( এসো নিজে করি ) ডাই :- চাল আর বুটের ডাল দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি চাল এবং বুটের ডাল দিয়ে অন্যরকম একটি ওয়ালমেট তৈরি করলাম। এরকম জিনিস ধীরে ধীরে শিখতে আমার কাছে বেশ ভালই লাগলো। কারণ সবাই এখন খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। তাছাড়া নিজে কিছু তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। তাই আমি আমার ওয়াইফের হেল্প নিয়ে চেষ্টা করি ভালোভাবে কিছু শেখার জন্য। সেজন্য আজকেও চাল এবং বুটের ডাল দিয়ে কাগজের উপরে একটি ওয়ালমেট তৈরি করার জন্য। আমার কাছে কিন্তু ওয়ালমেট তৈরি করার পরে অনেক ভালো লাগলো। কারণ আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর ভাবে তৈরি করতে পারব। আমার ওয়াইফ একটা কথা বলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। তাই আমিও চেষ্টা করি ভালো ভাবে কাজ করার জন্য। আজকে আপনাদের মাঝে চেষ্টা করলাম সুন্দরভাবে তৈরি করে ভাগ করে নেওয়ার জন্য। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240306_092445.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• বুটের ডাল
• চাল
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240305_231847.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম। এরপর সাদা কাগজের মাঝখানে গাম লাগিয়ে ঘামের উপরে কিছু চাল বসিয়ে দিলাম।

IMG_20240305_231911.jpg

ধাপ - ২ :

এরপর নিচের এবং উপরের আরো কিছু অংশের মধ্যে ঘাম গিয়ে আরো কিছু চাল বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240305_231928.jpg

ধাপ - ৩ :

তারপর উপরে একটি গাছের মতো করে আবারও ঘাম গিয়ে মাঝখানে চাল গুলো সুন্দরভাবে বসিয়ে নিলাম।

IMG_20240305_232007.jpg

ধাপ - ৪ :

এরপর মাঝখানের চাল গুলোর মধ্যে লাল, কমলা, কালো হলুদ রং দিয়ে দুটি ঘর রং করে নিলাম।

IMG_20240305_232020.jpg

ধাপ - ৫ :

এরপর ঘরের পাশে চাল গুলোর মধ্যে একটি গাছ সবুজ এবং কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG_20240305_232038.jpg

ধাপ - ৬ :

এরপর নিচের চাল গুলোর মধ্যে একটি রাস্তা এবং একটি নদী নীল রং দিয়ে রং করে নিলাম।

IMG_20240305_232055.jpg

ধাপ - ৭ :

এরপর চালের দৃশ্যের চারপাশে গাম লাগিয়ে বুটের ডাল গুলো ওয়ালমেট এর মত করে বসিয়ে নিলাম।

IMG_20240305_232119.jpg

শেষ ধাপ :

এভাবে চাল আর বুটের ডাল দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এ ওয়ালমেট আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240306_092500.jpg

IMG_20240306_092511.jpg

IMG_20240306_092451.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি আপনার স্ত্রীর সহযোগিতা নিয়ে চমৎকার কাজ করার চেষ্টা করে যাচ্ছেন জেনে ভীষণ ভালো লাগলো। আজকের ওয়ালমেট খুব সুন্দর দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে চমৎকার ক্রিয়েটিভ জিনিস। বিশেষ করে কাজ শেষ করার পর নিখুঁত সুন্দর দেখাচ্ছে।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ওর হেল্প নিয়ে আমি এই ওয়ালমেট তৈরি করলাম। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আহা ভাই মুগ্ধ হয়ে গেলাম একদম। সত্যি দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন চাল আর ডালের কম্বিনেশনে। বেশি ভালো লেগেছে রঙ করাতে। একদম ফুটে উঠেছে যেনো। দারুন ভাই। শুভকামনা রইলো।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চাল এবং বুটের ডাল দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরী করেছেন ভাইয়া। ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের কাজগুলো করতে অনেক বেশী সময়ের প্রয়োজন হয়। এই ওয়ালমেট টি দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। ওয়ালমেট তৈরির প্রক্রিয়া এত চমৎকারভাবে পর্যায়ক্রমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চাল ডালের ওয়ালমেট যেন মন কেড়ে নিল আমার। খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে ওয়ালমেটটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করতে সক্ষম হয়েছেন আপনি।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার মন কেড়ে নিল শুনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ চমৎকার লাগছে।
সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর আইডিয়া সত্যিই অনেক সুন্দর হয়েছে। আঠাগুলো খুব সুন্দর ভাবে লেগে থাকলে দেওয়ালের সাথে খুব সহজেই বাঁধিয়ে রাখা যাবে এই ওয়ালমেট।

 2 years ago 

তবে এই ওয়ালমেট আমি ঘরের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। খুব সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন চাল ও বুটের ডাল দিয়ে। চাল ও বুটের ডালগুলো চমৎকারভাবে সাজিয়ে নেওয়াটা খুবই সুন্দর হয়েছে। তারপরে চালগুলো অত্যন্ত দক্ষতার সাথে রং করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি ওয়ালমেট এর মধ্যে চাল গুলোকে সুন্দর রং দিয়ে ফুটিয়ে তোলার জন্য। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চাল এবং বুটের ডাল দিয়েছে এত চমৎকার একটি ওয়ালমেট তৈরি করা যায় এটা আপনার পোস্টটা না পড়লে হয়তোবা আমি জানতাম না খুবই চমৎকার ভাবে বুটের ডাল এবং চাল দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে আপনি দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আমি ভিন্ন রকম একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আপনার অসাধারণ মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

সত্যি ভাই আপনার এই নিক বুদ্ধি দেখে একদম অবাক হয়ে গেলাম।
এরকম ভাবে কখনো ভেবে দেখা হয়নি ।
আপনি এত সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন চাউল এবং বুটের ডাউলের মাধ্যমে খুবই ভালো লাগলো দেখে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

 2 years ago 

আপনার অসাধারণ মন্তব্য শুনে ভাইয়া অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে ওয়ালমেট করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ সদস্যদের ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা প্রকাশের বেস্ট মাধ্যম বলে আমার মনে হয়। ভাবি আসলেই সঠিক কথা বলে। চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এবং চেষ্টার মাধ্যমেই মানুষ তার দক্ষতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। আপনি চাল এবং ডাল দিয়ে যে ওয়ালমেটটি তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে ভাই। ফাইনাল আউট কাম অসাধারণ এসেছে। তবে আপনি বোধ হয় রং তুলির কথা যোগ করতে ভুলে গিয়েছেন উপকরণে। সেটা অ্যাড করে দিয়েন। আর ভবিষ্যতেও আপনার এমন অনেক সৃজনশীল কাজ দেখতে পাওয়ার অপেক্ষায় থাকলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। হ্যাঁ আমি রং তুলির কথা লিখতে ভুলে গেলাম। যাইহোক সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38