাকে। হয়তো উপরে একটা রূপ থাকে, কিন্তু ভেতরে ভিন্ন রূপটা থাকে তাদের মাঝে। তেমনি ওই বৃদ্ধ বয়স্ক লোকটার মধ্যেও ছিল। আসলে এরকম একটা মানুষের ভেতরের আচরণটা দেখলে যে কেউ অবাক হবে। আপনার লেখা বাস্তবিক গল্প গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।
প্রত্যেকটা মানুষের ভেতরের মুখোশটা সবার সামনে প্রকাশ পায় না। তবে আমাদের উচিত এরকম মানুষ গুলোর ভেতরের রূপ সবার সামনে নিয়ে আসা। ওই লোকটা যেহেতু বৃদ্ধ ছিল তাই আপনি হয়তো ওরকম কিছুই করেননি। তবে লোকটার এই বয়সে এরকম কিছু করা একেবারেই উচিত হয়নি। ওনার ইচ্ছা উচিত ছিল মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করে নিয়ে যাওয়া। আপনাদেরকে ওনার ভেতরের রূপ দেখালেও, সবার সামনে আপনাদের সাথে ভালোভাবে কথা বলেছিল। আর এরকম আচরণ দেখলে আমি নিজেই অবাক হতাম।
তবে ঠিক বলেছেন এরকম মানুষগুলোর ভিতরে রূপ সবার সামনে নিয়ে আসা অনেক ভালো কাজ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে মানুষের সভাব কখনো চেঞ্জ হয় না বয়সে কি করবে যার সভাব যা আরকি।মুরব্বি লোকটি দেখলো হাজার চেষ্টা করেও যখন বিয়ে ভাঙতে পারলো না তাই কি করবে এখন ভালোই বলতেছে।সত্যি বলতে ভাইয়া বয়স্ক লোক গুলো বেশি খারাপ হয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কিছু কিছু লোকের বয়স হলে ও স্বভাব চেঞ্জ হয় না কথাটি একদম ঠিক বলেছেন। খুব সুন্দর করে গল্প নিয়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
একটা সত্য কথা কি জানেন ভাইয়া খাওইয়ে মানুষের কাছ থেকে সুনাম অর্জন করা যায় না। আপনারা সেটা নিজেরাই দেখলেন তার নাতনির বিয়েতে সে নিজেই বদনাম করতে শুরু করে দিয়েছে। আসলে পৃথিবীর মানুষ যে কেন এমন করে সেটা আমার মাথায় ঢোকে না।
গল্প নিয়ে সুন্দর করে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আসলে বিয়ে বাড়িতে এবং বিয়ের সময় এরকম লোক অনেক দেখা যায়। আপনারা তিনজন বন্ধু মিলে বিয়েতে গেলেন অথচ এই মুরুব্বী লোকটি তাদের বাড়ির দূর সম্পর্কের নাতনির বদনামি করতেছে। আমার কিছুক্ষণ পর এসে আবার আপনাদেরকে মেহমান দাঁড়িয়ে করতেছে। এই লোকগুলো খুবই ভয়ঙ্কর। ধন্যবাদ বাস্তব একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা ঠিক এ ধরনের লোকগুলো খুবই ভয়ঙ্কর। তারা আপন পর কিছুই চিনে না। অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য।