জেনারেল রাইটিং :-মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240615-WA0008.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি শিক্ষনীয় বাণী নিয়ে পোস্ট করব। পোস্টটি হচ্ছে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। একজন মানুষ সাধারণত অনেক ধরনের ব্যবহার করে। অনেক ধরনের বলতে ছোটকাল এবং বড়কাল এবং বৃদ্ধকাল তাদের কথাগুলো চেঞ্জ হয়। তবে অবাক করা বিষয় হচ্ছে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা তাই তাদের কথাগুলো অনেক পরিবর্তন হয়ে যায় অনেকের। একজন মানুষ যখন মধ্যবিত্ত গরিব থাকে। দেখা যায় তাদের কথাগুলো খুব ভদ্র এবং ভালো। তারা পরিবার হতে সমাজের সবার সাথে খুব সুন্দর কথা বলে। আসলে ওটি হচ্ছে তার চরিত্র। আসলে মানুষ চেনা যায় তাদের চরিত্রের কারণে।

দেখা যায় মধ্যবিত্ত লোকটি যখন প্রতিষ্ঠিত হয় তখন তার ব্যবহারগুলো আকাশ-পাতাল পরিবর্তন হয়ে যায়। এরকম লোক গুলো সমাজে অনেক দেখা যায়। দেখা যায় তাদের কথার মাধ্যমে অনেক মানুষ কষ্ট পেয়ে থাকে। এটি বুঝতে হবে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের কথাগুলো পরিবর্তন হয়ে গেছে। তবে মানুষ যখন প্রতিষ্ঠিত হয় তখন দেখা যায় আপন বন্ধু বা ঘরের মানুষদের সাথেও তারা সুন্দর করে মনের ভাব প্রকাশ করে কথা বলে না। ঐ সময় তাদের ব্যবহারের কারণে অনেকের মনে আঘাত লাগে।

তবে মানুষের সবচেয়ে কাছের লোক গুলো একসময় প্রতিষ্ঠিত লোকদের সমালোচনা করে। যেমন দেখা যায় একজন লোক মধ্যবিত্ত ছিল তখন মা-বাবার সাথে এবং বাড়ির লোকদের সাথে অনেক ভালো ব্যবহার করত। যখন সে প্রতিষ্ঠিত হয় সরকারি চাকরি করে তখন তাদের ব্যবহারগুলো শুনলে মানুষ অবাক হয়ে যায়। ওই সময় তারা আপন মা-বাবার সাথে ঠিক করে সুন্দর ব্যবহার করে না। অথচ তাদের কাছে গেলে তাদের মুখের ব্যবহারের কারণে মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়।

অনেক সময় প্রতিষ্ঠিত লোক গুলো তাদের বাবার বয়সের লোকদেরকে নাম ধরে ডাকে। এবং বাবার বয়সের লোকেরা তাদেরকে বস বলে সম্মান করে। আর ওই লোকগুলোর হয়তো বা ছেলের বয়সী হবে এই প্রতিষ্ঠিত লোকটি। তাদের ব্যবহার এত নোংরা দেখা যায় তাদের ব্যবহারের কারণে বৃদ্ধ বয়সে লোকটি মনে কষ্ট পায়। এই রকম লোক আমাদের এইখানে একজন আছে। সেই ঢাকাতে অনেক বড় ব্যবসা করে।

লোকটির বাড়িতে একজন বৃদ্ধ বয়সের লোক থাকে। অথচ ওই লোকটি আসলে বৃদ্ধ বয়সী লোকটিকে নাম ধরে ডাকে। এবং সামান্য কোন ভুল হলে তাকে কুকুরের মতন ব্যবহার করে। এতে বোঝা যায় ওইটি তার মূল ব্যবহার। কারণ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহার তা করে ওটাই তার বড় চরিত্র। আসলে মানুষের চরিত্র হচ্ছে বড় কিছু। অনেক সময় টাকা হলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। যেমন ব্যবহারের দিক দিয়ে তেমনি তাদের অন্যান্য কাজ দিয়ে চরিত্রের উপর কালি লাগে।

আর যারা প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ব্যবহার বা কথা ভিন্ন রকম হয় আমরা বুঝিনি ওটাই তার মূল চরিত্র। আর মানুষকে তার চরিত্র বা ব্যবহারের উপরে মানুষ চিনতে পারে। যাদের চরিত্র ভালো তাদেরকে সবাই সম্মান করে। আর যাদের চরিত্র ভালো না তাদেরকে কেউ সম্মান করে না। হয়তোবা সামনে তাদেরকে সবাই সালাম দিয়ে খুব সুন্দর করে কথা বলে।আর মানুষের চরিত্র হচ্ছে সবচেয়ে বড় কিছু। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া যখন মানুষ সফল হয় তখনই তার আসল রূপ দেখা যায়। কেউ অহংকারে নিজের কাছের মানুষদের সাথেও খারাপ ব্যবহার করে কেউবা কাছের মানুষদের ঠিক আগের মতই আপন ভাবে। কে কখন বদলে যায় এটা আমরা কেউ জানিনা। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

তবে আপু আপনি অনেক মানুষ বদলে যায় প্রতিষ্ঠিত হওয়ার পর। খুব ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

 2 years ago 

আসলেই ভাইয়া প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকেই তার আসল চরিত্র প্রকাশ করে। প্রতিষ্ঠিত হওয়ার আগে এবং প্রতিষ্ঠিত হওয়ার পর দুটো ভিন্ন রূপ দেখা যায় তাদের মধ্যে। আপনি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন। আসলে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের মধ্যে একটা অহংকার চলে আসে। লেখাগুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক মানুষ তার আসল চরিত্র প্রকাশ করে। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর কিছুক্ষণই একটি পোস্ট করেছেন। আসলে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করেন ওটাই তার মূল ব্যবহার। কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা হলে তাদের ব্যবহার অনেক চেঞ্জ হয়ে যায়। সেই সময় তারা নিজের মানুষগুলোর সাথেও ঠিকমতো ব্যবহার করে না। আর মূলত ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। সুন্দর শিক্ষনই একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা ফলে তাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের সমাজে এমন উচচ শিক্ষিত ডিগ্রী ধারি এমন অনেক লোক আছেন যাদের ব্যবহার গুলো খুবই কুৎসিত। আসলে এগুলো হচ্ছে তাদের চরিত্রের প্রধান পরিচয়। অনেক সুন্দর বর্ণানা সহকারে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে আপনার লেখা গুলো পড়ে।

 2 years ago 

আপু আমার পোস্ট নিয়ে অসাধারণ
মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টের টপিকটি ভালো ছিল ভাইয়া। আসলে বর্তমান মানুষ প্রতিষ্ঠিত হলে বা একটু টাকা পয়সার মানুষ হলে অন্যকে সম্মান করতে ভুলে যায়।অর্থাৎ আগের মত আর থাকেনা।মানুষ পরিবর্তনশীল তবে এই পরিবর্তন না একদমই অনুচিত।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে একটা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার আগে এক রকম আচরণ করে। আর প্রতিষ্ঠিত হওয়ার পর একেবারে ভিন্ন আচরণ করে থাকে। বেশিরভাগ মানুষ রয়েছে যারা প্রতিষ্ঠিত হওয়ার পর খুব খারাপ আচরণ করে অন্যদের সাথে। মানুষের আসল চরিত্র তো তখনই বেরিয়ে আসে যখন কিনা সে প্রতিষ্ঠিত হয়। যে প্রতিষ্ঠিত হওয়ার পরেও ভালো আচরণ করে তার আসল চরিত্রই ভালো। আর যে খারাপ আচরণ করে তার আসল চরিত্র খারাপ। আসলে সমাজের উচ্চ শিক্ষিত মানুষগুলোই অমানুষ হয়ে থাকে। যাদের আচরণ হয় অনেক বেশি খারাপ।

 2 years ago 

আসলে আপু যাদের ব্যবহার খারাপ তারাই মূলত খারাপ লোক। প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এই লোকগুলোর।

 2 years ago 

বেশ! চমৎকার একটি বাস্তবসম্মত পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার আগে তার আচরণ এক রকম আর প্রতিষ্ঠিত হবার পরে তার আচরণ অন্যরকম দেখা যায়। তবে প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেকে নমনীয় থাকলেও প্রতিষ্ঠিত হওয়ার পরে তার আসল চরিত্র দৃশ্যমান হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট পড়ে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন। আপনার অসাধারণ মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর কথা তুলে ধরেছেন ভাইয়া প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ যে ব্যাবহার করে সেটাই তার আসল ব্যাবহার।একদমই ঠিক বলেছেন আপনি। অনেকে প্রতিষ্ঠত হওয়ার পর মানুষকে কষ্ট দিয়ে কথা বলে আবার অনেকেই আছে খুব সুন্দর ব্যাবহার করে।এ থেকে আমরা বুঝতে পারি প্রতিষ্ঠিত হওয়ার পরের ব্যাবহারই সঠিক ব্যাবহার।ধন্যবাদ সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। একেবারে বাস্তবে একটি কথা আপনার এই পোস্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন৷ আসলে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে পরিচয়টা দেয় সেটি তার আসল পরিচয়। অনেক মানুষ আছে যারা প্রতিষ্ঠিত হওয়ার পরে সকলের সাথে খারাপ আচরণ করতে থাকে। আবার অনেকেই আছে যারা সব সময় তাদের মন মানসিকতা ভালো রাখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64101.65
ETH 1854.77
USDT 1.00
SBD 0.38