রঙিন কাগজ দিয়ে তৈরি আঙ্গুর

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে কিছু আঙ্গুর তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকি। ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই শিখতে পারলাম। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি সুন্দর কিছু আঙ্গুর তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই কাগজের কিছু আঙ্গুর তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু আঙ্গুর তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240131_144304.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240131_144351.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর সেই রঙিন কাগজ টাকে চিকন চিকন করে কেটে নিয়ে নিলাম।

IMG_20231206_201325.jpg

ধাপ - ২ :

এরপর চিকন রঙিন কাগজগুলোকে ছোট ছোট করে কেটে ঘাম দিয়ে ছোট বল এর আকারে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231206_202323.jpg

IMG_20231206_203114.jpg

ধাপ - ৩ :

এরপর ছোট ছোট গোল আঙ্গুরের মতো করে একটি সাদা পেপারের উপরে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231206_203343.jpg

IMG_20231206_203629.jpg

ধাপ - ৪ :

এরপর একটি সবুজ রঙিন কাগজ পেঁচিয়ে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে একটি লাঠি তৈরি করে নিলাম।

IMG_20231206_204041.jpg

ধাপ - ৫ :

আঙ্কুরের মতো করে উপরে সেই রঙিন কাগজের লাঠি টাকে ঘাম দিয়ে বাঁকা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231206_204316.jpg

ধাপ - ৬ :

তারপর উপরে দুটি পাতা কেটে ঘাম দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231206_204424.jpg

শেষ ধাপ :

এভাবে একটি কাগজের উপরে আঙ্গুর তৈরি করে নিলাম। আশাকরি এটি আপনাদের বেশ ভালো লাগবে দেখে।

IMG_20240131_144304.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

কালো আঙ্গুর আমার খুব পছন্দের। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি আঙ্গুর অরিগামি দেখে খুব ভালো লাগলো। কাগজের আঙ্গুর তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে ভাই। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কালো আঙ্গুর আমারও খুব পছন্দ। আমার রঙিন কাগজের আঙ্গুর নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে আঙ্গুর তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই আঙ্গুর দেখতে আমার কাছে খুব সুন্দর এবং কিউট লেগেছে। আমি তো প্রথমই আঙ্গুর দেখে ভেবেছিলাম, এগুলো হয়তো বাস্তবিক আঙ্গুল হবে। কিন্তু পরে দেখলাম এটা আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। আপনি যে কেউ চাইলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ আপনি অনেক সুন্দর করেই উপস্থাপনাটা তুলে ধরেছেন।

 2 years ago 

আমার রঙিন কাগজের আঙ্গুর নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় কিন্তু রঙিন কাগজ দিয়ে যে আঙ্গুর তৈরি করা যায় এই ধারণাটা আমার কাছে ছিল না। দেখে বেশ অবাক হয়েছি ভাই প্রথমে দিকে। তবে আঙ্গুর তৈর প্রণালীটা আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে আঙ্গুরও তৈরি করা যায়। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের কিউট আঙ্গুর এর অরিগামি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রঙিন কাগজে আঙ্গুরের অরিগামি জাস্ট অসাধারণ হয়েছে বলে খুব সুন্দর করে মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, এই আঙ্গুর তৈরি করেছেন, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। একেবারে বাস্তবিক আঙ্গুরের মতো লাগতেছে আপনার তৈরি করা এই আঙ্গুর গুলোকে। কারণ কালারটাও একেবারে ওরকম। সুন্দর করে আঙ্গুর তৈরি করেছেন এবং পাতা গুলো ও সুন্দরভাবে তৈরি করেছেন। এটা যদি দেয়ালের মধ্যেও সাজিয়ে রাখা হয় তাহলেও দেখতে সুন্দর লাগবে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি রঙিন কাগজের আঙ্গুলগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর আঙ্গুর তৈরি করেছেন ভাইয়া। দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে সময় লাগে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন যে কেউ চাইলে খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে । সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু যে কেউ চাইলে এই রঙিন কাগজের আঙ্গুর গুলো বানাতে পারবে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরগামি করেছেন। এরকম অনেক গুলা আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর আঙ্গুর তৈরি করেছেন। আসলে কাগজ দিয়ে এ ভাবে আঙ্গুর তৈরি করার ধাপগুলো আপনার মাধ্যমে দেখে শিখে নিলাম। খুবই ভালো লেগেছে। এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করবেন ভাইয়া দেখবেন খুব চমৎকারভাবে আঙ্গুর বানাতে পারবেন। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার আঙ্গুরের অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে কিন্তু আমার কাছে সুন্দর এই প্রতিভা সম্পন্ন একটি অরিগামি দেখে। যে যাই বলুক না কেন দারুণ হয়েছে।

 2 years ago 

আমার রঙিন কাগজের আঙ্গুর দারুন হয়েছে বলে সুন্দর মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37