প্রাণের এলাকা ভালো নেই।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG_20250531_173631.jpg

আপনারা হয়তো আমার পোস্ট দেখে বুঝতে পারছেন আমি কি পোস্ট করতে লাগলাম। আমাদের প্রাণের এলাকা কিন্তু ভালো নেই। আপনারা হয়তো অনেকে জানেন আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি। আর আমাদের বাড়ির পাশেই ছোট ফেনী নদীর শাখা আছে। আমাদের বাড়ি থেকে ৫ মিনিট হেঁটে গেলে নদীটি। গত বছর বন্যার সময় সুইচগেট ব্রিজ নষ্ট হয়ে যাওয়ার পর আমাদের এই এলাকার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। সকাল এবং রাত্রে দুই সময় আমাদের এই নদীতে বড় আকারে জোয়ার আসে। আর জোয়ারের পানি মোটামুটি ভালোই বৃদ্ধি পায়। যদি বৃষ্টি না হয় তাহলে কোন সমস্যা নেই।

কিছুদিন আগে তিন চার দিন অনেক বৃষ্টি হয়েছে। এই ৩-৪ দিন বৃষ্টির কারণে আমাদের এলাকার মধ্যে অনেক পানি উঠে গেল। যদিও রাস্তার এই পাশে বাড়িঘর গুলো ঠিক আছে এখনো কোনো বিপদ হয়নি। একদিকে জোয়ারের পানি অন্যদিকে বৃষ্টির পানি যেভাবে বৃদ্ধি পায় দেখলে সামনে থেকে যে কেউ ভয় পেয়ে যাবে। কিছুদিন আগে বিকেল বেলা আমি নদীর পানি দেখতে গেলাম। অনেকে বলেছেন অনেক বড় জোয়ার আসলো নদীতে। আর লোকের মুখে শোনা কথা শুনে আমি নদীর ধারে গেলাম। সত্যি আমি নদীর ধারে গিয়ে নিজেও অবাক হয়ে গেলাম। নদীর উপরে যে জমিগুলো আছে ওই জমিগুলোর মধ্যে পানি একদম ফুল হয়ে রইল।

IMG_20250531_173512.jpg

IMG_20250531_173445.jpg

কারণ নদী থেকে অনেক দূরে রাস্তা। আর এতগুলো জমির মধ্যে একদম পানি এতই বৃদ্ধি পেয়েছেন একদম নদীর সাথে পানি ফুল হয়ে রইল। আর ওই সময় নদীর ধারে তাদের বাড়ি আছে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। অনেকে বলতে লাগলো রাতের মধ্যে পানি রাস্তার এপাশে চলে আসবে। রাস্তার এই পাশে যদি পানি আসে তাহলে শত শত বাড়িঘর পানির নিচে ডুবে যাবে। এমনিতে নদীর পাশে বাড়িগুলো অনেক সময় জোয়ারের পানিতে ডুবে যায়। গতবার বর্ষার সময় অনেকের বাড়ি ঘর পানির নিচে ডুবে গেল। ওই সময় আমাদের এলাকাতে মোটামুটি ভালই ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের।

আর সুইচগেট ব্রিজ নষ্ট হয়ে যাওয়ার পর থেকে নদী এলাকার জমিগুলোর মধ্যে কোন চাষ করা যায় না। বিশেষ করে লবণ পানির কারণে এই জমিগুলোর মধ্যে কিছু চাষ করলে হয় না। আর নদীতে এখন মাছ নেই বললেই চলে। আর আমার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে পানি এতই বৃদ্ধি পেয়েছে দুই পাশের রাস্তাগুলো সমান পানি হয়ে গেল। এভাবে কয়েকদিন বৃষ্টি হলে আমাদের এলাকার জন্য খুব বিপদ। তবে আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। সত্যি বলতে ঐদিন বিকেল বেলা বৃষ্টির সময় আমি নিজেও নদী দেখতে গিয়ে অনেক ভয় পেয়ে গেলাম। এরকম পানি বৃদ্ধি হলে আমাদের এলাকার জন্য খুব বিপদজনক হবে।

IMG_20250531_173657.jpg

IMG_20250531_173638.jpg

যদি এখন থেকে কয়েক ফ্যামিলি নদীর পাশে তারা অন্য জায়গা চলে গেল। কারণ জোয়ার যখন আসে আর বৃষ্টি হলে ওই সময় পানি আধা ঘন্টার মধ্যে অনেক বেড়ে যায়। আর ওই সময় নদীর পানির শব্দ করে। যদিও আজকের দুই দিন বৃষ্টি নেই। আমি তিন-চার দিন আগে নদীর ধারে ঘুরতে গেলাম ওই সময় নদীর পানি এ অবস্থা। বৃষ্টি না হলে তেমন কোন সমস্যা নেই। কিন্তু এখন বর্ষাকাল এই কারণে আমাদের এলাকার জন্য বিপদজন। কারণ এক সপ্তাহ যদি ভালই বৃষ্টি হয় তাহলে আমাদের এলাকা অনেক অংশ পানির নিচে চলে যাবে। এই কারণে আমাদের এলাকার মানুষগুলো খুব বয়ের মধ্যে আছে। আগে কিন্তু আমাদের এলাকাতে এরকম ভয় ছিল না পানি নিয়ে। গত বছর থেকে আমাদের এলাকাতে নদীর পানি এবং বন্যার পানি নিয়ে ভয় থাকে। আশা করি আমার পোস্ট পড়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য।

IMG_20250531_173416.jpg

IMG_20250531_173403.jpg

IMG_20250531_173346.jpg

IMG_20250531_173635.jpg

IMG_20250531_173627.jpg

IMG_20250531_173621.jpg

IMG_20250531_173553.jpg

IMG_20250531_173550.jpg

IMG_20250531_173408.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-06-07-17-36-18-823_com.twitter.android.jpg

Screenshot_2025-06-07-17-34-53-927_com.twitter.android.jpg

Screenshot_2025-06-07-17-33-05-724_com.twitter.android.jpg

Screenshot_2025-06-07-17-31-27-577_com.twitter.android.jpg

Screenshot_2025-06-07-17-29-24-818_com.twitter.android.jpg

Screenshot_2025-06-07-17-12-11-601_com.twitter.android.jpg

 last year 

আপনার পোস্টটি পড়ে বেশ খারাপ লাগলো। সত্যি প্রাকৃতিক দুর্যোগ বোঝেনা মানুষের কষ্টের ব্যাপার। আসলে যারা এই নদীর পাড়ের জমি চাষ করে তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে এই বন্যা এবং জোয়ারের সময়। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনার এলাকার এবং আশেপাশের সবাই যেন সুস্থ থাকে এবং এই কষ্টের সময় যেন তাড়াতাড়ি পার হয়ে যায়।

 last year 

আপনার লেখায় গ্রামের প্রকৃতি, সমস্যা ও অনুভূতি গুলো জীবন্ত হয়ে উঠেছে। আপনার ফটোগ্রাফি এবং বর্ণনা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনার এলাকা ও সকলকে নিরাপদে রাখুন ,এই কামনা রইলো। 🌿💚 ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বৃষ্টির সময় কিন্তু আপনাদের এলাকা বিপদজনক থাকে। বিশেষ করে সুইস গেট ব্রিজ নষ্ট হয়ে যাওয়ার পর থেকে। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম নদী এলাকার জন্য খুব বিপদজনক বর্ষার সময়। আর নদীর পাশে জমিগুলো কৃষকেরা চাষ করতে পারে না শুনে খারাপ লাগলো। সবাইকে আল্লাহ তাআলা যেন ভালো রাখে এবং হেফাজত রাখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42