জেনারেল রাইটিং:-নিজেকে কখনই দুর্বল হতে দেবেন না। কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240216-WA0002(1).jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করব।নিজেকে কখনই দুর্বল হতে দেবেন না। কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। আমরা এই পৃথিবীতে এবং এই সমাজে বসবাস করি। এই পৃথিবীতে এবং এই সমাজে বিভিন্ন ধরনের লোক বসবাস করে। এই কারণে নিজেকে কখনো দুর্বল হতে দেবেন না। কারণ দুর্বল মানুষকে সবাই তাদের উপর অন্যায় করতে চেষ্টা করে। একজন মানুষ যখন নিজেকে দুর্বল ভাবে তখন অন্য মানুষ তাকে অসহায় মনে করে।

এই কারণে অন্য মানুষ তার উপর অত্যাচার এবং তার উপর জুলুম করার চিন্তাভাবনা করে থাকে। কারণ আপনি দুর্বল। মূলত আপনি যদি দুর্বল কাউকে না দেখান তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। একটি কথা আছে শক্তের ভক্ত নরমের যম। আপনি যদি নরম হন তাহলে সবাই আপনাকে শাসন করার চেষ্টা করবে। তাই দুর্বল কারো সাথে দেখানো যাবে না। মানুষের ভিতরের মনবল যদি ঠিক থাকে তাহলে মানুষ কখনো দুর্বল হয় না।

এই কারণে নিজেকে কখনো দুর্বল হতে দেওয়া যাবে না। দুর্বল মানুষগুলোকে মানুষ জিম্মি করার চেষ্টা করে। মনে করে আপনার সাথে অন্যায় করলে আপনি প্রতিবাদ করার সাহস পাবেন না। এরকম লোক অনেক আছে যারা মানুষের সাথে এরকম ব্যবহার করে থাকে। আর এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। বিশেষ করে কিছু লোক আছে দুর্বল মানুষ পেলে তাদেরকে একদম নিঃস্ব করে ফেলতে চায়। দুর্বল মানুষকে তারা ভিন্ন চোখে দেখে।

আর আপনি চলার পথে মানুষের সাথে আপনার দুর্বল নিয়ে কথা বলতে যাবেন না। কারণ আজকে যে মানুষটি আপনার সাথে ভালো কালকে হয়তোবা সেই মানুষটি আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। এই কারণে এই লোকগুলো থেকে বাস্তব কোন কথা বা দুর্বলতা শেয়ার করা যাবে না। বলতে গেলে দুর্বল মানুষকে সমাজ এবং জাতি মেরে ফেলতে চায়। আর এখন দুর্বল মানুষকে সবাই ক্ষতি করতে চিন্তা করে। আর যে মানুষ ক্ষমতাসীন তারা দুর্বল মানুষকে বেশি কষ্ট দিয়ে থাকে।

তাই সমাজে বাঁচতে হলে আপনার দুর্বল হতে পারবেন না। আর আপনার দুর্বলতা কাউকে দেখাতে পারবেন না। তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবেন না। আর কাউকে যদি দুর্বলতা প্রকাশ করেন। তাহলে এই সমাজে আপনি ঠিকই থাকতে কষ্ট হবে। আমরা মানুষ তাই আমাদের মধ্যে মত বিনিময় থাকতে পারে। তাই দুর্বল বলতে কোন শব্দ বা মনের ভিতরে রাখা যাবে না। তাহলে আপনি মানুষের কাছে হাসির পাত্র বা জিম্মির পাত্র হয়ে যাবেন। আশা করে আমার আজকের এই টপিকটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

সমাজের বেশিরভাগ মানুষই দুর্বল মানুষদের উপর অত্যাচার করে, অন্যায় করে। কারণ তারা মনে করে এরা তো দুর্বল, তাদের প্রতি কোন কিছুই করতে পারবে না। আর তাই দুর্বল মানুষদের বেঁচে থাকাটাই একেবারে মুশকিল করে তোলে। দুর্বলতা হচ্ছে একটা মানুষের সব থেকে বড় অপরাধ। একটা মানুষকে দুর্বল হলে একেবারেই চলবে না। সেই দুর্বলতার কে কাটাতে হবে। তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে সমাজে সুন্দরভাবে। এই টপিকটা নিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম সত্যি কথা বলেছেন সমাজে বেশিরভাগ মানুষ দুর্বল মানুষের উপর অত্যাচার করে অন্যায় করে থাকে। অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলেই এখনকার বেশিরভাগ মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। দুর্বল পেলেই বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে। তাই কখনো নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করতে হয় না এবং অন্য কেউ যাতে সুযোগ গ্রহণ করতে না পারে, সেভাবে চলা উচিত আমাদের। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

হ্যাঁ ভাই এখন দুর্বল পেলে বিভিন্ন ধরনের অত্যাচার করে মানুষে। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

এটা ঠিকই বলেছেন আপনি। যত আপনি দুর্ব ল হবেন ততই আপনাকে সবাই চেপে ধরবে। শক্তের ভক্ত নরমের যম। আপনি কারো সাথে একটু দুর্বল হয়ে চললে বা নরম হয়ে চললেই আপনার প্রতি জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। আপনি মনকে শক্ত রেখে সাহস নিয়ে চলতে হবে। সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু দুর্বলতা কাউকে না দেখিয়ে সাহস নিয়ে চলতে হবে। তাহলে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি যত দুর্বল হবেন আপনাকে তত সমাজের লোকেরা পেয়ে বসবে। তাই কখনোই কারো সামনে দুর্বল হওয়া যাবে না। সাহস রাখতে হবে শক্ত হতে হবে তবেই এই সমাজে টিকে থাকা যাবে। বেশ সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটি একদম ঠিক বলেছেন আপু আপনি যত দুর্বল হবেন আপনাকে ততই সমাজের লোকেরা পেয়ে বসবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই সমাজে টিকে থাকতে হলে দুর্বলতার কোন জায়গা নেই।তাই আমাদের দুর্বলতা আমরা কখনও কাউকে দেখাবো না।নিজেকে শক্তিশালী রেখে চলতে হবে।নরম হলে সমাজের মানুষ আপনাকে পেয়ে বসবে।সেই সুযোগ তো দেয়া যাবে না।সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে সত্যি অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করে সব সময় সাপোর্ট করবেন।

 2 years ago 

আসলে ভাইয়া সমাজ কেন কোথাও দুর্বল মানুষের কোন স্হান নেই। তাই আমাদের সবারই উচিত নিজেকে শক্ত রাখা যে কোন পরিস্থিতিতে। আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনি তো খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। এই সমাজে কাউকে দুর্বল দেখাতে নেই নিজেকে। যদি কাউকে দুর্বল দেখান তাহলে ওই লোক আপনার দুর্বলতা নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কারণ একটা কথা আছে শক্তের ভক্ত নরমের যম। আসলে দুর্বল মানুষকে সবাই ক্ষতি করার চেষ্টা করে। শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাঝে মাঝে আমরা অন্য কে সন্মান করার জন্য নিজেকে নত করি, কিন্তু যাকে সন্মান করলাম সে উল্টে আমাদের দুর্বল মনে করে।আমাদের ভালো ব্যাবহার কে দুর্বলতা মনে করে।তাই কখনো নিজেকে নত করে কার সাথে ভালো ব্যাবহার না করাই ভালো।নিজের সমস্যা কিংবা দুর্বলতা না জানানই ভালো।
ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36